• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি

প্রকাশিত: অক্টোবর ১২ ২০২১, ১১:৪৬ পূর্বাহ্ণ
অ- অ+
কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ইউরোপ অঞ্চল থেকে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে জার্মানি। সোমবার (১১ অক্টোবর) দিবাগত রাতে ‘জে’ গ্রুপে নিজেদের অষ্টম ম্যাচে নর্থ মেসিডোনিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে দুই ম্যাচ হাতে রেখেই কাতার বিশ্বকাপে জায়গা করে নেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তারা আছে শীর্ষে। সমান ম্যাচ থেকে দ্বিতীয় স্থানে থাকা রোমানিয়ার সংগ্রহ ১৩ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা নর্থ মেসিডোনিয়ার সংগ্রহ ১২ পয়েন্ট। শেষ দুই ম্যাচ জিতলেও রোমানিয়া কিংবা মেসিডোনিয়ার পক্ষে জার্মানিকে ধরা সম্ভব নয়। ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ১০টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আরও ১০টি দল সুযোগ পাবে প্লে-অফ খেলার।

প্রথম দেখায় ২-১ গোলে জয় পাওয়া নর্থ মেসিডোনিয়া তাদের ঘরের মাঠ তোসে প্রোয়েস্কি অ্যারেনায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত আটকে রাখে। এরপর খেই হারায়। পরবর্তী ৩৩ মিনিটে হজম করে চার-চারটি গোল।

৫০ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে থমাস মুলার বল নিয়ে ঢুকে পড়েন বক্সের মধ্যে। তাকে রুখতে বেশ সামনে চলে আসেন মেসিডোনিয়ার গোলরক্ষক স্টোল দিমিত্রিয়েভেস্কি। মুলার তাকে পরাস্ত করার চেষ্টা না করে বামদিকে বল দেন কাই হার্ভেটজকে। তাকে রোখার চেষ্টা করে ব্যর্থ হন গোলরক্ষক। নিশ্চিন্তমনে হার্ভেটজ ফাঁকা পোস্টে বল জড়ান।

৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টিমো ভেরনার। এ সময় সেট পিস থেকে থমাস মুলার বক্সের মধ্যে বল দেন ভেরনারকে। তখন তার সামনে কেবল গোলরক্ষক। জোরালো শটে তার নাগালের বাইরে দিয়ে বল জালে পাঠান চেলসি ফরোয়ার্ড।

৭৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন ভেরনার। এ সময় বক্সের মধ্যে তাকে বল দেন ফ্লোরিয়ান। বল পেয়ে ১৫ গজ দূর থেকে বাকানো শটে দূরের পোস্টের ওপরের অংশ দিয়ে জালে জড়ান।

৮৩ মিনিটে মেসিডোনিয়ার পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন জার্মানির ১৮ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুজিয়ালা। এটা ছিল জাতীয় দলের হয়ে তার করা প্রথম গোল।

শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে হানসি ফ্লিকের শিষ্যরা। নিশ্চিত করে ২০২২ বিশ্বকাপে খেলা।

যদিও ২০১৮ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল তারা। আর ২০২০ ইউরোর শেষ ষোলোর গণ্ডি পেরুতে পারেনি ২০১৪’র বিশ্ব চ্যাম্পিয়নরা। এখন দেখার বিষয় নতুন কোচের তত্ত্বাবধানে কাতার বিশ্বকাপে কতোদূর যেতে পারেন তারা।

ShareTweetShare

আরও পড়ুন

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.