• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ৯ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চুক্তি সইয়ের লক্ষ্যে আলোচনার পূর্বে রাফাহতে বোমাবর্ষণ ইসরায়েলের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ৭ ২০২৪, ২০:৪৭ অপরাহ্ণ
অ- অ+
রাফায় ইসরায়েলের হামলায় পাঁচজনের মৃত্যু
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

রাফাহ, ফিলিস্তিনি অঞ্চল: ইসরায়েল সোমবার (৬ মে) রাতে গাজার দক্ষিণের রাফাহ শহরে হামলা চালিয়েছে। হামাস অনুমোদিত যুদ্ধ বিরতি চুক্তি সইয়ের ব্যাপারে মঙ্গলবার (৭ মে) মিশরে আলোচনার প্রাক্কালে হামাসের ওপর চাপ প্রয়োগে ইসরায়েল এ হামলা চালায়। ইসরায়েল কয়েক সপ্তাহ ধরে উদ্বাস্তু ফিলিস্তিনিদের দক্ষিণ সীমান্ত শহরে সরে যাওয়ার জন্য নির্দেশ দেয়ার পর ইসরায়েল একটি স্থল অভিযানের লক্ষ্যে সোমবার (৬ মে) পূর্ব রাফাহ থেকে ফিলিস্তিনিদের একটি ‘সম্প্রসারিত মানবিক এলাকায়’ চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। খবর এএফপির।

শহরের একজন সংবাদদাতা পুরো রাত ভারী বোমাবর্ষণের কথা জানিয়েছেন। কুয়েতি হাসপাতাল মঙ্গলবার (৭ মে) ভোরে বলেছে, ‘ইসরায়েলের হামলায় পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।’

দিনের প্রথম দিকে আলোচনা একটি চুক্তি সইয়ে ব্যর্থ হওয়র পরে হামাস সোমবার (৬ মে) সন্ধ্যায় সাত মাসের চলমান যুদ্ধে তাদের ‘যুদ্ধবিরতির প্রস্তাবের অনুমোদন’ সম্পর্কে মধ্যস্থতাকারীদের মিশর ও কাতারকে অবহিত করেছে। এতে রাফাহতে ফিলিস্তিনি জনতা রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ‘প্রস্তাবটি ‘ইসরায়েলের অপরিহার্য দাবিগুলো থেকে বহু দূরে’, তবে ‘একটি চুক্তির সম্ভাব্যতা চূড়ান্ত করতে’ সরকার আলোচনার জন্য আলোচনাকারীদের মিশর পাঠাবে।

ইসরায়েল বলেছে, ‘আমাদের জিম্মিদের মুক্তি ও যুদ্ধের অন্যান্য লক্ষ্য অর্জন এগিয়ে নিতে হামাসের ওপর সামরিক চাপ দেয়ার জন্য তারা এরমধ্যে রাফাতে অভিযান চালিয়ে যাচ্ছে।’

ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বলেছে, ‘তারা হামাসের প্রতিক্রিয়া ‘পর্যালোচনা’ করছে।’

হামাসের সদস্য খলিল আল-হাইয়া কাতারভিত্তিক আল জাজিরা নিউজ চ্যানেলকে বলেছেন, ‘হামাস যে প্রস্তাবে সম্মত হয়েছে, তাতে তিন ধাপের যুদ্ধবিরতি জড়িত।’

তিনি বলেন, ‘এর মধ্যে রয়েছে গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার, যুদ্ধের ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তন এবং জিম্মি-বন্দি বিনিময়। যার লক্ষ্য ‘স্থায়ী যুদ্ধবিরতি’।’

কাতার বলেছে, ‘তারা আলোচনা পুনরায় শুরু করতে মঙ্গলবার (৭ মে) সকালে কায়রোতে প্রতিনিধি দল পাঠাচ্ছে। তারা ‘আশা করছে আলোচনাটি গাজা উপত্যকায় দ্রুত স্থায়ী যুদ্ধবিরতির জন্য একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘ইসরায়েলকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে, তারা যুদ্ধবিরতি মেনে নেবে নাকি ‘বাধা’ দেবে।’

সোমবার (৬ মে) রাতে পুনরায় ফিলিস্তিনিদের রাফাহ ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়ে ইসরায়েলি সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ‘বিমান রাফাহ এলাকায় ৫০টিরও বেশি লক্ষ্যবস্তকে লক্ষ্য করে দিনব্যাপী হামলা চালিয়েছে।’

হামাসের মিত্র ইসলামিক জিহাদ সোমবার (৬ মে) রাতে বলেছে, ‘তারা জবাবে গাজা থেকে দক্ষিণ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করেছে।’

মিশরের সীমান্তে অবস্থিত রাফাহতে ইসরায়েলের স্থল আক্রমণের পরিণতি সম্পর্কে আন্তর্জাতিক সতর্কতা ক্রমাগতভাবে জোরদার হচ্ছে। শহরটিতে স্থল অভিযান ‘অসহনীয়’ হবে উল্লেখ করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার (৬ মে) যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরায়েল ও হামাসকে ‘আরো জোর প্রচেষ্টা চালানোর’ আহ্বান জানিয়েছেন।

গুতেরেস বলেছেন, ‘এটি এমন একটি সুযোগ; যা হাতছাড়া করা যাবে না ও রাফাহতে স্থল অভিযানের বিধ্বংসী মানবিক পরিণতি এবং এ অঞ্চলে এর অস্থিতিশীল প্রভাবের কারণে অসহনীয় হবে।’

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে আশ্রয় নেয়া দশ লাখেরও বেশি গাজাবাসীর জন্য ‘গুরুতর মানবিক ঝুঁকি’ সম্পর্কে সতর্ক করেছে ও ইসরায়েলকে ‘সর্বোচ্চ সংযম অনুশীলন’ করার আহ্বান জানিয়েছে।

জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ সোমবার (৬ মে) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে রাফাহতে ‘নতুন গণহত্যা’ বন্ধ করতে হস্তক্ষেপ করতে বলেছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, সোমবার (৬ মে) নেতানিয়াহুর সঙ্গে কথোপকথনে বাইডেন শহরটি আক্রমণের বিরোধিতা করে ‘তার স্পষ্ট অবস্থান’ পুনর্ব্যক্ত করেছেন।

নেতানিয়াহু কোন যুদ্ধবিরতি পাত্তা না দিয়ে অবশেষে রাফাতে স্থল সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ‘গাজায় যুদ্ধের সূত্রপাতকারী ৭ অক্টোবরের রক্তাক্ত হামলার পুনরাবৃত্তি রোধ করতে হামাসের অবশিষ্ট বাহিনীকে মূলোৎপাটন করতে হবে।’

হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়ে ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে কমপক্ষে ৩৪ হাজার ৭৩৫ জন ফিলিস্তিনিকে খুন করেছে। যাদের বেশিরভাগই মহিলা ও শিশু।

ShareTweetShare

আরও পড়ুন

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর
আন্তর্জাতিক

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬
আন্তর্জাতিক

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র
আন্তর্জাতিক

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র

নয়াদিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে ঢোকার চেষ্টায় বিক্ষোভকারীরা
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে ঢোকার চেষ্টায় বিক্ষোভকারীরা

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা!
আন্তর্জাতিক

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা!

পুরোনো সংখ্যা

সর্বশেষ

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.