• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

আদালত ঘাটতি পূরণে পদক্ষেপ নেয়ার চেষ্টা করব

চট্টগ্রামে প্রধান বিচারপতি

প্রকাশিত: জানুয়ারি ২৬ ২০২৪, ১৩:৩০ অপরাহ্ণ
অ- অ+
আদালত ঘাটতি পূরণে পদক্ষেপ নেয়ার চেষ্টা করব
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘দেশের সর্বত্র যেখানে আদালত ঘাটতি রয়েছে, তা পুরণে পদক্ষেপ নেয়ার চেষ্টা করা হবে। সরকার আদালত প্রতিষ্ঠা করবে। আমার পক্ষ থেকে যতটুকু প্রয়োজন, সব সহযোগিতা করা হবে।’

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে আইনজীবী সমিতির মিলনায়তনে চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ আয়োজিত বিজয়া সম্মিলন ২০২৪-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনে আইনজীবীদের দাবির প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, ‘এ দাবি বহু পুরাতন। যৌক্তিক এ দাবি এত দিন কেন পূরণ হল না, পূর্বসূরীদের সঙ্গে আলোচনা করে সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘আজ বিকালে আমি বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা সভা করেছি। সেখানে বিচারাঙ্গন, আইন আদালত, আইনজীবীদের প্রশিক্ষণ প্রভৃতি ব্যাপারে আলোচনা হয়েছে। বিচারাঙ্গনের মর্যাদা সমুন্নত রাখার জন্য সম্ভব সব কাজ করা হবে।’

প্রধান বিচারপতি বলেন, ‘বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সম্প্রদায়গত কোন বিরোধ নেই। যারা বিরোধ করে, তারা প্রকৃতপক্ষে কোন ধর্মেরই অনুসারী নয়। যারা নিজ ধর্মকে শ্রেষ্ঠ ভেবে অন্য ধর্মকে খাটো করে, তারা ধর্মান্ধ। ধর্মান্ধরা সমাজের জন্য মঙ্গলজনক নয়। আমাদের সবার অন্তর থেকে পাপ হিংসা ঘৃণা দুর করতে পারলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।’

তিনি বলেন, ‘মৃত্যু কোন শাস্তি নয়। এটি জীবনের স্বাভাবিক প্রক্রিয়া। জীবন সমাপ্তে মৃত্যু হবেই। আমরা পাপের কারণে শাস্তি পাই। কাজে আমাদের সবার অন্তরকে পাপ মুক্ত রাখতে হবে।’

পরিষদের সভাপতি এ্যাডভোকেট তরুন কিশোর দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা, মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেসা, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য এ্যাডভোকেট এএসএম বদরুল আনোয়ার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুল নুর দুলাল, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, সম্পাদক এ্যাডভোকেট এএসএম বজলুর রশীদ, পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিখিল কুমার নাথ, সমন্বয়ক এ্যাডভোকেট বিবেকানন্দ চৌধুরী। সভায় আশীর্বাদক ছিলেন পাঁচুরিয়া তপোবন আশ্রমের মহারাজ শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পূরী মহারাজ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, একুশে পদক প্রাপ্ত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষালকে সংবর্ধনা দেয়া হয়।

বিকালে প্রধান বিচারপতি সিটির সার্কিট হাউজে চট্টগ্রাম বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন। চট্টগ্রাম বিচার বিভাগ এ সভার আয়োজন করে।

ShareTweetShare

আরও পড়ুন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
চট্টগ্রাম

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের
চট্টগ্রাম

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ
চট্টগ্রাম

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা
চট্টগ্রাম

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান
চট্টগ্রাম

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান

মুরাদপুরে রজভীয়া নূরীয়া কমিটির যৌতুক-মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালি
চট্টগ্রাম

মুরাদপুরে রজভীয়া নূরীয়া কমিটির যৌতুক-মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালি

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.