• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পুলিশ সপ্তাহে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মতবিনিময়

প্রকাশিত: জানুয়ারি ২৪ ২০২২, ২২:৫২ অপরাহ্ণ
অ- অ+
পুলিশ সপ্তাহে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মতবিনিময়
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, দেশীয় ও আন্তর্জাতিক একটি স্বার্থান্বেষী মহল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা আপনাদের জন্য যেমন কষ্টকর, তেমনি বাংলাদেশের ভাবমূর্তির সাথেও যায় না। এক্ষেত্রে কাজ করার জন্য তিনি পুলিশ কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

পুলিশ সপ্তাহ ২০২২ এর দ্বিতীয় দিনে আজ (২৪ জানুয়ারি ২০২২) রাতের অধিবেশনে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মতবিনিময় সভা রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। পুলিশ সপ্তাহের অধিবেশনে এবারই প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মতবিনিময়ের আয়োজন করা হলো।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। স্বাগত বক্তব্য রাখেন এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি মোঃ কামরুল আহসান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, অবৈধ অভিবাসন রোধে পুলিশের আরও কাজ করার সুযোগ রয়েছে। বিদেশে কর্মরত প্রবাসীদের কল্যাণে পুলিশের প্রবাসী সহায়তা সেল এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি সাইবার অপরাধ মোকাবেলায় আগাম ব্যবস্থা এবং ইন্টেলিজেন্স সংগ্রহের ওপর জোর দেন।

পররাষ্ট্র সচিব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের কৃতিত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯, ভিকটিম সাপোর্ট সেন্টার, ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি সেবার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, জাতিসংঘের পিসকিপিংয়ের মাধ্যমে আমাদের যে সুনাম এসেছে তা ধরে রাখতে ধৈর্য্যের সাথে দায়িত্ব পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করছে। এটাকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

তিনি প্রশ্ন রেখে বলেন, এদেশে জন্মগ্রহণ করে কিভাবে এদেশের মানুষ দেশের বিরুদ্ধে কাজ করে তা আমার বোধগম্য হয় না।

অবৈধ অভিবাসীর প্রসঙ্গ উল্লেখ করে আইজিপি বলেন, বাংলাদেশের মানুষের এখন আর নৌকায় করে অভিবাসী হিসেবে বিদেশে যাওয়ার মত অবস্থা নেই। তিনি এক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর আহবান জানান।

আইজিপি বলেন, আজকের এ সভা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের মধ্যে কাজের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা প্রবাসী বাংলাদেশীদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে বিদেশে বাংলাদেশ দূতাবাসে পুলিশ লিয়াজোঁ অফিসার নিয়োগের গুরুত্ব ও যৌক্তিকতা তুলে ধরেন।

উল্লেখ্য, করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধে সরকারি বিধি-নিষেধ যথাযথভাবে প্রতিপালনার্থে ১০০ জনের কম পুলিশ কর্মকর্তার অংশগ্রহণে এ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.