• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

চিত্রনাট্য না পড়েই শাহরুখের ‘হ্যাঁ’, কাজলের কান্না!

প্রকাশিত: আগস্ট ১০ ২০২১, ১৪:৪৩ অপরাহ্ণ
অ- অ+
চিত্রনাট্য না পড়েই শাহরুখের ‘হ্যাঁ’, কাজলের কান্না!
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক: মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ‘কাভি খুশি কাভি গাম’ এর প্রধান তারকাদের রাজি করিয়ে ফেলেছিলেন পরিচালক করণ জোহর। সম্প্রতি, কখনও না বলা এই বিষয়ে মুখ খুললেন পরিচালক করণ জোহর।

সম্প্রতি, ছোটপর্দার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১২’-এ অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছিলেন এই বলি-পরিচালক।

সেখানেই কথার ফাঁকে ‘কাভি খুশি কাভি গাম’ এর প্রধান অভিনেতা-অভিনেত্রীদের কীভাবে রাজি করিয়েছিলেন সে ঘটনাই এই প্রথমবার প্রকাশ্যে আনলেন তিনি। করণের কথাতেই জানা গেল, বয়োজ্যেষ্ঠ হিসেবে সবার প্রথমে অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনকেই এই ছবির প্রস্তাব দেয়া হয়েছিল।

পরিচালকের কথায়, ‘যখন কথাবার্তা বলার জন্য অমিতজীর বাড়ি গেলাম, বলাই বাহুল্য তার পাশে জয়া আন্টিও ছিলেন। উনি অবশ্য জানতেন না কেন আমি এসেছি। চিত্রনাট্য পড়ে শোনানো শেষ করা মাত্রই অমিতজী জানালেন তিনি এই ছবিতে কাজ করবেন।’

অমিতাভের সঙ্গে এই ছবির জন্য কথাবার্তা পাকা করে বাড়ির বাইরে বেরিয়ে তার ‘জয়া আন্টি’-কে ডেকে ফের দেখা করলেন করণ। বর্ষীয়ান অভিনেত্রী আসার পর তিনি জানালেন এবারে একদিন তার সঙ্গে দেখা করতে চান করণ। শুনে অবাক হয়ে ‘গুড্ডি’ জানালেন যে এইতো এতক্ষণ ছিলেন করণ।

তাহলে আবার নতুন করে কী ব্যাপার? পরিচালক জানালেন এবারে তিনি অমিতাভের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরেরবার জয়া বচ্চনের সঙ্গে দেখা করে ছবির ব্যাপারে কথা বলতে চান তিনি। বলাই বাহুল্য, জয়াও একবাক্যে রাজি হয়েছিলেন করণের প্রস্তাবে।

সেদিনই দুপুরে শাহরুখের কাছে হাজির হয়েছিলেন করণ। ছবির চিত্রনাট্য না শুনে এবং পড়েই ‘বাদশাহ’ জানিয়ে দিয়েছিলেন এই ছবিতে তিনি কাজ করবেন। করণের অবাক ভাব তখনও কাটেনি যখন শাহরুখ জানালেন বন্ধুর জন্য তিনি এটুকু করতেই পারেন। পরের ধাপ ছিল কাজল।

ওদিকে কাজল প্রথমে না বললেও করণের অনুরোধে ছবির গল্প ও চিত্রনাট্য শুনতে রাজি হয়েছিলেন। চিত্রনাট্য শোনার মাত্র মিনিট দুয়েকের মাথায় আবেগপ্রবণ হয়ে পড়েন কাজল। জলভরা চোখে জানালেন এই ছবি তাকে করতেই হবে। বাকি সব পরে, তিনি এই ছবিতে কাজ করবেনই।

এরপরের পালা হৃত্বিক রোশনের। তখনও ‘কাহো না প্যায়ার হ্যায়’ বাজারে আসেনি। তার আগেই ‘কাভি খুশি কাভি গাম’-এর জন্য রাজি হয়ে গেছিলেন তিনি। সেদিনই রাত ১০টা নাগাদ কারিনা কাপুরের কাছে হাজির হন করণ। বাকি কথা তো জানাই।

ShareTweetShare

আরও পড়ুন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন
বিনোদন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে
বিনোদন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

চট্টগ্রামে চার দিনের লোক ও কনটেম্পোরারি নৃত্য কর্মশালা শুরু
বিনোদন

চট্টগ্রামে চার দিনের লোক ও কনটেম্পোরারি নৃত্য কর্মশালা শুরু

চট্টগ্রামে ১৬-১৯ সেপ্টেম্বর ‘৫৩ পেরিয়ে অরিন্দম’ শীর্ষক অনুষ্ঠানমালা
বিনোদন

চট্টগ্রামে ১৬-১৯ সেপ্টেম্বর ‘৫৩ পেরিয়ে অরিন্দম’ শীর্ষক অনুষ্ঠানমালা

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী
বিনোদন

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী

কবিতা: সময় । উম্মে সালমা চৌধুরী
বিনোদন

কবিতা : আপন গতি । । উম্মে সালামা চৌধুরী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.