• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ১৮ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

ভারতের লোকসভায় আসাদুদ্দিনের ‘জয় ফিলিস্তিন’ স্লোগান নিয়ে উত্তেজনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ২৭ ২০২৪, ১৮:২৪ অপরাহ্ণ
অ- অ+
ভারতের লোকসভায় আসাদুদ্দিনের ‘জয় ফিলিস্তিন’ স্লোগান নিয়ে উত্তেজনা

আসাদুদ্দিন ওয়াইসি

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নয়াদিল্লি, ভারত: নির্বাচনের পর সোমবার (২৪ জুন) শুরু হয়েছে ভারতের অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। টানা দশ দিনের এ অধিবেশনের প্রথম দিন নতুন নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণকে কেন্দ্র করে ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সংসদ। তবে, এসব স্লোগানের কিছু ছিল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। বিজেপির সাংসদ ‘জয় শ্রীরাম’ স্লোগানের বিপরীতে বিরোধীরা বন্দে মাতরম, জয় হিন্দ, জয় বাংলা, জয় মমতাসহ নানা স্লোগান দেন। এমনকি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের একজন সাংসদের মুখে ‘আল্লাহু আকবার’ ধ্বনিও উচ্চারিত হয়। মঙ্গলবার (২৫ জুন) অধিবেশনের দ্বিতীয় দিনে ‘জয় ফিলিস্তিন’ স্লোগান দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন সর্বভারতীয় মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়াইসি। সংবাদ বিজনেস স্ট্যান্ডার্ডের।

মঙ্গলবার (২৫ জুন) অষ্টাদশ লোকসভার অধিবেশনে নিজের শপথ গ্রহণ শেষ করে আসাদুদ্দিন ওয়াইসি স্লোগান দেন, ‘জয় ভিম, জয় মিম, জয় তেলিঙ্গানা, জয় ফিলিস্তিন।’

ওয়াইসির স্লোগানের শেষ অংশে অপ্রত্যাশিতভাবে ‘জয় ফিলিস্তিন’ শব্দটি ব্যবহারের আপত্তি জানিয়ে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানান ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদরা। শপথ গ্রহণ অনুষ্ঠানের সভাপতিত্ব করা বিজেপির রাধা মোহন সিং ঘোষণা করেন, ওয়াইসির স্লোগানটি সরকারি রেকর্ড থেকে বাদ দেয়া হবে। ব্যাপারটি নিয়ে কয়েক মিনিটের উত্তপ্ত বাক্যবিনিময়ের জন্য শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থবিরতাও দেখা দেয়। পরে অবশ্য যথারীতি অনুষ্ঠান চলতে থাকে।

বিতর্কের সময় মতপ্রকাশের স্বাধীনতার কথা উল্লেখ করে হায়দরাবাদ থেকে পঞ্চম বারের মত বিজয়ী সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি বিজেপির আপত্তির কারণ জানতে চান। পরবর্তী তিনি সাংবাদিকদের কাছেও দাবি করেন, তার স্লোগান ‘জয় ভিম, জয় মিম, জয় তেলিঙ্গানা, জয় প্যালেস্টাইন’-এর মধ্যে ভুল কিছু ছিল না। ওই স্লোগানের মধ্যে ভারতের সংবিধান পরিপন্থী কিছু ছিল না বলে উল্লেখ করেন তিনি। একটি নিপীড়িত জাতি হিসেবে ফিলিস্তিনিদের প্রসঙ্গ টেনেছেন তিনি। ফিলিস্তিন প্রসঙ্গে মহাত্মা গান্ধী কী বলেছিলেন, সেই ব্যাপারটিও পড়ে দেখার আহ্বান জানান ওয়াইসি।

ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনিদের প্রতি রাষ্ট্রীয় সহমর্মিতা ও সমর্থন পোষণ করে ভারত। তবে, প্রতিরক্ষা ও নিরাপত্তাজনিত কারণে গেল তিন দশকে ইসরায়েলের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে দেশটির। এর ফলে, দেশটির ক্ষমতাসীন সরকারগুলো সব সময়ই ইসরায়েলের সাথে প্রয়োজনীয় সম্পর্ক ও ফিলিস্তিনের প্রতি ঐতিহাসিক সমর্থন- এ দুইটি ব্যাপারের মধ্যে সতর্কভাবে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করে আসছে।

ShareTweetShare

আরও পড়ুন

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর
আন্তর্জাতিক

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬
আন্তর্জাতিক

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র
আন্তর্জাতিক

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র

নয়াদিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে ঢোকার চেষ্টায় বিক্ষোভকারীরা
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে ঢোকার চেষ্টায় বিক্ষোভকারীরা

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা!
আন্তর্জাতিক

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা!

পুরোনো সংখ্যা

সর্বশেষ

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু

দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর

খাল পুনঃখনন হলে বদলে যাবে কৃষি ও অর্থনীতির চিত্র : আমির খসরু

খাল পুনঃখনন হলে বদলে যাবে কৃষি ও অর্থনীতির চিত্র : আমির খসরু

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’

বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’

একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন

একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.