চট্টগ্রাম : চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’-এর ক্যারম একক ইভেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) আয়োজিত এই ম্যাচে ক্লাবের সদস্য মুহাম্মদ আজাদ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ।
একইদিনে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচও সম্পন্ন হয়। তৃতীয় স্থানে আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার রফিক হায়দার এবং চতুর্থ স্থানে দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার মরিরুল ইসলাম মুন্না।
এর আগে রোববার (৫ জুলাই) ক্যারম দ্বৈত ইভেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়। ম্যাচে দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মুন্না ও জাগো নিউজের স্টাফ রিপোর্টার রফিক হায়দার জুটি চ্যাম্পিয়ন হন। আর রানার্স আপ হয়েছেন জাতীয় অর্থনীতির ফটো সাংবাদিক নুরুল আলম এবং বিজনেস স্ট্যান্ডার্ডের ফটো সাংবাদিক মিনহাজ উদ্দিন ঝন্টু।
একইভাবে ক্যারম দ্বৈত ইভেন্টের তৃতীয় ও চতুর্থ স্থান লাভ করেন মুহাম্মদ আজাদ ও নুর মো. রুবেল জুটি এবং ফারুক আবদুল্লাহ ও এমএ হোসাইনে জুটি।
এ সময় ক্রীড়া সম্পাদক রুবেল খানসহ উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ জুন চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়।
















