• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২৯ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

গণমাধ্যমের স্বাধীনতা শেষ : আফগান সাংবাদিক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০ ২০২১, ১০:৫০ পূর্বাহ্ণ
অ- অ+
গণমাধ্যমের স্বাধীনতা শেষ : আফগান সাংবাদিক
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

আফগানিস্তানের এক প্রবীণ সাংবাদিক তার টুইটারে বলেছেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা শেষ হয়ে গেছে। বৃহস্পতিবার দুই আফগান সাংবাদিকের ওপর তালেবানের নির্যাতনের একটি ছবি ভাইরাল হওয়ার পর এই পোস্ট দেন তিনি।

বুধবার রাজধানী কাবুলে নারী অধিকার নিয়ে চলমান আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গেলে দুই আফগান সাংবাদিককে আটক করে তালেবান সশস্ত্র বাহিনীর সদস্যরা। এরপর তাদের ওপর নির্মম বেত্রাঘাত করা হয়।

নির্যাতনের শিকার দুই সাংবাদিক নকদি এবং তাকি দরিয়াবি জানান, একজন তালেবান পা দিয়ে মাথা চেপে ধরে এবং কৃক্রিটের সাথে মুখ পিষে দেয়। এরপর মাথায় লাথি মারে। নকদি বলেন যে, তিনি ভেবেছিলেন তাকে মেরে ফেলা হচ্ছে। এসময় দুই সাংবাদিককে উদ্দেশ্য করে তালেবান বলে যে, তোমাদের ভাগ্য ভালো, তোমাদের শিরোশ্ছেদ করা হয়নি।

এই নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, আন্তর্জাতিক হিউম্যান রাইটস ওয়াচ এবং সাংবাদিক সুরক্ষা কমিটি উদ্বেগ প্রকাশ করেছে।

সিপিজের রিপোর্টে বলা হয়েছে, এই সপ্তাহের মাত্র দুই দিনে, কাবুলে নারী আন্দোলনের খবর সংগ্রহ করতে যাওয়া ১৪ জন সাংবাদিককে আটক করেছে তালেবান।

সিপিজের এশিয়া প্রোগ্রাম সমন্বয়কারী স্টিভেন বাটলার বলেন, আফগানিস্তানের গণমাধ্যমকে স্বাধীনভাবে এবং নিরাপদে পরিচালনার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলো তালেবান তা যে মূল্যহীন তার প্রমাণ মিলেছে গেলো কয়েকদিনের ঘটনায়। তারপরেও তিনি আবারও, গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়ার জন্য তালেবানের প্রতি আহ্বান জানান।

একই সুরে কথা বলেছেন হিউম্যান রাইটস ওয়াচের সহযোগী এশিয়া পরিচাল প্যাট্রিসিয়া গসম্যান।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র সাংবাদিক গার্ডিয়ানকে বলেন, তালেবান শীর্ষ নেতারা, যারা গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে কথা বলছেন তাদের সাথে মাঠে থাকা তালেবান বাহিনীর কাজে ও কথায় কোনো মিল নেই।

মাঠে থাকা তালেবান বাহিনী তাদের শীর্ষ নেতাদের নির্দেশ না মেনে, দেশের সাধারণ জনগণের সাথে কঠোর আচরণ করছে।

এদিকে এরইমধ্যে দেশটিতে নারীদের ক্রিকেটসহ সব ধরনের খেলা নিষিদ্ধ করেছে সংগঠনটি। তালেবানের এই পদক্ষেপে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ বলেছে, সংগঠনটি নারীদের অধিকার সংরক্ষণের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা থেকে ক্রমেই সরে যাচ্ছে।

১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। তার তিন সপ্তাহ পর মঙ্গলবার আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে তারা। এই সরকারের মন্ত্রিসভায় কোনো নারী নেই। এর প্রতিবাদে বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলসহ একাধিক স্থানে বিচ্ছিন্ন বিক্ষোভ হয়। এসব বিক্ষোভে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিলেন নারী।

কাবুলে নারীদের একটি বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয় তালেবানের নিরাপত্তা বাহিনী। কাবুলের পাশাপাশি ফাইজাবাদেও বিক্ষোভ ছত্রভঙ্গ করার কথা জানা যায়।

কাবুল দখলের পর তালেবানের সরকার গঠনের আগেও একাধিক দিন দেশটির বিভিন্ন স্থানে নারী-পুরুষের বিচ্ছিন্ন বিক্ষোভ হয়। এসব বিক্ষোভ ছত্রভঙ্গ করতে তালেবান ছিল মারমুখী।

ShareTweetShare

আরও পড়ুন

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি
অর্থনীতি

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর
আন্তর্জাতিক

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬
আন্তর্জাতিক

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র
আন্তর্জাতিক

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.