• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

করোনার মুখে খাওয়ার পিল অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য

প্রকাশিত: নভেম্বর ৫ ২০২১, ০০:৫৭ পূর্বাহ্ণ
অ- অ+
করোনার মুখে খাওয়ার পিল অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নিউজ ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে মুখে খাওয়ার পিল অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার মার্কিন ওষুধপ্রস্তুতকারক কোম্পানি মের্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকসের তৈরি করোনা পিল মলনুপিরাভিরের অনুমোদন দিয়েছে দেশটি।

যুক্তরাজ্যের ওষুধ এবং স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা (এমএইচআরএ) করোনার ‘গেম চেঞ্জার’ ওষুধ মলনুপিরাভিরের ব্যবহার শুরুর সুপারিশ করেছে। সংস্থাটি বলেছে, করোনাভাইরাসের পরীক্ষায় পজিটিভ ফল এবং উপসর্গগুলো প্রকাশিত হওয়ার পাঁচদিনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এই ওষুধের ব্যবহার করতে হবে।

বিশ্বের প্রথম করোনার মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ মলনুপিরাভির; যা যুক্তরাজ্যে অনুমোদন পেয়েছে। মার্কিন নিয়ন্ত্রক সংস্থাও এই ওষুধটির অনুমোদনের সবুজ সংকেত দিয়েছে। মলনুপিরাভিরের অনুমোদন দেওয়া হবে কি-না তা নিয়ে চলতি মাসে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য উপদেষ্টাদের ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

ব্রিটেনে ল্যাগেভরিও নামে এই ওষুধটি বাজারে আসতে পারে। করোনায় আক্রান্ত হওয়ার প্রথম দিকে ওষুধটি দেওয়া হলে সেটি ঝুঁকিতে থাকা রোগীদের মৃত্যু বা হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা অর্ধেকে নামিয়ে আনতে পারে। মুখে খাওয়ার এই ওষুধ করোনাভাইরাসের বংশবিস্তার অকার্যকর করতে সক্ষম বলে দাবি করেছে মের্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকস।

করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৫০ শতাংশ পর্যন্ত কমানোর সক্ষমতা মলনুপিরাভিরের রয়েছে বলেও জানিয়েছেন কোম্পানির কর্মকর্তারা।

মের্কের কর্মকর্তারা বলেছেন, মলনুপিরাভির মানবদেহে প্রবেশকারী করোনাভাইরাসের জেনেটিক কোডে সমস্যা সৃষ্টি করে ভাইরাসটির বংশবৃদ্ধি প্রায় স্থবির করে দেয়। আর এর ফলেই করোনারোগীর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এবং মারা যাওয়ার সম্ভাবনা কমে যায়।

তারা বলেন, বাজারে বর্তমানে করোনা রোগীদের চিকিৎসার জন্য যেসব ওষুধ ব্যবহার করা হচ্ছে, সেগুলোর মূল কাজ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করা; ভাইরাসকে অকার্যকর করা নয়। এক্ষেত্রে মলনুপিরাভিরই বিশ্বে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ওষুধ, যেটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করার সঙ্গে ভাইরাসের প্রজনন ক্ষমতা অকার্যকর করতে সক্ষম।

এ পর্যন্ত তিনটি মেডিকেল ট্রায়াল পার করেছে মলনুপিরাভির। প্রতিটি ট্রায়ালেই রোগীদের শারীরিক অবস্থার লক্ষণীয় উন্নতি দেখা গেছে বলে জানিয়েছেন কোম্পানির কর্মকর্তারা।

গত মাসে মের্কের কাছ থেকে মলনুপিরাভিরের চার লাখ ৮০ হাজার কোর্স কেনার এক চুক্তিতে পৌঁছেছে ব্রিটেন। এক বিবৃতিতে মের্ক বলছে, ২০২১ সাল শেষ হওয়ার আগেই ১ কোটি কোর্স পিল প্রস্তুত করা হবে। তার মধ্যে ১০ লাখ ৭০ হাজার কোর্স পিল যুক্তরাষ্ট্রে সরবরাহ করতে ইতোমধ্যে মার্কিন সরকারের সঙ্গে চুক্তি করা হয়েছে। প্রতি কোর্স পিলের দাম পড়বে ৭০০ ডলার।

ক্লিনিক্যাল ট্রায়ালের ফল

ক্লিনিক্যাল ট্রায়ালে ৭৭৫ জন রোগীকে মলনুপিরাভির দেওয়া হয়েছিল। এতে দেখা যায়:

• ওষুধটি সেবনের পর যারা করোনা আক্রান্ত হয়েছেন, তাদের মাত্র ৭.৩ শতাংশ হাসপাতালে ভর্তি হন
• তবে যাদের প্ল্যাসেবো বা অন্য ওষুধ দেওয়া হয়েছিল, তাদের হাসপাতালে ভর্তির হার ১৪.১ শতাংশ
• মলনুপিরাভির যারা নিয়েছিলেন, তাদের কেউই মারা যাননি

• কিন্তু যাদের প্ল্যাসেবো দেওয়া হয়েছিল, তাদের ৮ জন করোনায় মারা গেছেন

মের্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকস এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের ক্লিনিক্যাল ট্রায়ালের এই ফলের বিষয়ে জানিয়েছে। তবে ট্রায়ালের এই ফল এখন পর্যন্ত কোনও বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক পিয়ার-রিভিউড সাময়িকীতে প্রকাশিত হয়নি।

সূত্র: রয়টার্স।

ShareTweetShare

আরও পড়ুন

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি
অর্থনীতি

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর
আন্তর্জাতিক

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬
আন্তর্জাতিক

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র
আন্তর্জাতিক

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.