• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

জাতিসংঘের ওপর ক্ষোভ ঝাড়লেন এরদোয়ান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ৩০ ২০২৪, ১৮:৩৪ অপরাহ্ণ
অ- অ+
জাতিসংঘের ওপর ক্ষোভ ঝাড়লেন এরদোয়ান

রিসেপ তাইয়েপ এরদোয়ান

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

আঙ্কারা, তুরস্ক: রাফার শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় ফুঁসে উঠেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজা উপত্যকার রাফার শরণার্থী শিবিরে ইসরায়েল হামলা চালানোর পর বিশ্ব সম্প্রদায় কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে, জাতিসংঘ ও মুসলিম বিশ্ব সেভাবে প্রতিক্রিয়া দেখায়নি। আর এতেই চটেছেন এরদোয়ান। বুধবার (২৯ মে) তুরস্কের রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদীয় বৈঠকে এরদোয়ান বলেন, ‘গাজায় জাতিসংঘের চেতনার মৃত্যু হয়েছে।’

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘তারা গণহত্যা থামানো তো দূরের কথা, নিজেদের স্টাফ বা সহায়তা কর্মীদেরও বাঁচাতে ব্যর্থ হয়েছে।’ গাজায় নির্মমতা থামাতে আন্তর্জাতিক ব্যবস্থা ব্যর্থ হওয়ার পর এমন কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন এরদোয়ান। তিনি বলেন, ‘২১ শতকে যদি গণহত্যার সরাসরি সম্প্রচার বন্ধ করতে না পারে তাহলে জাতিসংঘ থাকার কোন অর্থই নেই।’

শুক্রবার (২৪ মে) রাফায় অভিযান বন্ধের নির্দেশ দিয়েছিল জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। তারপরও ইসরায়েলের নেতৃত্ব তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে। রোববার (২৬ মে) রাতে জাতিসংঘের একটি মিশনের গোডাউনের পাশে থাকা শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়। এ ঘটনায় বৈঠক আহ্বান করে জাতিসংঘ। তবে, ক্ষোভ ঝেড়েছেন এরদোয়ান।

শুধু জাতিসংঘ নয়, ইসরায়েলের বিমান হামলার পর মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা মেনে নিতে পারছেন না এরদোয়ান। ‘মুসলিম বিশ্বের উদ্দেশে বলতে চাই, একটি কমন সিদ্ধান্ত নিতে কিসের অপেক্ষায় আছেন আপনারা? ইসরায়েলি গণহত্যা বন্ধে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) কখন কার্যকর ও প্রতিরোধমূলক নীতির বাস্তবায়ন করবে?’ ইসরায়েল শুধু গাজা নয়, মানবজাতির জন্যও হুমকি বলে বর্ণনা করেছেন এরদোয়ান।

নিজের বক্তব্যে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র ও অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন। তার সমালোচনা ধার থেকে বাদ যায়নি পশ্চিমা বিশ্বের নেতারাও। তারা চলমান এ গণহত্যার সহযোগী বলেও উল্লেখ করেন এরদোয়ান। তিনি বলেন, ‘রাফায় ফিলিস্তিনিদের এ গণহত্যায় আপনাদের হাত রক্তে রঞ্জিত।’

এরদোয়ান বরাবরই ফিলিস্তিন ও দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি দরদশীল। কয়েক সপ্তাহ পূর্বে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক। ফের কিছু দিন পূর্বে সংবাদ বেরোয় তুরস্কে হামাসের কয়েক শত যোদ্ধা চিকিৎসা নিয়েছে। তবে, মুসলিম বিশ্বের অস্বাভাবিক নীরবতা যেন গাজায় ইসরায়েলকে হামলার ফ্রি লাইসেন্স দিয়ে দিয়েছে। তাই, ফুঁসে উঠলেন এরদোয়ান।

ShareTweetShare

আরও পড়ুন

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি
অর্থনীতি

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর
আন্তর্জাতিক

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬
আন্তর্জাতিক

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র
আন্তর্জাতিক

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.