• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

গোল শূন্য ড্র নিয়েই মাঠ ছেড়েছে দুই দল

প্রকাশিত: নভেম্বর ১৭ ২০২১, ০৭:৫৬ পূর্বাহ্ণ
অ- অ+
গোল শূন্য ড্র নিয়েই মাঠ ছেড়েছে দুই দল
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ক্রীড়া ডেস্ক :

কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করার মিশনে ইতোমধ্যে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করা ব্রাজিলের মুখোমুখি হয়েছে আলবিসেলেস্তেরা। নেইমার না থাকলেও চোটে আক্রান্ত মেসিকে নিয়েই মাঠে নামে আকাশি-নীলরা। এতে অবশ্য কোনো সুফল পায়নি দলটি। নান্দনিক ফুটবলের জন্য খ্যাত ল্যাটিন আমেরিকার এই দুই দল গোল শূন্য ড্র নিয়েই মাঠ ছেড়েছে। ম্যাচজুড়ে পেশিশক্তির আধিক্যই ছিল বেশি।

আর্জেন্টিনার ঘরের মাঠ স্যান হুয়ানে শুরু থেকেই এলোমেলো ফুটবল খেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। দুর্বল আক্রমণ ও পাল্টা-আক্রমণ রক্ষণভাগের দৃঢ়তা প্রকাশ করলেও আক্রমণভাগের ছন্দহীন খেলা চোখে পড়ার মতো ছিল। তবুও প্রথমার্ধের শেষদিকে এসে খেলার নিয়ন্ত্রণ নিতে থাকে মেসিরা। এতে আর্জেন্টিনা কিছু জোরালো আক্রমণও করতে সমর্থ হয়। তবে ৪০ মিনিটের মাথায় মাঝমাঠের খেলোয়াড় ডি পলের দুর্দান্ত শঠ ঠেকিয়ে দেয় ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন।

এরপর ৪৩ মিনিটের মাথায় আবারও আক্রমণে যায় আকাশি-নীলরা। মেসির ফ্রি-কিক থেকে বাড়ানো বলে ওটামেন্ডির দুর্বল হেড আশা জাগিয়েও হতাশ করে ভক্তদের। প্রথমার্ধের শেষদিকে বিতর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখে ব্রাজিলের লুকাস ও আর্জেন্টিনার পারাদেস।

বিরতি থেকে ফিরে এসে জোড়া পরিবর্তন আনেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। লাউতারো মার্টিনেজের বদলে মাঠে নামেন কোরেয়া ও পারাদেসের বদলে মাঠে নামেন লিস্যান্দ্রো মার্টিনেজ। ৫২ মিনিটের মাথায় আক্রমণ করে চোট নিয়ে মাঠ ছাড়েন রোমেরো। এর আগে অবশ্য তাকে হলুদ কার্ড দেখান রেফারি। সেই থেকেই ছন্দে ফিরতে শুরু করে ব্রাজিলিয়ানরা।

৫৯ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ব্রাজিলের ভিনিসিয়াস বল নিয়ে আর্জেন্টিনার অংশে ঢুকে পড়লে পেজ্জেল্লা ট্যাকেল করে সামাল দেয় ওই আক্রমণ। তবে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি বিপজ্জনকস্থানে ফ্রি-কিক পায় সেলে সাওরা। সেই ফ্রি-কিকের সুবাদে ৬১ মিনিটের মাথায় ম্যাচের সবচেয়ে ভালো সুযোগটি পায় ব্রাজিল। ফ্রি-কিক থেকে ক্রস করা বল ওটামেন্ডি ফিরিয়ে দিলেও ফিরতি বলে ফ্রেডের দুরন্ত শট ঠেকিয়ে দেয় আর্জেন্টিনার গোলবার। এতে গোলের কাছে গিয়েও গোলের দেখা পায়নি ব্রাজিল।

৭১ মিনিটের মাথায় আবারও ব্রাজিলের আক্রমণ ভেস্তে যায় আর্জেন্টিনার রক্ষণভাগের সামনে। এবার পেনাল্টি এরিয়াতে ডানিলোর বাড়িয়ে দেয়া বল পায় ভিনিসিয়াস। বাঁ প্রান্ত থেকে বেশ কয়েকটি টাচের পর শট করলেও ফাঁকি দিতে পারেনি আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজকে। শেষদিকে ৯০ মিনিটের মাথায় মেসির দুর্বল শট অ্যালিসন ফিরিয়ে দিলে দু’দলের পয়েন্ট ভাগাভাগির বিষয়টি একেবারে নিশ্চিত হয়ে যায়। এতে গোল শূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আলবিসেলেস্তে ও সেলে সাওদের।

ম্যাচে বলের নিয়ন্ত্রণের দিক দিয়ে এগিয়ে ছিল মেসিরাই। ৫৫ ভাগ বলের নিয়ন্ত্রণ ছিল তাদের। অন্যদিক, দুই দলই সমান ৯টি করে শট নিলেও আর্জেন্টিনার অন-টার্গেটে ছিল ৩টি আর ব্রাজিলের ছিল ২টি। এছাড়া, ৪২ ফাউলের ম্যাচে মোট ৭টি হলুদ কার্ড দেখিয়েছে রেফারি।

এ ড্রয়ে ১৩ ম্যাচে ১১ জয় নিয়ে ল্যাটিন অঞ্চলের বাছাইপর্বের শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে ৬ পয়েন্ট কম নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে আর্জেন্টিনা।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

চট্টগ্রাম ওয়াসা ডিজিটাল সেবাব্যবস্থায় রূপান্তরিত হতে হবে : এমডি জানে আলম
খেলাধুলা

চট্টগ্রাম ওয়াসা ডিজিটাল সেবাব্যবস্থায় রূপান্তরিত হতে হবে : এমডি জানে আলম

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া
খেলাধুলা

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.