• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

সিআরবি’র প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে সাংস্কৃতিক সমাবেশ

প্রকাশিত: আগস্ট ২৫ ২০২১, ২০:১২ অপরাহ্ণ
অ- অ+
সিআরবি’র প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে সাংস্কৃতিক সমাবেশ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের হেরিটেজ হিসেবে ঘোষিত সিআরবিতে প্রাণ-প্রকৃতি ধ্বংস করে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রগতিশীল গণসংগঠনসমূহের উদ্যোগে বুধবার (২৫ আগস্ট) বিকেলে সিআরবি চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘প্রাণ-প্রকৃতি ধ্বংস করে সিআরবিতে হাসপাতাল চাই না’ স্লোগানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা সিআরবিতে হাসপাতাল করার সিদ্ধান্ত বাতিল করে অন্যত্র শতভাগ সরকারি হাসপাতাল নির্মাণের দাবি জানান। পাশাপাশি সিআরবি’র রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালকে আধুনিকায়ন করে চিকিৎসা সেবার মান বাড়ানোরও দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, সিআরবি চট্টগ্রামের অন্যান্য সব জায়গা থেকে আলাদা। শত বিলুপ্ত প্রজাতির উদ্ভিদের অভয়ারণ্য সিআরবি চট্টগ্রামের জন্য একটা প্রাকৃতিক অক্সিজেন প্ল্যান্টের মত। এই পুরো এলাকা জুড়ে ১৯৭টি উদ্ভিদ প্রজাতি আছে।

নানান প্রাণ বৈচিত্র্যের চারণভূমি সিআরবিতে বাংলা নববর্ষ উদযাপন, পিঠা উৎসব, বসন্ত উৎসবসহ বছর জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে।
এছাড়া এই সিআরবি ব্রিটিশবিরোধী সংগ্রামের সূতিকাগার, এখানে রয়েছে একাত্তরের রণাঙ্গনের শহীদের কবর, শহীদের নামে কলোনি, শহীদের নামে সড়ক।

সরকার ও প্রশাসনকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, অবিলম্বে চট্টগ্রামের ফুসফুস ও সাংস্কৃতিক কেন্দ্রটিকে সংরক্ষণের মাধ্যমে হাসপাতাল নিমার্ণের সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং চট্টগ্রামে রেলওয়ের অনেক জায়গা রয়েছে সেখানে শতভাগ সরকারি হাসপাতাল করে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে।

সাংস্কৃতিক সমাবেশে উদীচী চট্টগ্রামের সংগঠক অধ্যাপিকা শীলা দাশগুপ্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য রোজী সেন, বাংলাদেশ কলেজ বিদ্যালয় শিক্ষক সমিতির নেত্রী অধ্যাপিকা মৃণালিনী চক্রবর্তী, টিইউসি চট্টগ্রামের আইন বিষয়ক সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, যুব ইউনিয়ন চট্টগ্রামের সভাপতি রিপায়ন বড়ুয়া, সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি এ্যানি সেন, উদীচী চট্টগ্রামের সংগঠক জামাল উদ্দিন হায়দার প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। সাংস্কৃতিক পরিবেশনা করেন- উদীচী, সাংস্কৃতিক ইউনিয়ন, কলরব, বিচিত্রা চৌধুরী, রাগেশ্রী।

বক্তারা আরো বলেন, চট্টগ্রামের ফুসফুস হিসাবে খ্যাত সিআরবিতে রেল কতৃপক্ষ ও ইউনাইটেড গ্রুপ যৌথভাবে একটি বেসরকারি হাসপাতাল করার কাজ শুরু করেছে। সরকার এর আগেও সুন্দরবন, মহেশখালীসহ সারাদেশের বিভিন্ন জায়গায় বন উজাড় করে, পাহাড় কেটে উন্নয়নের নামে প্রকৃতি-পরিবেশ বিধ্বংসী প্রকল্প অনুমোদন করেছে।

সিআরবিতে বেসরকারি হাসপাতালের প্রস্তাবনা মূলত এরই ধারাবাহিকতা মাত্র।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সরকারি নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গুইমারাই চট্টগ্রাম পিআইডির মতবিনিময়

সরকারি নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গুইমারাই চট্টগ্রাম পিআইডির মতবিনিময়

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : ডিসি জাহিদ

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : ডিসি জাহিদ

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.