• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

মেসির ‘প্রথম’ গোলে শঙ্কা কাটিয়ে জিতল পিএসজি

প্রকাশিত: নভেম্বর ২১ ২০২১, ০৯:০৫ পূর্বাহ্ণ
অ- অ+
মেসির ‘প্রথম’ গোলে শঙ্কা কাটিয়ে জিতল পিএসজি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ক্রীড়া ডেস্ক :

সেই সেপ্টেম্বরে খেলেছেন পিএসজির জার্সিতে প্রথম ম্যাচটা। তবে এরপর থেকেই বেড়েছে অপেক্ষা। কবে পিএসজির জার্সি গায়ে প্রথম লিগ গোলটা পাবেন লিওনেল মেসি? প্রায় দুই মাস পর মেসির অপেক্ষা শেষ হয়েছে গত রাতে। পেয়েছেন প্রথম লিগ গোলের দেখা, তাতেই নঁতের বিপক্ষে শঙ্কা কাটিয়ে ৩-১ গোলের জয় পেয়েছে পিএসজি।

হাঁটুর সমস্যার কারণে বোর্দোর বিপক্ষে পিএসজির সবশেষ ম্যাচে খেলতে পারেননি মেসি। আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে অবশ্য ঠিকই ছিলেন আর্জেন্টিনা দলে। পিএসজিতেও গত রাতে ফিরেছিলেন শুরুর একাদশেই। সঙ্গে ছিলেন ‘চোটের কারণে’ আর্জেন্টিনার বিপক্ষে খেলতে না পারা নেইমার আর ফরাসি তারকা এমবাপেও।

এমবাপেই অবশ্য পিএসজিকে এগিয়ে দেন দুই মিনিট না যেতেই। ম্যাচের বয়স তখন কেবল ১০১ সেকেন্ড। বক্সের বাইরে থেকে লিয়ান্দ্রো পারেদেস শট নিয়েছিলেন জোরালো, তবে সেটা হয়তো নঁতে গোলরক্ষক রুখেই দিতেন, যদি না মাঝপথে পা ছুঁইয়ে দিক বদলে দিতেন এমবাপে। সেকেন্ডের ভগ্নাংশে এমবাপের এমন দারুণ এক নৈপুণ্যেই এগিয়ে যায় পিএসজি। হতবাক গোলরক্ষক আলবাঁ লাফোঁ সুযোগই পাননি কোনো।

প্রথমার্ধে মেসি-নেইমারের কল্যাণে কম করে হলেও আরও তিনটি গোল পেতে পারত পিএসজি। কিন্তু নঁতে গোলরক্ষকের দারুণ তিনটি সেভে হতাশ হতে হয় আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ান তারকাকে। ফলে এক গোলের অগ্রগামিতা নিয়েই বিরতিতে যেতে হয় পিএসজিকে।

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ম্যাচে দাপট ছিল সফরকারীদেরই। তবে খেলার দৃশ্যপট বদলে যায় ম্যাচের ৬৫ মিনিটে। প্রতিপক্ষ ফরোয়ার্ড লুদোভিক ব্লাঁসকে ফাউল করে বসেন পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর নেইমারকে তুলে গোলরক্ষক সার্জি রিকোকে মাঠে আনেন কোচ পচেত্তিনো। কোচের আস্থার প্রতিদান তিনি দিয়েছেন মিনিটদুয়েক পরই। ব্লাঁসের শট রুখে দিয়ে পিএসজিকে রক্ষা করেন তিনি।

তবে মিনিট দশেক পর আর রক্ষা করতে পারেননি স্প্যানিশ এই গোলরক্ষক। ফরাসি ফরোয়ার্ড মুয়ানির হেডার ঠেকিয়ে দিলেও তার ফিরতি চেষ্টায় গোল হজম করে বসে পিএসজি। ১-১ সমতা ফিরে আসায় পিএসজি শিবিরে শঙ্কাই জেগেছিল পয়েন্ট হারানোর।

যদিও সে শঙ্কা উবে গেছে পাঁচ মিনিট পরই। মেসির পাস রুখতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন স্বাগতিক ডিফেন্ডার দেনিস আপিয়া। তাতেই পিএসজি এগিয়ে যায় ২-১ গোলে।

শঙ্কা অবশ্য পুরোপুরি উবে যায়নি তখনো। যদি প্রতি আক্রমণে একটা গোল হজম করে বসে দল! ৮৭ মিনিটে সেটাও উবে গেল মেসির গোলে। বক্সের বাইরে থেকে এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে দূরের পোস্টে দারুণ কোণাকুণি ‘ট্রেডমার্ক’ শটে বলটা জড়ান নঁতের জালে। তাতেই পিএসজির হয়ে প্রথম লিগ গোলের দেখা পেয়ে যান মেসি।

পিএসজির হয়ে এটিই অবশ্য তার প্রথম গোল নয়। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে ক্লাবের হয়ে তিনটি গোল করেছেন তিনি।

এই জয়ের ফলে পিএসজি ১৪ ম্যাচে ১২ জয় আর এক ড্রয়ে আছে লিগের শীর্ষেই। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে পিএসজির চেয়ে ঢের পিছিয়ে তালিকার দুইয়ে আছে লেঁস।

ShareTweetShare

আরও পড়ুন

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.