• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

দুই বছরের বাধ্যতামূলক সামরিক সেবা আইন বলবৎ মিয়ানমারে

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২ ২০২৪, ১৩:৪৫ অপরাহ্ণ
অ- অ+
দুই বছরের বাধ্যতামূলক সামরিক সেবা আইন বলবৎ মিয়ানমারে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

মিয়ানমার: মিয়ানমারে সামরিক জান্তা দেশের সব যুবক-যুবতীর জন্য কমপক্ষে দুই বছরের জন্য বাধ্যতামূলক সামরিক সেবার নির্দেশ জারি করেছে। দেশজুড়ে একাধিক ফ্রন্টে সরকারী সেনা ও প্রতিরোধ বাহিনীর মধ্যে প্রচন্ড যুদ্ধ চলার প্রেক্ষাপটে রাষ্ট্রীয় মিডিয়া দেশটির ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো রোববার (১১ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত মিডিয়া বলেছে, ১৮ থেকে ৩৫ বছর বয়সী সব পুরুষ এবং ১৮ থেকে ২৭ বছর বয়সী নারীদের অবশ্যই দুই বছর পর্যন্ত সামরিক বাহিনিতে কাজ করতে হবে। আর অনূর্ধ ৪৫ বছর বয়সী ডাক্তারদের মত বিশেষজ্ঞদের অবশ্যই তিন বছরের জন্য কাজ করতে হবে।’

টেলিভিশনে প্রচারিত ঘোষণায় বলা হয়েছে, ‘চলমান জরুরি অবস্থায় বাধ্যতামূলক জাতীয় নিয়োগ আইনের অধীনে পরিষেবাটি মোট পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।’

জান্তার মুখপাত্র জাও মিন তুন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘জাতিকে সুরক্ষা করা ও নিরাপত্তা বিধানের দায়িত্ব কেবল সেনাদের নয়, বরং সব নাগরিকের জন্য প্রযোজ্য। তাই, আমি সকলকে ‘জনগণের সামরিক সেবা আইন’ গর্বিতভাবে অনুসরণ করতে আহ্বান জানাই।’

জান্তা গেল ১০ ফেব্রুয়ারি থেকে বলবৎ হওয়া পিপলস মিলিটারি সার্ভিস আইনের কার্যকারিতা বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

তৎকালীন মিয়ানমার কর্তৃপক্ষ ২০১০ সালে সামরিক নিয়োগ বাধ্যতামূলক করে একটি আইন প্রবর্তন করে। কিন্তু, ১১ ফেব্রুয়ারি ঘোষণা না হওয়া পর্যন্ত এটি কার্যকর করা হয়নি। আইনটিতে বলা হয়েছে, ‘যারা এ আইন মেনে চলতে ব্যর্থ হবে, তাদের পাঁচ বছরের কারাদণ্ডের সম্মুখীন হতে হবে।’

বিবিসির প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে যে, সাম্প্রতিক মাসগুলোতে জাতিগত মিলিশিয়া ও অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদের সঙ্গে একাধিক যুদ্ধে সরকারি সৈন্যরা পরাজিত হয়েছে।

সেনাবাহিনী ২০২১ সালে অভ্যুত্থানে একটি নির্বাচিত সরকারকে হটিয়ে বেসামরিক সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে। এএফপি মন্তব্য করেছে, ‘জান্তা সরকার তিন বছর ধরে তার শাসনের ব্যাপক সশস্ত্র বিরোধিতা দমন করতে সংগ্রাম করছে ও সম্প্রতি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র বাহিনীর একটি জোটের কাছে বেশ কয়েক বড় পরাজয়ের ক্ষতির সম্মুখীন হয়েছে।’ রয়টার্স এ পর্যবেক্ষণের পরিপূরক হিসেবে বলেছে, ‘অক্টোবর থেকে তাতমাডও নামের মিয়ানমারের সামরিক বাহিনী গণতন্ত্রপন্থী যোদ্ধাদের সাথে জোটবদ্ধ তিনটি জাতিগত-সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠীর সমন্বিত আক্রমণ মোকাবেলা করতে গিয়ে কর্মকর্তাদের প্রাণহানির সম্মুখীন হয়েছে।’

ওয়্যার সার্ভিস মন্তব্য করেছে, ‘মিয়ানমারে সামরিক বাহিনী ১৯৬২ সালে প্রথম ক্ষমতা গ্রহণের পর থেকে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্লেষকদের উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ‘তাতমাডো নয়া সেনা নিয়োগের ক্ষেত্রে সংকটের মুখে পড়েছে ও অযোদ্ধা কর্মীদের সামনের সারিতে নিয়ে যেতে বাধ্য করেছে। অভ্যুত্থানের পর থেকে, গণতন্ত্রপন্থী ‘জনগণের প্রতিরক্ষা বাহিনী’ কয়েক হাজার তরুণ রিক্রুট তালিকাভুক্ত করেছে ও দেশের বিভিন্ন স্থানে জান্তা বিরোধী যুদ্ধে জয়ী হচ্ছে।’

গেল অক্টোবরের শেষের দিকে জাতিগত সংখ্যালঘু যোদ্ধাদের একটি জোট উত্তরাঞ্চলীয় শান রাজ্যে আচমকা আক্রমণ শুরু করে। তারা কয়েকটি অঞ্চল দখল ও চীনে লাভজনক বাণিজ্য রুটের নিয়ন্ত্রণ নেয়। বেশ কয়েকটি সামরিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেছে, ‘উত্তরের আক্রমণে সাফল্য ও পাল্টা আক্রমণে সামরিক বাহিনীর ব্যর্থতা নিম্ন ও মধ্য-স্তরের কর্মকর্তাদের মনোবল দুর্বল করেছে।’

স্থানীয় একটি মনিটরিং গ্রুপের মতে, ভিন্নমতের বিরুদ্ধে সেনাবাহিনীর দমন অভিযানে সাড়ে চার হাজার জনেরও বেশি মানুসের মৃত্যু হয়েছে ও ২৬ হাজার জনের বেশি গ্রেফতার হয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি
অর্থনীতি

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর
আন্তর্জাতিক

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬
আন্তর্জাতিক

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র
আন্তর্জাতিক

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র

পুরোনো সংখ্যা

সর্বশেষ

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.