• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

নাম্বার ওয়ান কোম্পানির সাথে যুক্ত হলাম

প্রকাশিত: জানুয়ারি ২১ ২০২৪, ১৫:৫৬ অপরাহ্ণ
অ- অ+
নাম্বার ওয়ান কোম্পানির সাথে যুক্ত হলাম
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: এ দেশে চলচ্চিত্র নিয়ে যত আলোচনা তার অধিকাংশই শাকিব খানকে ঘিরে। একের পর এক তিনটি চলচ্চিত্রের ঘোষণা দিয়েছেন তিনি। সেগুলো নিয়ে চলছে তুমুল ব্যস্ততা। আর এরমধ্যেই ঢালিউড কিংকে নিয়ে এল নয়া সংবাদ। এবার কপোরেট ব্যবসায়ে নাম লেখাচ্ছেন তিনি।

একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে যুক্ত হলেন শাকিব খান। যেখানে বিশ্ব মানের স্কিনকেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ বিভিন্ন পণ্য পাওয়া যাবে। বাংলাদেশ ছাড়াও শাকিব খানের এই কোম্পানির পণ্য পাওয়া যাবে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর ও ইউরোপের নানান দেশে।

এ উপলক্ষে শনিবার (২০ জানুয়ারি) দুপুরে ঢাকার পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন শাকিব খান। এতে প্রতিষ্ঠানটির আর দুই পরিচালক শাহরিয়ার আলম ও আবুল বাশার হাওলাদার এবং প্রধান নির্বাহী এমদাদুল হক সরকার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নিজের ব্যবসায় প্রসঙ্গে শাকিব খান বলেন, ‌‌‘আমি ভীষণ আনন্দিত। কারণ, যে স্বপ্ন আমি দেখেছিলাম কয়েক বছর পূর্বে, সে স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। আমি যখন যুক্তরাষ্ট্রের নানান শপিং মলে মেড ইন বাংলাদেশ লেখা কাপড় দেখতাম, খুব গর্বিত হতাম। সেই সাথে ভাবতাম, এই কাপড়ের মত বাকি সব পণ্য যেমন কসমেটিকস, টয়লেট্রিজ, ইলেকট্রনিকসও যদি আমার দেশে তৈরি হতো, কতই–না অসাধারণ হত। তখন আমার বন্ধুদের সাথে আমি কথা বলেছিলাম এমন একটা কসমেটিকস, টয়লেট্রিজ, স্কিনকেয়ার ইন্ডাস্ট্রির স্বপ্ন আমি দেখি, যা হবে বিশ্ব মানের, কিন্তু উৎপাদন হবে আমার দেশে, তা হবে সব শ্রেণির মানুষের হাতের নাগালে ও সহজলভ্য আর মানে ও গুণে হবে সেরা।’

শাকিব আরো বলেন, ‘যেহেতু আমি চলচ্চিত্রের মানুষ। প্রযোজনার ব্যবসায় প্রতিষ্ঠান আমার রয়েছে। তবে এবার ভিন্ন এক জায়গায়। গণ্ডির বাইরে এসে ব্যবসায়ী হয়ে ওঠা, এটা সত্যিই আমার জন্য চ্যালেঞ্জিং ব্যাপার। আপনারা যেমন ভালবেসে আমাকে নাম্বার ওয়ান বলে ডাকেন, আমিও কিন্তু নাম্বার ওয়ান কোম্পানির সাথে যুক্ত হলাম।’

ShareTweetShare

আরও পড়ুন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন
বিনোদন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে
বিনোদন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

চট্টগ্রামে চার দিনের লোক ও কনটেম্পোরারি নৃত্য কর্মশালা শুরু
বিনোদন

চট্টগ্রামে চার দিনের লোক ও কনটেম্পোরারি নৃত্য কর্মশালা শুরু

চট্টগ্রামে ১৬-১৯ সেপ্টেম্বর ‘৫৩ পেরিয়ে অরিন্দম’ শীর্ষক অনুষ্ঠানমালা
বিনোদন

চট্টগ্রামে ১৬-১৯ সেপ্টেম্বর ‘৫৩ পেরিয়ে অরিন্দম’ শীর্ষক অনুষ্ঠানমালা

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী
বিনোদন

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী

কবিতা: সময় । উম্মে সালমা চৌধুরী
বিনোদন

কবিতা : আপন গতি । । উম্মে সালামা চৌধুরী

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.