• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ৯ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের বৃত্ত ভাঙতে পারবে কী বাংলাদেশ!

প্রকাশিত: নভেম্বর ২ ২০২১, ১২:২০ অপরাহ্ণ
অ- অ+
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের বৃত্ত ভাঙতে পারবে কী বাংলাদেশ!
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ক্রীড়া ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনালের দৌঁড় থেকে ছিটকে পড়লেও পরাজয়ের বৃত্ত থেকে বেড়িয়ে আসতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। এমন লক্ষ্য নিয়েই আজ মঙ্গলবার (২ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে সবকটিতেই পরাজিত হয়েছে বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে আফ্রিকান দেশটির বিপক্ষে জয়ের খরা কাটাতে ২০১৭ সালের পর প্রথমবারের মতো তেম্বা বাভুমার দলের মুখোমুখি হবে টাইগাররা।

বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এরপর ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে এবং তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ রানে হারের স্বাদ নিয়েছে টাইগারা।

গাণিতিকভাবে বাংলাদেশের শেষ চারে উঠার সুযোগ এখনও সম্ভব। তবে এ জন্য একসাথে অনেক কিছু ঘটতে হবে, যার অনেক কিছুই বাংলাদেশের নিয়ন্ত্রনে নেই। তবে বাংলাদেশ যা নিয়ন্ত্রণ করতে পারে তা হলো- দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ দু’টি ম্যাচে জয়।

বিশ্বকাপে টাইগাররা বার বার ব্যর্থতায় হতাশ ভক্ত-সমর্থকরা। তার উপর দলের ইনজুরির ধাক্কা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে ইনজুরির কারণে ছিটকে গেছেন সাইফউদ্দিন।

তবে দলের জয়ের প্রয়োজনে সতীর্থদের জ্বলে ওঠার আহ্বান জানিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগার অধিনায়কের আশা, টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে গেলেও এখনো অনেকত কিছু পাওয়ার আছে। অন্তত সুপার টুয়েলভের শেষ ম্যাচে জয় পেলে ভালো কিছু নিয়ে দেশে ফিরতে পারবেন তারা।

টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচে দু’টি করে জয় পেয়ে দারুণ ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে দক্ষিণ আফ্রিকা। আবার ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। গ্রুপ-১তে পারফরমেন্সের বিচারে ইংল্যান্ড ভয়ঙ্কর দল।

বাংলাদেশ একাদশ :

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম পাটোয়ারী ও রুবেল হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেন্ড্রিক্স, রাসি ফন ডার ডুসেন, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, অ্যানরিক নরকিয়া, তাবারাইজ শামসি।

ShareTweetShare

আরও পড়ুন

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা
খেলাধুলা

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ
খেলাধুলা

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

পটিয়ায় শীলপাড়া স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
খেলাধুলা

পটিয়ায় শীলপাড়া স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সাফজয়ী দলের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে দেওয়া হবে সংবর্ধনা
খেলাধুলা

সাফজয়ী দলের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে দেওয়া হবে সংবর্ধনা

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন
খেলাধুলা

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

ব্রুক-রুটের শতকে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
খেলাধুলা

ব্রুক-রুটের শতকে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.