• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

বিশ্বকাপে খেলবেন না তামিম ইকবাল

প্রকাশিত: সেপ্টেম্বর ১ ২০২১, ১৪:১৬ অপরাহ্ণ
অ- অ+
বিশ্বকাপে খেলবেন না তামিম ইকবাল
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বড় সিদ্ধান্ত নিলেন বাংলাদেশে জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আগ্রহ নেই তার। বিষয়টি নিজেই জানিয়েছেন দেশ সেরা এই ওপেনার।

বুধবার (১ সেপ্টেম্বর) ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন তামিম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন বাম-হাতি এই ওপেনার।

ভিডিও বার্তায় তিনি বলেন, আসসালামু আলাইকুম সবাইকে।

আমি কিছুক্ষণ আগে বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই ও প্রধান নির্বাচক নান্নু ভাইকে ফোন করেছি। তাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করেছি। আমার মনে হয় সবার সঙ্গে শেয়ার করা উচিৎ। আমি তাদের বলেছি, মনে হয় না আমার বিশ্বকাপ দলে থাকা উচিৎ।’

২০২০ সালে মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সব শেষ সংক্ষিপ্ত ফরম্যাটে খেলতে দেখা গেছিল ৩২ বছর বয়সী তামিমকে নতুনদের সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

‘এটার দুই তিনটি কারণ রয়েছে। গেম টাইম গুরুত্বপূর্ণ। বেশ কয়েকদিন এই ফরম্যাটটা খেলছি না। দ্বিতীয়ত ইনজুরি। বিশ্বকাপের আগে হয়ত ফিট হয়ে যাবো। আমি শেষ ১৫/১৬টা টি-টোয়েন্টি খেলেনি। এই সিদ্ধান্ত নিতে মূল বিষয়টি হচ্ছে, যারা আমার বদলে খেলেছেন, আমি হঠাৎ করে জায়গা হলে তাদের সঙ্গে খারাপ হতো। আমি মনে করি হয়তো বিশ্বকাপ দলে থাকতাম। তবে এটা ভালো হতো না। আমি বোর্ড সভাপতি ও প্রধান নির্বাচককে জানিয়ে দিয়েছি।’

নিউজিল্যান্ড সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে অগ্রিম শুভ কামনা জানিয়ে দিয়েছেন তামিম।

‘আপনারা আমাকে বিশ্বকাপে দেখবেন না। তবে এই সিরিজ ও বিশ্বকাপের জন্য দলের প্রতি শুভ কামনা রইল।’

এদিন মাঠে গড়াচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজ। অন্যদিকে অক্টোবরে মাঝামাঝি শুরু হচ্ছে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ। তবে তার আগে তামিম জানিয়ে দিলেন এখনই অবসর নয়।

‘আবারও স্পষ্ট করে দেই আমি অবসর নিচ্ছি না। শুধু বিশ্বকাপ খেলছি না। আমার মনে হয় এটাই সেরা সিদ্ধান্ত। আমার বদলে দলের হয়ে তরুণ যারা ওপেন করছেন তাদেরই সুযোগ পাওয়া উচিৎ। তারা ১৫/১৬টি ম্যাচে খেলেছেন। তাদের প্রস্তুতি আমার থেকেও ভালো, এটাই স্বাভাবিক। আমার তুলনায় তারাই ভালো সার্ভিস দিতে পারবে।

ShareTweetShare

আরও পড়ুন

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.