• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

বাঁশখালীর এমপি’র রাজত্ব থেকে মুক্তি চাই-পৌর মেয়র

নিজস্ব প্রতি‌বেদক

প্রকাশিত: জানুয়ারি ২৬ ২০২২, ১৪:৪৫ অপরাহ্ণ
অ- অ+
বাঁশখালীর এমপি’র রাজত্ব থেকে মুক্তি চাই-পৌর মেয়র
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

একজন বীর মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি ও বাঁশখালীর এমপির রাজত্ব থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বাঁশখালী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী।

আজ বুধবার (২৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের এফ রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনের তিনি এ দাবি জানান।

লিখিত বক্তব্যে সেলিমুল হক চৌধুরী বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে মুক্তিযোদ্ধারা যখন নানাভাবে সম্মানে ভূষিত হচ্ছেন সেখানে বাঁশখালীর মুক্তিযোদ্ধারা অসহায় দিনযাপন করছেন। সেখানে মুক্তিযোদ্ধাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হচ্ছে। যার নমুনা গত ১৮ জানুয়ারি আপনারা দেখেছেন ও জেনেছেন। আমি একটি দাওয়াতে থাকাকালীন সময়ে কিভাবে আমাকে পেটানো হয়েছে, তার ভিডিও ভাইরাল হয়েছে।

‘আমি একজন মুক্তিযোদ্ধা, আমার বয়স এখন ৭৫। গত ১৮ জানুয়ারি আমাকে হত্যার উদ্দেশ্যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। সেদিন আমার ওপর কারা হামলা চালিয়েছে তা আপনাদের অজানা নয়। তবুও আমি ভিডিও চিত্রে থাকা প্রমাণস্বরূপ কিছু বিষয় উপস্থাপন করছি। সেদিন হামলাকারীরা একজন মুক্তিযোদ্ধার ওপর হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি, আমাকে প্রাণে মারতে না পেরে সেদিনের ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে আমার চরিত্রহননের প্রয়াস চালিয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, সেদিন আমি ও পৌর যুবলীগ আহ্বায়ক হামিদ উল্লাহ উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হীরা মনির বাসায় সোফায় বসে নাস্তা করছিলাম। এসময় বাইরে থেকে কয়েকজন ব্যক্তি দরজা তালাবদ্ধ করে দেন। পরে সংঘবদ্ধ হয়ে ঘরে ঢুকে সিরাজ বলতে থাকে, এমপিকে গালি দিয়ে এখানে কি? আপনি এমপির বিরুদ্ধে কথাবার্তা বলেছেন। এসময় ইলিয়াছ বলেন, ‘আপনি নৌকার বিরুদ্ধে, মোবাইল মার্কায় ভোট দিয়েছেন।

এসময় আমি এমপিকে গালি দিইনি বলে জানাই। একপর্যায়ে যুবলীগ নেতা হামিদ উল্লাহ হামলাকারীদের শান্ত করতে চাইলে তারা হামিদকে উদ্দেশ্য করে বলেন, ‘তুমি এমপির লোক। তুমি এখানে আসতে পারবে। কিন্তু মেয়র আসতে পারবে না’। আমি এমপিকে ফোন দিতে বললে ইলিয়াছ বলেন, আমি এমপির সাথে কথা বলেছি।

উত্তেজিত অবস্থায় সিরাজ, মিনার ও ইলিয়াছ মিলে শার্টের কলার ধরে আমাকে সোফায় বসা অবস্থা থেকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে ফেলে। একপর্যায়ে মারধর করতে থাকে। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়।

তিনি বলেন, বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী আগে থেকেই মুক্তিযোদ্ধাদের ওপর ক্ষুব্ধ। তিনি বাঁশখালীতে মুক্তিযুদ্ধ হয়নি বলে মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন। যে কারণে মুক্তিযোদ্ধারা তার ডাকে সাড়া দেন না। নানান কারণে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপির দূরত্ব আছে। এমপি প্রায় সময় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলা করতে অনুসারীদের উৎসাহ দেন। যার কারণে গত দুই বছরে এমপির কোনও অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন না।

সেলিমুল হক চৌধুরী বলেন, গত ১৮ জানুয়ারি এমপির লোকজন আমার ওপর হামলা চালিয়েছে। সিরাজ, মিনার ও ইলিয়াছ এমপির লোক হিসেবে পরিচিত। ঘটনার পর থেকে আমাকে ভয়ভীতি দেখিয়ে চলেছে এমপির লোকজন। আওয়ামী লীগের লোকজন তার সঙ্গে নেই। তাই তিনি নিজস্ব বাহিনী ও জামায়াত-বিএনপির লোক দিয়ে সংগঠন চালাচ্ছেন। এমপি বাঁশখালীতে একক রাজত্ব কায়েম করতে চান। সে কারণে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলার সহকারী কমান্ডার (অর্থ) আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম নগরের আহ্বায়ক শাহেদ মুরাদ শাকু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব কামরুল হুদা পাবেল।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ

চট্টগ্রাম জামায়াতে বিভক্তি, আমীর নির্বাচনে রুকন সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

চট্টগ্রাম জামায়াতে বিভক্তি, আমীর নির্বাচনে রুকন সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

সামাজিক অবক্ষয় রোধে চাই সামাজিক জাগরণ

সামাজিক অবক্ষয় রোধে চাই সামাজিক জাগরণ

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা

দেশের স্থিতিশীলতার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জরুরি : আনিসুল ইসলাম

দেশের স্থিতিশীলতার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জরুরি : আনিসুল ইসলাম

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়কারী আমানতউল্লাহ আমান

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়কারী আমানতউল্লাহ আমান

দুনিয়া ও আখেরাতে শান্তি পেতে রাসূলের আদর্শ অনুসরণের বিকল্প নেই : তাহের জাবেরি

দুনিয়া ও আখেরাতে শান্তি পেতে রাসূলের আদর্শ অনুসরণের বিকল্প নেই : তাহের জাবেরি

দায়িত্বে অবহেলা করলে শাস্তিমূলক ব্যবস্থা: মেয়র শাহাদাত

আদালতের রায়ে মেয়র, এবার চসিকের প্রশাসক হলেন শাহাদাত হোসেন

সাংবাদিক শফিকুর রহমানের মৃত্যুতে সিইউজের গভীর শোক

সাংবাদিক শফিকুর রহমানের মৃত্যুতে সিইউজের গভীর শোক

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.