• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

ঠান্ডা ও শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে প্রাণ গেল ৫৫ জনের

প্রকাশিত: জানুয়ারি ২১ ২০২৪, ২০:১৮ অপরাহ্ণ
অ- অ+
ঠান্ডা ও শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে প্রাণ গেল ৫৫ জনের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে স্মরণকালের তীব্র শীত পড়েছে; যা গেল এক সপ্তাহ ধরে চলছে এবং এ সপ্তাহের শেষ পর্যন্ত চলতে থাকবে। কানাডার মধ্যপশ্চিমাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের দিকে আসছে হীমশীতল ঠান্ডা বাতাস। গেল সপ্তাহ থেকে শুরু হওয়া অসহনীয় এ ঠান্ডা ও শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের দশটি রাজ্যে এখন পর্যন্ত ৫৫ জনের প্রাণ গেছে।

মেম্ফিসের টেনেসির বাসিন্দাদের পানি ফুটিয়ে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। অপর দিকে, নিউইয়র্কের বাসিন্দাদের সতর্কতা দেয়া হয়েছে, চলমান এ ঠান্ডার মধ্যে সেখানকার রাস্তাঘাট ঝুঁকিপূর্ণ কালো বরফে ঢেকে যেতে পারে।

আবহাওয়াবিদরা নিউইয়র্ক সিটিতে যে পরিমাণ তুষারপাতের ধারণা করেছিলেন, সেখানে শুক্রবার (১৯ জানুয়ারি) তার চেয়েও বেশি তুষারপাত হয়েছে। অপর দিকে, তীব্র শীতকালীন ঝড় আঘাত হেনেছে প্রশান্ত উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যপশ্চিমাঞ্চল, সমভূমি, দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলে। এরসাথে সেখানে যোগ হয়েছে হাড় কাঁপানো ঠান্ডা, প্রচণ্ড তুষারপাত, বরফ ঝড়, ফ্রিজিং রেইন ও তীব্র বাতাস; যা গেল দুই সপ্তাহ ধরে চলছে।

আগামী সপ্তাহের আগে এ পরিস্থিতি কাটার কোন সম্ভাবনা নেই।

গেল এক সপ্তাহে যে ৫৫ ব্যক্তির মৃত্যু হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগ হাইপোথার্মিয়া ও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

শীতকালীন এমন বিরূপ আবহাওয়ায় শুধুমাত্র টিনাসে ১৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে রয়েছেন ২৫ বছর বয়সী এক যুবক। যাকে একটি অস্থায়ী বাড়ির মেঝেতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বাড়ির স্পেস হিটারটি উল্টে বন্ধ হয়ে যায়। এরপর ঠান্ডায় জমে মৃত্যু হয় তার।

তীব্র ঠান্ডার কারণে মেম্ফিসের পানির বহু পাইপ ভেঙে গেছে। যার কারণে সেখানে পানির চাপ পড়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) লাইট, গ্যাস ও পানি কর্তৃপক্ষ তাদের চার লাখ গ্রাহকের সবাইকে পানি ফুটিয়ে পান করার আহ্বান জানিয়েছে। এমনকি দাঁত ব্রাশের জন্য ফোটানো পানি ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা। যদি পানি ফোটানো সম্ভব না হয়, তাহলে বোতলজাত পানি ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।

এই বিরূপ আবহাওয়ার প্রভাব জনজীবনে এতটাই বেশি পড়েছে যে, এখন মানুষ রক্তদান করতেও যাচ্ছেন না।

আবহাওয়া অনুকূলে না থাকায় যুক্তরাষ্ট্রের বহু রাজ্যে স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া, কমিয়ে দেয়া হয়েছে অফিসের সময়।

ShareTweetShare

আরও পড়ুন

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি
অর্থনীতি

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর
আন্তর্জাতিক

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬
আন্তর্জাতিক

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র
আন্তর্জাতিক

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.