• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

নগরবাসীর উপর কোন কর বাড়ানো হবে না: মেয়র রেজাউল করিম

প্রকাশিত: জানুয়ারি ২৫ ২০২২, ২৩:৫৮ অপরাহ্ণ
অ- অ+
নগরবাসীর উপর কোন কর বাড়ানো হবে না: মেয়র রেজাউল করিম
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী গৃহকর পূন:মূল্যায়নের স্থগিতাদেশ প্রত্যাহার প্রসঙ্গে নগরবাসীকে কোন ধরণের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, নগরবাসীর উপর কোন কর বাড়ানো হবে না, শুধুমাত্র করের আওতা বাড়ানো হবে। তবে সর্বশেষ গৃহকর পূনমূল্যায়নে অসংগতি আপিল করলে তাদের জন্য সহনীয় পর্যায়ে কর নির্ধারণ করা হবে। এছাড়াও তিনি সিটি কর্পোরেশনের বিধিবিধানের আওতায় কর আদায়ের যে খাতগুলো আছে সে খাতগুলো থেকে কর আদায়ের উদ্যোগ নিতে ঘোষণা দিয়েছেন।

আজ মঙ্গলবার(২৫ জানুয়ারি) দুপুরে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে সম্মেলন কক্ষে চসিক কর্তৃক গঠিত স্থায়ী কমিটিসমূহের সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

চসিক ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম’র সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, স্ট্যান্ডিং কমিটিসমূহের সভাপতি কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, আবদুস সালাম মাসুম, মো. আব্দুল মান্নান, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, জহর লাল হাজারী, শৈবাল দাশ সুমন, মো. সলিমুল্লাহ বাচ্চু, আতাউল্লাহ চৌধুরী, মো. মোবারক আলী, কাজী নুরুল আমিন, গাজী শফিউল আজিম, মো. জহুরুল আলম জসিম, আবদুল বারেক, মো. ইলিয়াছ, নাজমুল হক ডিউক, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. সেলিম আকতার চৌধুরী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামরুল ইসলাম, আবু সালেহ, মনিরুল হুদা, সুদীপ বসাক, ঝুলন কুমার দাশ, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী।
মেয়র বলেন, আগামী রমজানে যাতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি না ঘটে সে বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা আয়োজন করা হবে। নগরীর বাজারগুলো নিয়মিত তদারকীর মাধ্যমে মূল্যতালিকা প্রদর্শন ভেজাল মানহীন পণ্য বিক্রয় নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া বাজারগুলোর স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তদারকী ও সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি অবৈধ বাজার উচ্ছেদপূর্বক রাস্তা ও ফুটপাতে বাজার বসা বন্ধের উদ্যোগ নিতে নিদের্শনা প্রদান করেন। ইতিপূর্বে নগরীর তিনটি বাজারে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নগরীর অবশিষ্ট বাজারগুলোতেও পলিথিন ব্যবহার বন্ধে উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান।
মেয়র নগরীর সৌন্দর্যবর্ধনের উপর আলোকপাত করতে গিয়ে বলেন, অপ্রয়োজনীয় যাত্রি ছাউনির নামে দোকানপাট নির্মাণ করলে নগরবাসীর চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। তিনি অনুমোদনহীন যাত্রি ছাউনি ও বিলবোর্ড স্থাপনের ব্যাপারে কঠোর হবার নির্দেশনা দেন। ইতিমধ্যে সৌন্দর্যবর্ধনে চসিকের সাথে চুক্তি মোতাবেক কাজ সম্পন্ন না করায় ৭টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করা হয়েছে। বাকী প্রতিষ্ঠাগুলো চুক্তি মোতাবেক কাজ করছে কিনা সে ব্যাপারে ১৫দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
চসিকের যানবাহন প্রসঙ্গে তিনি বলেন, লক্ষ্য করা গেছে যে চসিকের প্রচুর যানবাহন সঠিক মেরামত না হওয়ার ফলে অকেজো হয়ে পড়ে আছে। এ যানবাহনগুলোর সার্বিক তথ্য সংগ্রহ করে চসিকের মেকানিক দ্বারা সম্ভব না হলে প্রয়োজনে আউটসোর্সিং’র মাধ্যমে মেকানিক নিয়োগ দিয়ে মেরামতযোগ্য যানবাহনগুলো সচল করার উপর গুরুত দিতে হবে। প্রয়োজনে চসিক নিজস্ব অর্থায়নে একটি ওয়ার্কসপ তৈরী করে গাড়ীগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। মেয়র রাস্তা সংস্কার ও যে কোন নির্মাণ কাজ চলমান থাকাবস্থায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর উপস্থিতি নিশ্চিতের ব্যাপারেও গুরুতারোপ করেন।
অমর একুশকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় বইমেলা অনুষ্ঠানের যে সকল আয়োজন করা হয় তার সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে কি ব্যবস্থা নেয়া যায় এ ব্যাপারে প্রকাশকদের সাথে মতবিনিময় সভা করে সিদ্ধান্ত নেয়া হবে। সাগরিকায় চসিকের নিজস্ব নির্মাণ সামগ্রী পরীক্ষাগারটি আবার সচল করার উদ্যোগ নিতে মেয়র সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.