• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮ ২০২৬, ১৯:০৪ অপরাহ্ণ
অ- অ+
মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

রংপুর : বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের আয়োজনে ‘জাগো বাহে কোনঠে সবায়’ স্লোগানকে সামনে রেখে ফরাসি মূকাভিনয়শিল্পী মার্সেল মার্সো স্মরণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘রংপুর পথমূকাভিনয় উৎসব ২০২৬’।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রংপুর টাউন হল সংলগ্ন শহিদ মিনারে প্রাঙ্গণে এ উৎেবের আয়োজন করা হয়।

উৎসবের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রংপুর শহরের বিশিষ্টজন ও বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন। সভা শেষে ভিডিও বার্তার মাধ্যমে পরিষদের ওয়েব সাইটের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের চেয়ারম্যান রিজোয়ান রাজন।

বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের কার্যকরি চেয়ারম্যান আসবাবীর রাফসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন। স্বাগত বক্তব্য দেন পরিষদের সেক্রেটারি জেনারেল ইহতিয়াজ ত্বকী এবং শুভেচ্ছা বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক রবিউল রবি। বিশেষ অতিথি ছিলেন কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. সমর্পিতা ঘোষ তানিয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক, রংপুর মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনের (রামবা) সভাপতি মোহাম্মদ জহির আলম নয়ন, রংপুর নাট্য ফোরামের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী ডলার, তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান আসরাফুল আলম আল-আমীন এবং বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের কো-চেয়ারম্যান শাকুর শাহরিয়ার।

আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ পথমূকাভিনয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মূকাভিনয় দল অংশ নেয়।

নওগাঁ মাইম থিয়েটারের প্রযোজনায় পরিবেশিত হয় প্রতিবাদী কৃষক ও মুক্ত পাখি মূকাভিনয়। মূকাভিনয় দুইটির রচনা, নির্দেশনা ও অভিনয়ে ছিলেন মো. শামীম শেখ। সাইলেন্ট থিয়েটারের প্রযোজনায় পরিবেশিত হয় দৌড় ও দুর্গমগিরি শিরোনামে দুইটি মূকাভিনয়। এর রচনা, নির্দেশনা ও অভিনয়ে ছিলেন আসবাবীর রাফসান। কাকাশিস কারমাইকেল কলেজ রংপুরের প্রযোজনায় পরিবেশিত হয় মূকাভিনয় ‘এই শহরে’। এটির রচনা ও নির্দেশনায় ছিলেন রবিউল ইসলাম রবি।

চট্টগ্রামের মূকাভিনয় দল পুরাণের পরিবেশনার নাম ‘জাত’। মূকাভিনয়টির রচনা, নির্দেশনা ও অভিনয়ে ছিলেন শাকুর শাহরিয়ার। মুক্ত বিহঙ্গ রংপুরের প্রযোজনায় মূকাভিনয় ছিল ‘সীমারের প্রত্যাবর্তন’। এই মূকাভিনয়টির রচনা ও নির্দেশনায় ছিলেন রবিউল রবি। রংপুর পদাতিকের প্রযোজনায় মঞ্চস্থ হয় ‘একটি স্বপ্নের মৃত্যু’। এটিও রচনা ও নির্দেশনায় ছিলেন রবি রবিউল।

মূকাভিনয় ছাড়াও স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনা ছিল। নিস্তব্ধতার মাঝে শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে সমাজ ও জীবনের নানা অসঙ্গতি তুলে ধরে শিল্পীদের নিখুঁত পরিবেশনা উপস্থিত বিপুলসংখ্যক দর্শককে মুগ্ধ করে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জয় লালা ও অন্তরা আক্তার। সাংকেতিক ভাষায় কথা বলেন ইমরানা আনসারী বীথি। আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল মুক্তবিহঙ্গ রংপুর।

ShareTweetShare

আরও পড়ুন

প্রাণীর কল্যাণে সিটি কর্পোরেশন ও সিভাসু যৌথভাবে কাজ করবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

প্রাণীর কল্যাণে সিটি কর্পোরেশন ও সিভাসু যৌথভাবে কাজ করবে : মেয়র শাহাদাত

দুই হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা
তথ্যপ্রযুক্তি

দুই হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা

অনুষ্ঠিত হলো লাভ স্টোরি টেলিফিল্মের প্রিমিয়ার শো
বিনোদন

অনুষ্ঠিত হলো লাভ স্টোরি টেলিফিল্মের প্রিমিয়ার শো

পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে বিএনপি নেতা মিঠু
চট্টগ্রাম

পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে বিএনপি নেতা মিঠু

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী
চট্টগ্রাম

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী

নৃত্যরূপ একাডেমি চট্টগ্রামের দুই দিনের নৃত্যানুষ্ঠান শুরু হচ্ছে শনিবার
বিনোদন

নৃত্যরূপ একাডেমি চট্টগ্রামের দুই দিনের নৃত্যানুষ্ঠান শুরু হচ্ছে শনিবার

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করতে হবে : প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করতে হবে : প্রতিমন্ত্রী টুকু

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ব্র্যান্ডিং ও পিআর প্রধান হলেন সালাহউদ্দিন মামুন

স্বাস্থ্যসেবায় ব্র্যান্ডের সবচেয়ে বড় শক্তি গল্প নয়, প্রমাণ

জোরারগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও মুখোশ উদ্ধার

জোরারগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও মুখোশ উদ্ধার

অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি

অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.