• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ শিক্ষা

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্বমানের গড়ে তুলতে হবে:সিটি মেয়র

প্রকাশিত: জানুয়ারি ১৯ ২০২২, ১৯:২৮ অপরাহ্ণ
অ- অ+
একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্বমানের গড়ে তুলতে হবে:সিটি মেয়র
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, যে জাতি জ্ঞানের আলোয় আলোকিত নয় তার স্থান সভ্য সমাজ থেকে অনেক পিছিয়ে থাকে। চির সবুজ সোনার বাংলাকে উন্নত থেকে আরো উন্নততর করতে শিক্ষার কোন বিকল্প নেই। তিনি শিল্পায়নের ঝুঁকি ও একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের শিক্ষা ও প্রতিষ্ঠানকে বিশ্বমানের গড়ে তুলতে দক্ষ, প্রশিক্ষিত শিক্ষকগণকে আলোকবর্তিকা হিসেবে শিক্ষার উন্নয়নে অবদান রাখতে আহ্বান জানান। তিনি আরো বলেন, কোভিড-১৯ অতিমারিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষকদের গুরুদায়িত্ব পালন করতে হবে। ১২-১৮ বছরের কোন ছাত্রছাত্রী যাতে টিকার বাইরে না থাকে সেটি নিশ্চিত করতে হবে।

আজ বুধবার(১৯ জানুয়ারি) সকালে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে চসিক সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কায়সার নিলুফার কলেজ, পাথরঘাটা মেনকা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, আলকরন নুর আহম্মদ সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়, গোসাইলডাঙ্গা কে.বি.এইচ দোভাষ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, চরচাক্তাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহারের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর হাজী নুরুল হক, আবদুস সালাম মাসুম, মো. নুরুল আলম, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সদস্যসচিব অধ্যক্ষ শেখ মো. ওমর ফারুক, প্রধান শিক্ষক এ.কে.এম মোহাম্মদ উল্লাহ, বিধুভুষণ পাল, মানিক চন্দ্র বৈদ্য, জালাল আহমেদ, রোমা বড়–য়া প্রমুখ।
মেয়র আরো বলেন, শিক্ষা সমৃদ্ধির নিয়ামক আর শিক্ষকরাই জাতির পথ প্রদর্শক। শিক্ষকেরা জাতি গঠনের মূল হাতিয়ার। শিক্ষার্থীদের আলোকিত ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার অন্যতম কারিগর হল শিক্ষকরা। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মানন্নোয়নে শিক্ষক ও ম্যানেজিং কমিটির ভূমিকা অনস্বীকার্য। বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকরা যদি সক্রিয়ভাবে কাজ করে তাহলে ঐ বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। শিক্ষকদের আধুনিক শিক্ষাপদ্ধতির সাথে তালমিলিয়ে শ্রেণিকক্ষে ও অনলাইনে পাঠদানে পারদর্শী হতে হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সৎ, চরিত্রবান ও ভালো মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। ক্লাসে পাঠদানের পূর্বেই মানবিক, নৈতিক মূল্যবোধ সম্পর্কে আলোচনা করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের দেখভাল শুধু প্রধান শিক্ষকের নয়। এ ক্ষেত্রে পরিচালনা কমিটি ও অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। তারা প্রতিষ্ঠান প্রধানকে সহযোগিতার মাধ্যমে শিক্ষার মান আরো উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, সরকার ও চসিকের বিধিবিধান অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠানসমুহ পরিচালনা করতে হবে। বিনা রশিদে কোন ফি আদায় করা যাবে না। শিক্ষকদের নিয়মিত প্রাতিষ্ঠানিক শ্রেণী কার্য্যক্রম সফলতার সাথে সম্পন্ন করতে হবে। সভায় চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষক, কর্মচারীদের শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের ব্যবস্থাকরণ, শিক্ষক-কর্মচারীদের এমপিও ভুক্তকরণ, অবকাঠামো নির্মাণ সম্পন্নকরণ, শহীদ মিনার নির্মাণ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ShareTweetShare

আরও পড়ুন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের
জাতীয়

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭’-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
লীড-২

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭’-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

ফেইমল্যাব অ্যাকাডেমি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে জয়ী হুমাইরা
শিক্ষা

ফেইমল্যাব অ্যাকাডেমি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে জয়ী হুমাইরা

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই : জেলা সিভিল সার্জন কার্যালয়
চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই : জেলা সিভিল সার্জন কার্যালয়

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
লীড-২

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান
রাজনীতি

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.