• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

ইংল্যান্ড নিউজিল্যান্ড প্রথম সেমি আজ

প্রকাশিত: নভেম্বর ১০ ২০২১, ০৫:২১ পূর্বাহ্ণ
অ- অ+
ইংল্যান্ড নিউজিল্যান্ড প্রথম সেমি আজ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

মূল ম্যাচ টাই, সুপার ওভারও টাই। শেষ পর্যন্ত বিজয়ী নির্ধারণ করতে অদ্ভুত এক নিয়মের আশ্রয় নিয়েছিল আইসিসি। বেশি বাউন্ডারি মারার সুবাদে নিউজিল্যান্ডের হৃদয় ভেঙে শিরোপা উৎসব করেছিল ইংল্যান্ড।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেই অবিস্মরণীয় ফাইনালের স্মৃতি ফিরিয়ে এনে আবুধাবিতে আজ টি ২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সংস্করণ ও মঞ্চ ভিন্ন হলেও দুই ‘ল্যান্ডের’ লড়াইয়ের আগে লর্ডসের সেই মহাকাব্যিক ফাইনাল নিয়েই চর্চা হচ্ছে বেশি। দুই বছর আগে নিউজিল্যান্ড যেভাবে শিরোপাবঞ্চিত হয়েছিল, তা নিয়ে সমালোচনার সুনামির মুখে বাউন্ডারির সেই নিয়মই তুলে দিয়েছে আইসিসি।

আজ দুদল আরেকটি টাই রোমাঞ্চ উপহার দিলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। সুপার ওভারও টাই হলে আরেকটি সুপার ওভার। সেখানেও যদি নিষ্পত্তি না হয়, আবারও সুপার ওভার। এভাবে চলতেই থাকবে। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকায় সময় নিয়ে চিন্তা নেই! নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের মতো ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগ্যানও বলেছেন, লর্ডসের সেই ফাইনাল নিয়ে আলোচনা এখন অপ্রাসঙ্গিক। এটা পুরোপুরি ভিন্ন ম্যাচ।

হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চান না নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডও। কাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানালেন, লর্ডসের ভূত আবুধাবিতে তাড়া করবে না তাদের, ‘বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ নিয়েই আমাদের যত ভাবনা। ২০১৯ বিশ্বকাপ নিয়ে কাউকে কিছু বলতে শুনিনি আমি।

ওই ম্যাচের কিছুই এখানে বয়ে আনিনি আমরা।’ স্টিড না চাইলেও ক্রিকেটপ্রেমীদের মনের কথাটা বলে দিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক আথারটন, ‘২০১৯ সালের জুলাইয়ের সেই অবিস্মরণীয় সন্ধ্যায় লর্ডসে যে ক্লাসিক লড়াই উপহার দিয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, সেই নাটকীয়তার এক শতাংশও যদি এবার থাকে, টি ২০ বিশ্বকাপ ধন্য হয়ে যাবে।’

গত দুই বছরে দুদলই আরও শানিত হয়েছে। এ বছর নিউজিল্যান্ড জিতেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। ইংল্যান্ড উঠে এসেছে টি ২০ র‌্যাংকিংয়ের শীর্ষে। আসরের শুরু থেকেই শিরোপার বড় দাবিদার মানা হচ্ছে তাদের।

পাঁচ ম্যাচের চারটি জিতে গ্রুপসেরা হিসাবে সেমিতে উঠেছে মরগানের দল। প্রথম দল হিসাবে পরপর ওয়ানডে ও টি ২০ বিশ্বকাপ জেতার হাতছানি ইংল্যান্ডের সামনে। তবে সেমিফাইনালের আগে চোটের কারণে ওপেনার জেসন রয় ও পেসার টাইমাল মিলসকে হারানো তাদের জন্য বড় ধাক্কা। রয় না থাকায় ব্যাটিং অর্ডারে অনেক পরিবর্তন আনতে হবে। অফ-স্পিনিং অলরাউন্ডার মঈন আলীকে নিতে হবে বাড়তি দায়িত্ব।

সেজন্য প্রস্তুত মঈন, ‘দলের প্রয়োজনে যে কোনো পজিশনে ব্যাট করতে প্রস্তুত আমি। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে খেলা হয়নি আমার। ব্যক্তিগতভাবে সেটা হতাশার ছিল। তবে আরেকটি বিশ্বকাপজয়ী দলের অংশ হয়ে থাকতে পারলে সব কষ্ট ভুলে যাব আমি।’

ইংলিশ ব্যাটিংয়ের প্রাণভোমরা ওপেনার জস বাটলার। পাঁচ ম্যাচে করেছেন ২৪০ রান। তার ব্যাট থেকেই এসেছে টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরি। আজ তাকে দ্রুত ফেরানোই নিউজিল্যান্ডের মূল লক্ষ্য। কঠিন সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন নিউজিল্যান্ডের পেস আক্রমণের নেতা ট্রেন্ট বোল্ট।

পাঁচ ম্যাচে ১১ উইকেট নেওয়া বোল্টের হুংকার, ‘শুরুতেই কিছু উইকেট নিয়ে প্রতিপক্ষকে চেপে ধরার জাদুকরী রেসিপিটা আমরা জানি। ইংল্যান্ডের বিপক্ষে কাজটা সহজ হবে না। খুবই ভারাসাম্যপূর্ণ দল তারা। খেলছেও দুর্দান্ত। তবে নিজেদের সামর্থ্যে আস্থা রেখে আমরা বড় অঘটনের জন্ম দিতে চাই। অন্তত সেটা আশা করতে পারি।’

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

চট্টগ্রাম ওয়াসা ডিজিটাল সেবাব্যবস্থায় রূপান্তরিত হতে হবে : এমডি জানে আলম
খেলাধুলা

চট্টগ্রাম ওয়াসা ডিজিটাল সেবাব্যবস্থায় রূপান্তরিত হতে হবে : এমডি জানে আলম

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া
খেলাধুলা

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.