• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ জালাল আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: সেপ্টেম্বর ২১ ২০২১, ১৪:২৪ অপরাহ্ণ
অ- অ+
জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ জালাল আহমেদ আর নেই
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চলেই গেলেন জালাল আহমেদ চৌধুরী। ক্রিকেটার গড়ার কারিগর ও খ্যাতিমান ক্রিকেট লেখক কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। নানা শারীরিক জটিলতা গ্রাস করেছিল তাঁকে। আশা ছিল তিনি সুস্থ হয়ে ফিরবেন। আবার বসবেন ক্রিকেট-আড্ডার মধ্যমণি হয়ে, আবারও লিখবেন ক্রিকেট নিয়ে। কিন্তু সেটি আর হলো না। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

শ্বাসকষ্ট নিয়ে ১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন জালাল আহমেদ চৌধুরী। সে সময় তাঁর ফুসফুসের জটিলতা ধরা পড়ে। চিকিৎসকেরা জানান, খ্যাতিমান এ ক্রিকেট ব্যক্তিত্ব হয়তো অজান্তেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। এক সপ্তাহ চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন। কিন্তু গত শুক্রবার আবারও শ্বাসকষ্টের কারণে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করতে হয়। ভেন্টিলেশনে দিতে হয় জালাল আহমেদ চৌধুরীকে। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা অনেক কমে গিয়েছিল। ফুসফুসের সংক্রমণও বেড়ে গিয়েছিল। এর পর থেকে প্রতিদিন তাঁর শারীরিক অবস্থা খারাপের দিকেই গেছে। কিডনি ও হৃদ্‌যন্ত্রের কার্যকারিতা দ্রুত কমে যাচ্ছিল। রক্তচাপের মাত্রাও ছিল নিম্নমুখী। চিকিৎসকেরা তবু হাল ছাড়েননি, চেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু আজ তিনি ছিন্ন করলেন সব বন্ধন।

দেশের অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটার জালাল আহমেদ চৌধুরীর হাতে গড়া। দেশের ক্রিকেটের দিগন্তরেখা বদলে দিয়েছিল যে সাফল্য, সেই ১৯৯৭ আইসিসি ট্রফি বিজয়ী দলটিও তাঁর হাতেই গড়া। প্রাথমিক প্রস্তুতি তাঁর অধীনেই হয়েছিল। পরে কোচ হিসেবে যোগ দেন গর্ডন গ্রিনিজ।

ষাট ও সত্তরের দশকে ঢাকা ক্রিকেট লিগে খেলেছেন জালাল আহমেদ চৌধুরী। এরপর শুরু করেন ক্রিকেট কোচিং ও সাংবাদিকতা। আশির দশকে ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমসে কাজ করেছেন তিনি। ছিলেন স্পোর্টস ইনচার্জ। বাংলাদেশের প্রথম ক্রিকেট কোচ হিসেবে নিয়েছেন উচ্চতর প্রশিক্ষণ। মোহামেডান, কলাবাগান প্রভৃতি দলের কোচ হিসেবে কাজ করেছেন। বেশ কয়েকবার কোচ ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেরও। দেশের ক্রিকেটের প্রাথমিক দিনগুলোতে যে কয়জন ক্রিকেট কোচ নিরলসভাবে কাজ করে গেছেন, জালাল আহমেদ চৌধুরী তাঁদের অন্যতম। আম্পায়ারিংও করেছেন তিনি।

দেশের অন্যতম সেরা ক্রিকেট লেখক ছিলেন জালাল চৌধুরী। প্রায় সব কটি জাতীয় দৈনিকে বিভিন্ন সময় তাঁর লেখা সমৃদ্ধ করেছে দেশের ক্রিকেট সাংবাদিকতাকে। প্রথম আলোতে লিখেছেন শুরু থেকেই। দেশের ক্রিকেটবিষয়ক যেকোনো ঐতিহাসিক তথ্যের সূত্র হয়ে ছিলেন তিনি। ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই লেখার অসাধারণ ক্ষমতা ছিল তাঁর। জীবনের শেষ বছরগুলোতে সামাজিক যোগাযোগের মাধ্যমে সক্রিয় ছিলেন তিনি। অনেক বিষয়েই লিখতেন মন খুলে।

বিপত্নীক জালাল আহমেদ চৌধুরীর দুই সন্তানই প্রবাসী। আজিমপুরের একটি ফ্ল্যাটে একাই বসবাস করতেন এই বরেণ্য ক্রিকেট ব্যক্তিত্ব। তাঁর জানাজা আজ যোহরের নামাজের পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আসরের নামাজের পর আরও একটি জানাজা শেষে তাঁকে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে।

ShareTweetShare

আরও পড়ুন

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.