• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

অবশেষে জয়ে ফিরলো কোহলির ব্যাঙ্গালুরু

ক্রীড়া ডেস্ক:

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭ ২০২১, ১০:১০ পূর্বাহ্ণ
অ- অ+
অবশেষে জয়ে ফিরলো কোহলির ব্যাঙ্গালুরু
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

আরব আমিরাতে এসে টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেলো বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। হার্শাল প্যাটেলের হ্যাটট্রিকে ধস নামে মুম্বাইয়ের মিডল অর্ডারে। হঠাৎ এই ব্যাটিং ধসে বড় ব্যবধানে ম্যাচ হেরে যায় রোহিত শর্মার দল।

রোববার রাতে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ১১১ রান তুলতেই অলআউট হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ানস। ফলে ৫৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কোহলিরা।

আমিরাতে নিজেদের প্রথম ম্যাচে কেকেআরের কাছে মাত্র ৯২ রানে গুটিয়ে গিয়েছিল ব্যাঙ্গালুরু। শেষ পর্যন্ত ৯ উইকেটে ম্যাচ জিতেছিল নাইটরা। এরপরের ম্যাচে ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে হার মানে কোহলিরা। ব্যাটাররা কিছু রান কম করলেও বোলিং বিভাগে ব্যাঙ্গালুরুর হার্শাল-চাহাল ছিলেন সুপারহিট।

লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৫৭ রান তুলে ফেলে মুম্বাই। এ সময় ২৩ বলে ২৪ রান করা ডি কক আউট হয়ে যান। রোহিত শর্মা আরও কিছুদুর টেনে নিয়ে যান। দলীয় ৭৯ রানের মাথায় তিনি আউট হন। রোহিত শর্মা করেন ২৮ বলে ৪৩ রান। ৫টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি।

রোহিত আউট হয়ে যেতেই মড়ক লাগে মুম্বাই ইনিংসে। আর কোনো ব্যাটসম্যানই দুই অংকের ঘর ছুঁতে পারেননি। টিকতে পারেননি ইশান কিষান, ক্রুনাল পান্ডিয়া ও সূর্যকুমার যাদব।

মুম্বাইকে বড় ধাক্কাটা দেন হার্শাল। ১৭তম ওভারে পরপর তিন বলে হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড ও রাহুল চাহারকে ফিরিয়ে তিনি পূরণ করেন হ্যাটট্রিক। আইপিএলে এটি ২০তম হ্যাটট্রিকের ঘটনা। হার্শাল সেখানে ১৭তম বোলার। সর্বোচ্চ তিনবার এই কীর্তি গড়েন অমিত মিশ্র। দুইবার যুবরাজ সিং।

মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন ইশান। ফের বোলিংয়ে বদল করে ম্যাক্সওয়েলকে দিয়ে বিরাট তুলে নেন ক্রুনাল পান্ডিয়ার (৫) উইকেট। আর সূর্যকুমারের (৮) উইকেট পেয়েছেন মোহম্মদ সিরাজ।

৩.১ ওভারে ১৭ রান দিয়ে হ্যাটট্রিকসহ হার্শালের শিকার ৪টি। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ২ উইকেট নিয়েছেন ম্যাক্সওয়েল।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ওপেনার দেবদত্ত পাড়িক্কাল রানের খাতা না খুলেই জাসপ্রীত বুমরার শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর তিন নম্বরে নামা শ্রীকর ভরত জুটি বাঁধেন কোহলির সঙ্গে। ২৪ বলে ৩২ রান করে রাহুল চাহারের বলে আউট হন তিনি। ৭৫ রানে দ্বিতীয় উইকেট হারায় ব্যাঙ্গালুরু।

এই ম্যাচে শুরু থেকেই নিজের ছন্দে ছিলেন বিরাট। গ্লেন ম্যাক্সওয়েল মাঠে আসার পর তার সঙ্গে জুটি বেঁধে ৫০ রানের পার্টনারশিপও গড়েন কোহলি। কিন্তু তারপরই অঘটন। ৪২ বলে ৫১ রান করে অ্যাডাম মিলনের বলে আউট হন কোহলি। এই ম্যাচে তিনি টি-টুয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারের ১০ হাজার রান পূর্ণ করেন।

ক্যাপ্টেন কোহলি ফেরার পর ম্যাক্সওয়েলের উইকেট হারায় ব্যাঙ্গালুরু। ৫৬ রানের দুরন্ত ইনিংস সাজিয়েছিলেন ৬টি চার ও ৩টি ছয় দিয়ে। এরপর এবিডিকে নিজের জালে ফাঁসান বুমরা। শেষ দিকে ট্রেন্ট বোল্টও নিজের ছাপ রেখে যান শাহবাজ আহমেদের উইকেট তুলে নিয়ে। বুমরা-বোল্টদের দাপটে ১৬৫ রানে আটকে যায় কোহলির ব্যাঙ্গালুরু।

ম্যাচ সেরা নির্বাচিত হন ম্যাক্সওয়েল।

এই জয়ের ফলে তিন নম্বরে উঠে এলো কোহলিরা। ১০ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১২। সমান ম্যাচে ১৬ পয়েন্ট চেন্নাই এবং দিল্লির। তবে রান রেটে এগিয়ে থেকে শীর্ষে চেন্নাই, দুইয়ে দিল্লি। ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে কেকেআর।

ShareTweetShare

আরও পড়ুন

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.