• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

টিসিজেএ চট্টগ্রাম মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন আর টিভি একাদশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬ ২০২৪, ১৪:৫৮ অপরাহ্ণ
অ- অ+
টিসিজেএ চট্টগ্রাম মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন আর টিভি একাদশ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: টিসিজেএ চট্টগ্রাম মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আর টিভি একাদশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে সিটির এমএ আজিজ স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে সময় টিভি একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। জয়ী দল আর টিভি একাদশের দেবাশীষ বড়ুয়া দেবু ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন।

চ্যাম্পিয়ন হয়ে আর টিভি একাদশ আকর্ষণীয় ট্রফির সাথে নগদ ১৫ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে। রানার্সআপ হয়ে ট্রফির সাথে নগদ দশ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে সময় টিভি একাদশ। এ টুর্নামেন্টে সময় টিভি একাদশের খেলোয়াড় মোহাম্মদ ইকবাল সেরা খেলোয়াড় ও বাংলা টিভি একাদশের খেলোয়াড় বাবুন পাল সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন।

টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টসদের সংগঠন টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রাম আয়োজিত এ টুর্নামেন্টে যৌথভাবে সহযোগিতা করছে কেএসআরএম, ডায়মন্ড সিমেন্ট লিমিটেড ও বনজৌর রেস্টুরেন্ট।

ফাইনাল শেষে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলার প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক মো. হাকিম আলী, কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, রেস্টুরেন্ট ও টুরিজম ব্যবসায়ী মোহাম্মদ আক্কাস উদ্দিন।

এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশের সঞ্চালনায় ফাইনাল খেলার অনুষ্ঠানে চ্যাম্পিয়ন আর টিভি একাদশকে অভিনন্দন জানিয়ে আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘এমন অসাধারণ আয়োজনের জন্য টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টসদের সংগঠন টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনকে ধন্যবাদ। বেশ ভাল ফুটবল খেলা হয়েছে। এমন আয়োজনে যুক্ত হয়ে সত্যিই অভিভূত।’

ভবিষ্যতেও সাংবাদিকদের এমন মিলনমেলায় পাশে থাকার অঙ্গীকার করে তিনি বলেন, ‘চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সব সময় ভাল কাজের পাশে থাকে। যারা সংবাদ নিয়ে কাজ করে তারাই আজ মাঠে নেমেছে। এমন আয়োজনকে আমরা সব সময় উৎসাহিত করি। আশা করছি, এ মেলবন্ধন আগামী দিনেও অটুট থাকবে।’

ShareTweetShare

আরও পড়ুন

মাদারবাড়িতে দৃষ্টিনন্দন খেলার মাঠ হবে : মেয়র শাহাদাত
খেলাধুলা

মাদারবাড়িতে দৃষ্টিনন্দন খেলার মাঠ হবে : মেয়র শাহাদাত

৪১ ওয়ার্ডে খেলার মাঠ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে : মেয়র শাহাদাত
খেলাধুলা

৪১ ওয়ার্ডে খেলার মাঠ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে : মেয়র শাহাদাত

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ

চট্টগ্রাম জামায়াতে বিভক্তি, আমীর নির্বাচনে রুকন সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

চট্টগ্রাম জামায়াতে বিভক্তি, আমীর নির্বাচনে রুকন সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

সামাজিক অবক্ষয় রোধে চাই সামাজিক জাগরণ

সামাজিক অবক্ষয় রোধে চাই সামাজিক জাগরণ

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা

দেশের স্থিতিশীলতার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জরুরি : আনিসুল ইসলাম

দেশের স্থিতিশীলতার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জরুরি : আনিসুল ইসলাম

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়কারী আমানতউল্লাহ আমান

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়কারী আমানতউল্লাহ আমান

দুনিয়া ও আখেরাতে শান্তি পেতে রাসূলের আদর্শ অনুসরণের বিকল্প নেই : তাহের জাবেরি

দুনিয়া ও আখেরাতে শান্তি পেতে রাসূলের আদর্শ অনুসরণের বিকল্প নেই : তাহের জাবেরি

দায়িত্বে অবহেলা করলে শাস্তিমূলক ব্যবস্থা: মেয়র শাহাদাত

আদালতের রায়ে মেয়র, এবার চসিকের প্রশাসক হলেন শাহাদাত হোসেন

সাংবাদিক শফিকুর রহমানের মৃত্যুতে সিইউজের গভীর শোক

সাংবাদিক শফিকুর রহমানের মৃত্যুতে সিইউজের গভীর শোক

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.