• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ১০ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

ইমরান খানের দশ বছরের জেল

প্রকাশিত: জানুয়ারি ৩০ ২০২৪, ২০:১১ অপরাহ্ণ
অ- অ+
ইমরান খানের দশ বছরের জেল

ইমরান খান

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ইসলামাবাদ, পাকিস্তান: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি শেষ আদালত। রাষ্ট্রীয় গোপনীয় তথ্য ফাঁস করার অভিযোগের মামলায় তাঁকে এ শাস্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) জেলের ভেতরেই মামলার শুনানি চলছিল। সেখানেই ইমরানকে দশ বছরের সাজার রায় শোনানো হয়।

২০২২ এ ইমরান খানকে তার বিরোধীরা প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করেছিলেন। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ইমরান খান এরমধ্যেই তিন বছরের কারাদণ্ড ভোগ করছেন। তবে, তিনি সব অভিযোগকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও বিশেষ আদালত দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন।

পাকিস্তানে এ মামলা ‘চিপার কেস’ নামেও পরিচিত। চিপার অর্থাৎ সাংকেতিক ভাষায় লেখা কিছু বার্তা। অভিযোগ, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে পাকিস্তানি রাষ্ট্রদূতের পাঠানো এমনই একটি বার্তা ইমরান ও কুরেশির হাতে উঠেছিল। যাতে লেখা ছিল, ‘ইমরানকে তার পদ থেকে সরাতে সহযোগীর ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র।’

কূটনৈতিক সেই বার্তা গোপন রাখেননি ইমরান। সাংকেতিক ভাষায় লেখা ওই বার্তা পেয়েও ফাঁস করে দেন বলে অভিযোগ। ইমরান খান বরাবরই বলে এসেছেন, তাকে প্রধানমন্ত্রী পদ থেকে সরাতে গভীর ষড়যন্ত্র করা হয়েছিল। তখন ইমরান খান প্রধানমন্ত্রী ছিলেন।

পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিই ইমরানের বিরুদ্ধে মামলা করে।

মামলায় বলা হয়, ‘কূটনৈতিক কথোপকথন প্রকাশ্যে এনে দেশের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘন করেছেন ইমরান ও কুরেশি।’

আইনজীবীরা বলছেন, ‘পরবর্তী অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। গেল কয়েক মাস ধরে এ মামলার শুনানি চলছে। একটি বিশেষ আদালত কারাগারের মধ্যেই এ বিচার চালাচ্ছেন। ওই কারাগারেই ইমরান খান আগস্ট থেকে বন্দি রয়েছেন। সেখানে আন্তর্জাতিক কোন সংবাদ মাধ্যমকে উপস্থিত থাকতে দেয়া হয়নি।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বিচারককে সম্প্রতি বলা হয়েছিল, দ্রুত বিচারকাজ শেষ করতে। ইমরান খানের দল পিটিআই বলেছে, ‘তারা আদালতের রায়কে চ্যালেঞ্জ করবে।’ এ ছাড়া, এ রায়কে তারা উপহাস বলে অভিহিত করেছে।

আগামী ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে পাকিস্তানে। অভিযোগ উঠেছে, পিটিআইকে কর্তৃপক্ষ নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে। ইমরান খান অন্য আরো অনেক আইনি মামলাও লড়ছেন।

ShareTweetShare

আরও পড়ুন

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর
আন্তর্জাতিক

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬
আন্তর্জাতিক

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র
আন্তর্জাতিক

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র

নয়াদিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে ঢোকার চেষ্টায় বিক্ষোভকারীরা
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে ঢোকার চেষ্টায় বিক্ষোভকারীরা

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা!
আন্তর্জাতিক

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা!

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ঘাসফুলের ৪৪তম এজিএমে নিরাপদ খাদ্য ও তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

ঘাসফুলের ৪৪তম এজিএমে নিরাপদ খাদ্য ও তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.