• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ৯ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

কিংবদন্তী পেলের রেকর্ড ভাঙ্গলেন মেসি

স্পোর্টস ডেস্ক:

প্রকাশিত: সেপ্টেম্বর ১০ ২০২১, ১৬:৫৫ অপরাহ্ণ
অ- অ+
কিংবদন্তী পেলের রেকর্ড ভাঙ্গলেন মেসি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ল্যাতিন আমেরিকার ফুটবল ইতিহাসে আন্তর্জাতিক গোলের দিক থেকে ব্রাজিলীয় কিংবদন্তী পেলেকে টপকে গেলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক করেছেন ছয় বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে হারায় বলিভিয়াকে।

বিশ্বকাপ বাছাইপর্বের এ ম্যাচে ক্যারিয়ারের ৭৭, ৭৮ ও ৭৯তম আন্তর্জাতিক গোল করেন মেসি। এই জয়ে কাতার বিশ্বকাপের পথে আরও এগিয়ে গেল আর্জেন্টিনা। দলের হয়ে ১৫৩তম ম্যাচ খেলতে নেমে ৩৪ বছর বয়সী এই প্যারিস সেন্ট জার্মেই তারকা ১৪ মিনিটেই নিজের ৭৭তম আন্তর্জাতিক গোল করে পৌঁছে যান কিংবদন্তী পেলের সহাবস্থানে। এ সময় তিনি একজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁকানো শটে পরাস্ত করেন বলিভিয়ার গোল রক্ষক কার্লোস ল্যাম্পকে (১-০)।

বিরতির পর ম্যাচের ৬৪তম মিনিটেই পেলেকে টপকে যান আর্জেন্টাইন অধিনায়ক। পোস্টের খুব কাছ থেকে গোল করার আগে বল নিয়ে বেশ ক্ষিপ্রতার সঙ্গে বলিভিয়ার বক্সে ঢুকে পড়েন মেসি। এ সময় তার সঙ্গে ছিলেন লাউতারো মার্টিনেজ। বল আদান প্রদানের মাধ্যমে বল জালে পাঠিয়ে দেন মেসি (২-০)।

আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি সপ্তম হ্যাটট্রিক পূর্ণ করেন শেষ বাঁশি বাজার মাত্র দুই মিনিট আগে। সতীর্থের একটি শট ল্যাম্প ফিরিয়ে দিলে ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে পোস্টের একেবারেই কাছ থেকে গোল করেন সাবেক বার্সেলোনা তারকা (৩-০)।

আর এর মাধ্যমে মেসি এদিন পেলেকে পেরিয়ে গেলেও সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতার রেকর্ডটি এখনো বগলদাবা করে রেখেছেন চিরপ্রতিদ্বন্দ্বি পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ১৮০টি ম্যাচ খেলে ১১১ গোল করেছেন সদ্য ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়া এই ফুটবল তারকা।

এর আগে করোনা বিতর্কে চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি মাঠে গড়ানোর মাত্র সাত মিনিট পর পণ্ড হয়ে যাওয়ার চারদিন পর এই জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গত রোববার সাওপাওলোতে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি মাঠে গড়ানোর পর পর স্বাগতিক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মাঠে এসে করোনা বিধি সঠিকভাবে পালন না করার অভিযোগ তোলেন ইংল্যান্ড ভিত্তিক চারজন আর্জেন্টাইন খেলোয়াড়ের বিরুদ্ধে। এতেই পণ্ড হয়ে যায় ফিফা বিশ্বকাপ বাছাইয়ের হাই ভোল্টেজ ম্যাচটি।

তবে আজ আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে আগের ম্যাচের ঘটনার কোনো প্রতিফলনই দেখা যায়নি। বেশ দ্রুতই নিজেকে প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন মেসি এবং একে একে গোল করে টপকে যান ব্রাজিলীয় কিংবদন্তী পেলেকে।

ম্যাচের প্রথমার্ধেই অবশ্য ইন্টার মিলান তারকা লাউতারো মার্টিনেজ একটি গোল করেছিলেন। মেসির বানিয়ে দেয়া বলে তার করা গোলটি বাতিল হয় অফসাইডের কারণে। ৩৯ মিনিটে মেসির আরেকটি শট গোলপোস্টের বার ঘেষে বাইরে চলে যায়।

এদিকে, এই জয়ের ফলে ৮ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট সংগ্রহ করা দুইবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা পৌঁছে গেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে। তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

চট্টগ্রাম ওয়াসা ডিজিটাল সেবাব্যবস্থায় রূপান্তরিত হতে হবে : এমডি জানে আলম
খেলাধুলা

চট্টগ্রাম ওয়াসা ডিজিটাল সেবাব্যবস্থায় রূপান্তরিত হতে হবে : এমডি জানে আলম

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া
খেলাধুলা

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.