• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২২ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতের জয়জয়কার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২ ২০২৪, ১৩:৩৩ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতের জয়জয়কার
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে জয় পেয়েছে বিএনপি-জামায়াত-সমর্থিত ঐক্য পরিষদ। আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ পেয়েছে সহসভাপতিসহ সাতটি পদ। স্বতন্ত্র পেয়েছে একটি পদ।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে তিনটায় এ ফলাফল ঘোষণা করা হয়। সকাল নয়টা থেকে সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শেষ হয় বিকাল চারটায়।

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদে নির্বাচন হয়। এর মধ্যে সম্পাদকীয় পদ দশটি, নির্বাহী সদস্য পদ ১১টি। নির্বাচনে সমন্বয় পরিষদ, ঐক্য পরিষদ ও স্বতন্ত্রের মোট প্রার্থী ছিলেন ৪৫ জন।

ব্যাপারটি নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার, সাবেক মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী ও মুহাম্মদ কবির হোসাইন সংবাদ মাধ্যমকে বলেন, ‘এবার পাঁচ হাজার ৬২০ জন ভোটারের মধ্যে চার হাজার ৪৪৯ জন ভোট দিয়েছেন। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদ পেয়েছে ঐক্য পরিষদ। সহসভাপতিসহ সাতটি পদ পেয়েছে সমন্বয় পরিষদ। স্বতন্ত্র পেয়েছে একটি পদ।

এবারের নির্বাচনে সভাপতি পদে ঐক্য পরিষদের মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী দুই হাজার ৭৯৬ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের আবু মোহাম্মদ হাশেম পেয়েছেন এক হাজার ৫৯৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক দুই হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মুহাম্মদ ফখরউদ্দিন জাবেদ পেয়েছেন দুই হাজার ১০৭ ভোট। সিনিয়র সহসভাপতি পদে ঐক্য পরিষদের মো. আবদুল কাদের দুই হাজার ২৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মো. আজিজ উদ্দীন হায়দার পেয়েছেন দুই হাজার ১২৩ ভোট। সহসভাপতি পদে সমন্বয় পরিষদের মাহফুজুর রহমান খান দুই হাজার ৪৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের মো. জালাল উদ্দিন পেয়েছেন এক হাজার ৯৩০ ভোট।

সহসাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের মোহাম্মদ কাশেম কামাল দুই হাজার ৪৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মো. আখতারুজ্জামান মেল পেয়েছেন এক হাজার ৭৫৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দীন পেয়েছেন ৯৯ ভোট। অর্থ সম্পাদক পদে ঐক্য পরিষদের কাজী মো. আশরাফুল হক আনসারী জুয়েল তিন হাজার ২২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের খাইরুন্নিসা আখতার নিসা পেয়েছেন এক হাজার ১৮৩ ভোট। পাঠাগার সম্পাদক পদে ঐক্য পরিষদের আহমেদ কবির করিম দুই হাজার ৫৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মুহাম্মদ আফজাল হোসাইন পেয়েছেন এক হাজার ৮৩৭ ভোট।

সাংস্কৃতিক সম্পাদক পদে ঐক্য পরিষদের মারুফ মো. নাজেবুল আলম দুই হাজার ৫৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের নাসরিন আখতার চৌধুরী পেয়েছেন এক হাজার ৪৭৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী সুচিত্রা লালা মুন্নী পেয়েছেন ৩৭৮ ভোট। ক্রীড়া সম্পাদক পদে সমন্বয় পরিষদের মো. হাবিবুর রহমান দুই হাজার ৪১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের সরোয়ার হোসাইন লাভলু পেয়েছেন এক হাজার ৯৫৯ ভোট। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সমন্বয় পরিষদের অভিজিত ঘোষ দুই হাজার ৩৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের আবদুল জব্বার পেয়েছেন দুই হাজার ১০ ভোট।

এ ছাড়া, নির্বাহী সদস্যের ১১টি পদের মধ্যে ছয়টিতে ঐক্য পরিষদ ও চারটিতে সমন্বয় পরিষদ ও একটিতে স্বতন্ত্র জয় পেয়েছে।

গেল বছরের নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয় পেয়েছিল সমন্বয় পরিষদ। আর সভাপতিসহ নয়টি পদে জয় পেয়েছিল ঐক্য পরিষদ। ঐক্য পরিষদ থেকে সভাপতি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। সমন্বয় পরিষদ থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন এএসএম বজলুর রশিদ।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু
চট্টগ্রাম

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের
চট্টগ্রাম

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর
জাতীয়

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার
চট্টগ্রাম

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন
চট্টগ্রাম

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
চট্টগ্রাম

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.