• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

দুর্নীতি প্রতিরোধে দেশব্যাপী ভূমি অফিসে ঝটিকা পরিদর্শন বৃদ্ধি হবে: ভূমিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম :

প্রকাশিত: আগস্ট ২২ ২০২১, ২১:১০ অপরাহ্ণ
অ- অ+
দুর্নীতি প্রতিরোধে দেশব্যাপী ভূমি অফিসে ঝটিকা পরিদর্শন বৃদ্ধি হবে: ভূমিমন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

দুর্নীতি প্রতিরোধে দেশব্যাপী অভিযোগপ্রাপ্ত ভূমি অফিসে ঝটিকা পরিদর্শন (surprise visit) বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

আজ রবিবার (২২ আগস্ট) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভূমি মন্ত্রণালয় ও ভূমি সম্পর্কিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ভূমিমন্ত্রী এ কথা জানান। এসময় ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী আরও বলেন, দুর্নীতিমুক্ত ভূমিসেবা গড়তে আমরা আরও কঠোর হবো। মন্ত্রণালয় পর্যায়ে এত কার্যক্রম গ্রহণ করার পরও ভূমিসেবা গ্রহীতাদের থেকে প্রায়ই অভিযোগ আসছে, যা সত্যিই দুঃখজনক।

এসময় দক্ষ, স্বচ্ছ, জনবান্ধব ও জবাবদিহিমূলক ভূমিসেবা নিশ্চিত করতে না পারলে সার্বিকভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা বাস্তবায়ন করা সম্ভব হবেনা বলে মন্তব্য করেন ভূমিমন্ত্রী। “এজন্য জাতীয় স্বার্থে দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে” – তিনি যোগ বলেন।

মন্ত্রী আরও বলেন, প্রয়োজনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত ‘কাউন্সেলিং’ ও ‘রিফ্রেসার্স ট্রেনিং’ করানো হবে।

ভূমি অফিসে সারপ্রাইজ ভিজিটের সময় ভূমি মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের প্রতিনিধি থাকার গুরুত্বের উপর জোর দেন ভূমিমন্ত্রী।

এছাড়া, মাঠ পর্যায়ের জরিপ অফিসগুলো পরিদর্শনে জেলা প্রশাসক (কালেক্টর) ও বিভাগীয় কমিশনারদের দায়িত্ব দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে অনুরোধ পত্র পাঠানো হবে বলে জানান সাইফুজ্জামান চৌধুরী।

সভাপতির বক্তব্যে ভূমি সচিব বিভাগীয় কমিশনারদের জানান, চাহিদার ভিত্তিতে ভূমি অফিসের সংস্কার পরিকল্পনা নেওয়া হবে যেন সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়। তিনি আরও জানান, তহসিলদার (ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা) থেকে কানুনগো (এসিল্যান্ডের অধীনে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা) পদে পদোন্নতিপ্রাপ্ত ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া ছাড়া দায়িত্ব দেওয়া হবেনা।

নতুন হাট-বাজার সৃষ্টিতে প্রয়োজনে ভূমি অধিগ্রহণ, ভূমি লীজ দেওয়াতে নারীদের অগ্রাধিকার প্রদান, বড় ধরণের দুর্নীতিগুলো কেস-স্টাডি হিসেবে প্রশিক্ষণে পাঠদান, দীর্ঘমেয়াদি বন্দোবস্তকৃত ভূমির হস্তান্তর ফি কমানো সহ বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করে মতামত প্রকাশ করেন সভায় উপস্থিত বিভাগীয় কমিশনারবৃন্দ।

সভায় উপস্থিত বিভাগীয় কমিশনারগণ হচ্ছেন – মোঃ খলিলুর রহমান (ঢাকা), মোঃ কামরুল হাসান এনডিসি (চট্টগ্রাম), ড. মোঃ হুমায়ুন কবীর (রাজশাহী), মো: ইসমাইল হোসেন এনডিসি (খুলনা), মো: সাইফুল হাসান বাদল (বরিশাল), মোঃ খলিলুর রহমান (সিলেট), মোঃ আবদুল ওয়াহাব ভূঞা (রংপুর), মোঃ শফিকুর রেজা বিশ্বাস (ময়মনসিংহ)। এছাড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যেকোনো ভূমিসেবা গ্রহীতা কর্ম-দিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভূমিসেবা হটলাইন ১৬১২২ নম্বরে কল করে কিংবা info@minland.gov.bd ঠিকানায় ইমেইল করে তাঁদের মতামত, প্রতিক্রিয়া, অভিযোগ কিংবা পরামর্শ জানাতে পারেন।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সরকারি নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গুইমারাই চট্টগ্রাম পিআইডির মতবিনিময়

সরকারি নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গুইমারাই চট্টগ্রাম পিআইডির মতবিনিময়

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : ডিসি জাহিদ

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : ডিসি জাহিদ

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.