• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

বিপ্লব উদ্যানে স্থাপনা নির্মাণ বন্ধের দাবি পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের

প্রকাশিত: জানুয়ারি ২৩ ২০২৪, ২০:৪৩ অপরাহ্ণ
অ- অ+
বিপ্লব উদ্যানে স্থাপনা নির্মাণ বন্ধের দাবি পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: সিটির দুই নম্বর গেইটের ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে স্থাপনা নির্মাণ বন্ধের দাবি জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) চিঠি পাঠিয়েছে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম (এফপিসি)। এর আগে অনুষ্ঠিত সংগঠনের সাপ্তাহিক সভায় এ চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক স্থপতি জেরিনা হোসেন সাক্ষরিত এ চিঠিতে বলা হয়, ১৯৬১ মহাপরিকল্পনায় নগরে পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত পরিসরের অভাব নিয়ে বিশেষ শঙ্কা প্রকাশ করা হয়েছে। উপরোক্ত পরিসর কোনো নগরের জন্য বিলাসিতা নয়, বরং নগর জীবন ধারণের জন্য অপরিহার্য। নগরজীবনে সুস্থভাবে বেঁচে থাকার জন্য উপযুক্ত আলো-হাওয়া সমৃদ্ধ সবুজ মুক্তাঙ্গন যেমন: উদ্যান, খেলার মাঠ, পাহাড়, জলাশয় ইত্যাদি আবশ্যক। এ কথা কারো অজানা নয়, জলাশয়সহ সকল প্রকার উন্মুক্ত পরিসর তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ু দূষণ ও নগর বন্যারোধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।
চিঠিতে আরো বলা হয়, ‘চট্টগ্রাম সিটির জন্য ১৯৬১ সাল থেকে আজ পর্যন্ত প্রণীত সবগুলো পরিকল্পনা ও মহাপরিকল্পনায় উন্মুক্ত পরিসরের পরিধি বাড়ানো ও এর যথাযথ সংরক্ষণের নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু বাস্তবতা এ সিটিতে উন্নয়নের নামে দিন দিন উন্মুক্ত সবুজ ভূমি ধ্বংস করা হচ্ছে। যার কারণে সিটির তাপমাত্রা আশংকাজনক হারে বৃদ্ধিসহ অন্যান্য পরিবেশগত বিপত্তি বাড়ছে। প্রকৃতি বিনষ্টকারী এসব কর্মকাণ্ড প্রকৃতপক্ষে টেকসই উন্নয়নের পরিপন্থি। চসিক কর্তৃক গৃহিত যে কোন উন্নয়ন পরিকল্পনা চট্টগ্রামের মহাপরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া বাঞ্ছনীয়।’

চিঠিতে চট্টগ্রাম সিটির তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পরিবেশের সুস্থতার স্বার্থে, বিপ্লব উদ্যানে (উদ্যানের ব্যবহারের সাথে সামঞ্জস্যহীন) সবরকম অবকাঠামো ভিত্তিক উন্নয়ন কাজ বন্ধ করে, প্রাকৃতিক সবুজ উদ্যান ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

সাপ্তাহিক ওই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অর্থনীতিবিদ মুহাম্মদ সিকান্দার খান, সাধারণ সম্পাদক স্থপতি জেরিনা হোসেন, উপদেষ্টা শফিক হায়দার চৌধুরী, সহ-সভাপতি প্রকৌশলী এবিএ বাসেত, সহ-সভাপতি প্রকৌশলী সুভাষ বড়ুয়া, সহ-সভাপতি স্থপতি বিধান বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিমা মুনা, সদস্য স্থপতি আহমেদ জিন্নুর, স্থপতি শাহিনুল ইসলাম, মিডিয়া কনসালট্যান্ট তানভীর পিয়াল।

ShareTweetShare

আরও পড়ুন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
চট্টগ্রাম

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের
চট্টগ্রাম

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ
চট্টগ্রাম

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা
চট্টগ্রাম

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান
চট্টগ্রাম

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান

মুরাদপুরে রজভীয়া নূরীয়া কমিটির যৌতুক-মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালি
চট্টগ্রাম

মুরাদপুরে রজভীয়া নূরীয়া কমিটির যৌতুক-মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালি

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.