• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

নিরাপত্তা ছাড়া কারখানা খুলে শ্রমিক হয়রানির প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: জুলাই ৩১ ২০২১, ১৬:১৯ অপরাহ্ণ
অ- অ+
নিরাপত্তা ছাড়া কারখানা খুলে শ্রমিক হয়রানির প্রতিবাদ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

একদিনের নোটিশে গণপরিবহন ও নিরাপত্তা ছাড়া কারখানা খুলে শ্রমিক হয়রানির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।

শনিবার (৩১ জুলাই) শ্রমিক সংগঠনটির উদ্যোগে সকল শ্রমিক এলাকায় যার যার জায়গায় দাঁড়িয়ে নেতাকর্মীরা এই প্রতিবাদ জানান।

শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বেলা সাড়ে ১২টায় গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখ্‌তার, সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, অর্থ সম্পাদক প্রবীর সাহা এবং দপ্তর সম্পাদক মুসা কলিমুল্লাহ প্রতিবাদ জানান।

একই সময়ে আশুলিয়া, সাভার, মিরপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ সারা দেশে শ্রমিক অঞ্চলে শ্রমিকদের সঙ্গে নিয়ে প্রতিবাদ জানান গার্মেন্ট শ্রমিক সংহতির স্থানীয় নেতারা।

সারা দেশে শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার নাগরিকদের এই ঘটনার প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও প্রচারণার আহ্বানও জানান তারা।

আশুলিয়ায় কার্যালয়ের সামনে আশুলিয়া শাখার সভাপ্রধান বাবুল হোসেন, শামীম হোসেন, আশরাফ, শাহিদা বেগম, ফারিয়া রহমান, বিল্লাল হোসেনসহ নেতারা প্রতিবাদ জানান।

সাভারে রানা প্লাজা শাখার উদ্যোগে রানা প্লাজা কার্যালয়ের সামনে সংগঠক সেলিনা আক্তারসহ নেতৃবৃন্দ যার যার জায়গায় প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। মিরপুরে মজনু মিয়া, নুরুল ইসলাম, জেসমিনসহ অন্যান্য নেতৃত্ব রূপনগরের দুয়ারীপাড়ায় প্রতিবাদ জানান।

নারায়নগঞ্জে বন্দর পুলিশ ফাঁড়ির সামনে নারায়নগঞ্জের সভাপ্রধান অঞ্জন দাস, সাধারণ সম্পাদক কাওসার হামিদসহ অন্যান্য নেতত্ব ও শ্রমিকরা প্রতিবাদে অংশ নেন। চট্টগ্রামে কেন্দ্রীয় সহসভাপ্রধান এবং চট্টগ্রামের নেতা হাসান মারুফ রুমি, নুরুল ইসলাম, শহীদ শিমুলসহ অন্যান্যরা প্রতিবাদ জানান। এছাড়া শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা সংহতি জানিয়ে যার যার অবস্থানে প্রতিবাদ জানান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদী প্রচার চালান।

প্রতিবাদসমূহে কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখ্‌তার, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃত্বরা বলেন, আজ থেকে পরিবহন ছাড়া আবারো কারখানার দিকে লাখো শ্রমিকের ঢল নামছে। গতকাল সন্ধ্যায় কোনোরকম গণপরিবহন ও নিরাপত্তা নিশ্চিত না করে অকস্মাৎ কারখানা খোলার সিদ্ধান্তে শ্রমিকরা চরম হয়রানির শিকার হচ্ছেন, যা অত্যন্ত ন্যক্কারজনক।

তারা বলেন, যখন স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সারা দেশে আরও ১০ দিন লকডাউনের প্রস্তাব দিয়েছে, সেই সময় কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত মোটেই বিবেচানসম্মত নয়। লাখো শ্রমিক গতবছরের মতো আবারো কারখানার অঞ্চলগুলোতে পায়ে হেঁটে, রিকশা, ভ্যান, ট্রাক, কাভার্ডভ্যানসহ নানাভাবে দুর্ভোগ সহ্য করে কর্মস্থলে আসছেন। বিভিন্ন অঞ্চলে পরিবহনের অভাবে শ্রমিকরা যার পর নাই দুর্ভোগে বিক্ষুব্ধ। অথচ মালিক ও সরকার পরিবহনের দায় না নিয়ে শ্রমিকদের হয়রানি করছে। করোনাকালে কোনরকম স্বাস্থ্যসম্মত পরিবহন ছাড়া জীবনের নিরাপত্তা ছাড়া এভাবে শ্রমিকদের হয়রানি করার তীব্র নিন্দা জানান শ্রমিক নেতারা।

নেতারা অবিলম্বে শ্রমিকদের জন্য পরিবহন, টেস্ট ও টিকার নিশ্চিয়তা বিধানের আহ্বান জানান। তারা আরও বলেন, মানসম্মত পরিবহন ছাড়া শ্রমিকদের বিপদে ফেলে করোনার সংক্রমণ বৃদ্ধিতে এবং শ্রমিক হয়রানি করে যে আসন্ন বিপদ ত্বরান্বিত করা হয়েছে তার দায়ভার মালিক এবং সরকারকেই নিতে হবে।

ShareTweetShare

আরও পড়ুন

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
জাতীয়

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা
জাতীয়

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই
জাতীয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন
জাতীয়

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের
চট্টগ্রাম

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

শপথ নিলেন ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীর
চট্টগ্রাম

শপথ নিলেন ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.