• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

আমার বউ ফেরত চাই’

প্রকাশিত: নভেম্বর ২৫ ২০২১, ০৭:৪০ পূর্বাহ্ণ
অ- অ+
আমার বউ ফেরত চাই’
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক:

সন্তানকে নিয়ে বাবার বাড়ি গিয়ে আর ফিরছেন না স্ত্রী। তাদের ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে গিয়ে ধরনায় বসে পড়েছেন এক যুবক। গায়ে লাগিয়েছেন ‘আমার বউ ফেরত চাই’ লেখা কাগজও।

মঙ্গলবার (২৩ নভেম্বর) এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মালবাজার এলাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবর, পিঠে ‘বউ ফেরত’ চাওয়ার কাগজ লাগিয়ে হাতে স্ত্রী-সন্তানের ছবি নিয়ে মঙ্গলবার দুপুরে আচমকাই শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেন হরিদাস মণ্ডল নামে ওই যুবক। পেশায় রাজমিস্ত্রী সেই যুবক জানান, চার বছর আগে কাঠামবাড়ি এলাকার বাসিন্দা জ্যোৎস্না মণ্ডলের সঙ্গে বিয়ে হয় তার। সংসারে তাদের একটি মেয়ে রয়েছে, যার বয়স এখন দেড় বছর।

হরিদাসের দাবি, প্রথমদিকে সবকিছুই ঠিক ছিল। কিন্তু বছরখানেক তাদের সংসারে অশান্তি চলছে। আর তার জন্য শ্বশুরবাড়ির লোকজন দায়ী বলে অভিযোগ করেছেন তিনি।

যুবক জানান, সম্প্রতি মেয়েকে নিয়ে বাবার বাড়ি যান তার স্ত্রী। এরপর শ্বশুরবাড়ির চাপে তিনি আর ফিরতে চাচ্ছেন না। বারবার স্ত্রী-সন্তানকে ফিরিয়ে নিতে গেলেও প্রতিবারই খালি হাতে ফিরতে হয়েছে যুবককে। তাই বাধ্য হয়েই ধরনায় বসেছেন। যতক্ষণ স্ত্রী-সন্তানকে ফিরে না পাবেন, ততক্ষণ ধরনা চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন হরিদাস। এমনকি ‘এর জন্য মরতেও রাজি’ বলে জানিয়েছেন তিনি।

তবে যার জন্য এত কিছু, সেই স্ত্রী জ্যোৎস্না বলছেন ভিন্ন কথা। তার বক্তব্য, আমি কোনোভাবেই হরিদাসের সঙ্গে আর সংসার করতে চাই না। সে আমার ওপর শারীরিক অত্যাচার করে। তার জন্যই আমি বাবার বাড়ি চলে এসেছি। এতে আমার বাবা-মায়ের কোনো দোষ নেই।

জোৎস্না বলেন, হরিদাস আমার বাবার বাড়ি ছিল কিছুদিন। এখানেও আমাকে মারধর করে। এমনকি বাড়িতে মদ্যপান করে আসতো। এমন অত্যাচার সহ্য করতে পারছি না। তাই সিদ্ধান্ত নিয়েছি, আমি তার সঙ্গে আর থাকবো না। এখন থেকে মেয়েকে নিয়ে আমি বাবার বাড়িতেই থাকতে চাই। তবে আমার ও মেয়ের খরচ দিতে হবে ওকে।

মঙ্গলবার দুপুরে হরিদাস মণ্ডল শ্বশুরবাড়ির গেটে ধরনায় বসতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শরীরে ‘বউ ফেরত’ চাওয়ার কাগজ লাগিয়ে ধরনায় বসা যুবককে দেখতে ভিড় জমে যায় সেখানে।

জানা গেছে, প্রচণ্ড শীতের মধ্যে মধ্যরাত পর্যন্ত ধরনায় বসেছিলেন হরিদাস। এরপর পুলিশ এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যের আশ্বাসে গভীর রাতে ধরনা তুলে নেন তিনি।

ShareTweetShare

আরও পড়ুন

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি
অর্থনীতি

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর
আন্তর্জাতিক

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬
আন্তর্জাতিক

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র
আন্তর্জাতিক

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

প্রধানমন্ত্রীর তারেক রহমানের উদ্দেশে বিএনপি নেতা বদরুল খায়েরের খোলা চিঠি

প্রধানমন্ত্রীর তারেক রহমানের উদ্দেশে বিএনপি নেতা বদরুল খায়েরের খোলা চিঠি

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ

চট্টগ্রাম জামায়াতে বিভক্তি, আমীর নির্বাচনে রুকন সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

চট্টগ্রাম জামায়াতে বিভক্তি, আমীর নির্বাচনে রুকন সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

সামাজিক অবক্ষয় রোধে চাই সামাজিক জাগরণ

সামাজিক অবক্ষয় রোধে চাই সামাজিক জাগরণ

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা

দেশের স্থিতিশীলতার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জরুরি : আনিসুল ইসলাম

দেশের স্থিতিশীলতার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জরুরি : আনিসুল ইসলাম

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়কারী আমানতউল্লাহ আমান

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়কারী আমানতউল্লাহ আমান

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.