• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

চট্টগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১ ২০২৬, ১৪:৫১ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন বলছেন, ‘ভাষা আন্দোলনের প্রেরণাই পরবর্তী স্বাধীনতা সংগ্রামে শক্তি জুগিয়েছিল। ১৯৫২ সালের চেতনাই জাতিকে অন্যায় ও অনাচারের বিরুদ্ধে বারবার রাস্তায় নামতে সাহস জুগিয়েছে।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও একুশের কবিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘১৯৪৭ সালের পর তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার চেষ্টা করে। যদিও উর্দু ভাষার নিজস্ব সাহিত্য ও সংগীতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তবুও অন্যের ভাষা জোরপূর্বক চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি প্রমাণ করে যে, তারা ঐক্যবদ্ধ হতে পারে এবং নিজেদের অধিকার আদায় করতে সক্ষম।’

‘একটি ভাষার শক্তি নির্ভর করে জ্ঞানের সমৃদ্ধির উপর। ইতিহাসে দেখা যায়, একসময় জ্ঞানচর্চার কেন্দ্র ছিল গ্রিস, পরে আরব বিশ্ব এবং তারপর ইউরোপ। তারা বিশ্বের নানা ভাষার জ্ঞান নিজেদের ভাষায় অনুবাদ করে সমৃদ্ধ হয়েছে। বাংলাদেশেরও উচিত বিশ্বের জ্ঞানভাণ্ডার বাংলায় অনুবাদ ও চর্চার মাধ্যমে ভাষাকে আরও শক্তিশালী করা।’

মো. জিয়াউদ্দিন বলেন, ‘পৃথিবীর জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা অন্যতম শীর্ষ ভাষা হলেও অর্থনৈতিক শক্তির অভাবে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রাপ্য মর্যাদা পায়নি। তাই ভাষার মর্যাদা রক্ষার পাশাপাশি দেশের অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।’

সভাপতির বক্তব্যে অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘১৯৫২ সালের ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম নয়, বরং এটি ছিল জাতীয় আত্মমর্যাদা ও স্বাধীনতার বীজ রোপণের ঐতিহাসিক অধ্যায়।’

‘বাংলা ভাষা শুধু আবেগের বিষয় নয়—এটি জাতিসত্তার ভিত্তি। বাংলা ভাষা বিশ্বে অন্যতম বৃহৎ ভাষা হওয়া সত্ত্বেও প্রযুক্তি ও জ্ঞানচর্চায় এর ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি।’

তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভাষা শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলা ভাষার মর্যাদা ও সক্ষমতা বৃদ্ধিতে নতুন প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।’

অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, চট্টগ্রামের অতিরিক্ত রেঞ্জ ডিআইজি সঞ্চয় সরকার বিশেষ অতিথির বক্তৃতা করেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার দেওয়া হয়।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রামে সাপ-সর্পদংশন চিকিৎসা ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সেমিনার ২৮ আগস্ট
চট্টগ্রাম

চট্টগ্রামে সাপ-সর্পদংশন চিকিৎসা ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সেমিনার ২৮ আগস্ট

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত
অর্থনীতি

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সংকট উত্তরণে নির্বাচিত কমিটির বিকল্প নেই
লীড-১

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সংকট উত্তরণে নির্বাচিত কমিটির বিকল্প নেই

দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস : জিকে লালা
চট্টগ্রাম

দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস : জিকে লালা

হিরো মোটোকর্পের এক্সপালস ২০০ সিরিজ এখন বাংলাদেশে
অর্থনীতি

হিরো মোটোকর্পের এক্সপালস ২০০ সিরিজ এখন বাংলাদেশে

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
জাতীয়

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

পুরোনো সংখ্যা

সর্বশেষ

উজানটিয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

উজানটিয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

অপো ফটোগ্রাফি কনটেস্টের গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন

অপো ফটোগ্রাফি কনটেস্টের গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন

উজানটিয়ায় মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

উজানটিয়ায় মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.