• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

সিআরবি থেকে লুম্পেন গোষ্ঠীর হাসপাতাল প্রকল্প অন্যত্র সরিয়ে নেয়ার দাবি: মুক্তিযোদ্ধার পরিবারবর্গের

প্রকাশিত: আগস্ট ২৫ ২০২১, ২০:২২ অপরাহ্ণ
অ- অ+
সিআরবি থেকে লুম্পেন গোষ্ঠীর হাসপাতাল প্রকল্প অন্যত্র সরিয়ে নেয়ার দাবি: মুক্তিযোদ্ধার পরিবারবর্গের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

“আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন, দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুণ / দারুণ প্রতিরোধে করে চূর্ণ, ছিন্নভিন্ন, শত ষড়যন্ত্রের জাল যেন / আনে মুক্তির আলো আনে, আনে লক্ষ শত প্রাণে……..”- মুক্তির সেই আলোকবর্তিকা হাতে আবারো রাজপথে নেমেছে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ।

দাবি একটাই; চট্টগ্রামের ফুসফুস সিআরবি থেকে লুম্পেন গোষ্ঠীর হাসপাতাল প্রকল্প বাতিল করে অন্যত্র নিয়ে যেতে হবে। অরাজনৈতিক এই আন্দোলনে চট্টগ্রামের মানুষের প্রাণের দাবির মহা মিলন ঘটেছে।

আজ বুধবার সিআরবি রক্ষার আন্দোলনে নাগরিক সমাজ, চট্টগ্রামের সাথে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ।

প্রতিবাদী সমাবেশে বক্তারা জানিয়েছেন, এই জাগরণের মধ্য দিয়ে সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রকল্প বাতিল হবেই। নয়তো আজ সিআরবিতে আন্দোলন চলছে, চট্টগ্রামের আনাচে কানাচে এ আন্দোলন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগবে না। স্বতঃর্স্ফূত জনতার অংশ গ্রহণে আমরা আমাদের প্রাণের দাবি বাস্তবায়ন করেই ছাড়বো।

বক্তাগণ আরও বলেন, যারা এখনো বলছেন, সিআরবিতে হাসপাতাল হবে, তারা ভুল ভাবছে। তারা ভুলে গেছে মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে বৃটিশ বিরোধী লড়াই করেছিল এ চট্টগ্রাম। বঙ্গবন্ধু ছয় দফার ঘোষণা দিয়েছিলেন এ চট্টগ্রাম থেকে।

নব্বইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন, ৯২’এ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে উঠা ঐতিহাসিক গণ আদালত, যুদ্ধাপরাধীদের বিচার- জাতির প্রতিটি ক্রান্তিকালে চট্টগ্রাম পথ দেখিয়েছে।

আজ মুক্তিযোদ্ধাদের পরিবার এক হয়েছে। কাজেই সিআরবিও রক্ষা পাবে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন, চট্টগ্রাম মহানগরের সদস্য শহীদুল ইসলাম মনুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নাগরিক সমাজ, চট্টগ্রামের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ ইউনুচ, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্বেডর ডেপুটি কমান্ডার মোরশেদ আলম, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফজলুল কবির মিন্টু, যুবলীগ নেতা আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা পরিবারবর্গের ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, সহ সভাপতি নূর হোসেন দুলাল, সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল, মো. শাহজাহান, পরেশ নাগ, সৈয়দ আহম্মদ, মো. নূরুল আজিম, মো. মাসুম, মো. মঞ্জু, সাইদ অঅহাম্মদ বাবুল, কুতুব উদ্দিন চৌধুরী, রনি সরকার, জাহানারা আক্তার তানিয়া প্রমুখ।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সরকারি নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গুইমারাই চট্টগ্রাম পিআইডির মতবিনিময়

সরকারি নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গুইমারাই চট্টগ্রাম পিআইডির মতবিনিময়

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : ডিসি জাহিদ

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : ডিসি জাহিদ

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.