• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

বিধিনিষেধ অমান্য করে বাইরে মানুষ: গ্রেফতার ৫৬২

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮ ২০২১, ১৯:০১ অপরাহ্ণ
অ- অ+
বিধিনিষেধ অমান্য করে বাইরে মানুষ: গ্রেফতার ৫৬২
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ অমান্য করে ঘর থেকে বের হওয়ায় ৫৬২ জনকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির দাবি, বিনা কারণে ঘরের বাইরে বের হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও ঠুনকো কারণ দেখানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ২০৮ জনকে ১ লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ট্রাফিক বিভাগ ৪৮৯ গাড়ির বিপরীতে ১১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার (২৮ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গ্রেপ্তার ও জরিমানা করা হয়। ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে জরিমানার হার বাড়ানো হয়েছে। যাতে এটা দেখে অন্যরা কোনো ঠুনকো কারণে ঘরের বাইরে বের না হয়।’

এর আগে চতুর্থ দিন (২৬ জুলাই) রাজধানী থেকে ৫৬৬ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ১৬৪ জনকে এক লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। গ্রেপ্তার ও ভ্রাম্যমাণ আদালতের জরিমানার বাইরেও ডিএমপির ট্রাফিক বিভাগ ৪৪৩টি গাড়ির বিপরীতে ১০ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে।

২৫ জুলাই ৫৮৭ জনকে গ্রেপ্তার করা হয়। ২৩০ জনকে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ ৯৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রাফিক বিভাগ ৫২১টি গাড়ির বিপরীতে ১২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করে।

২৪ জুলাই ৩৮৩ জনকে গ্রেপ্তার করা হয়। ১৩৭ জনের ভ্রাম্যমাণ আদালতে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয়। ট্রাফিক বিভাগের মাধ্যমে ৪৪১টি গাড়ির বিপরীতে ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিন (২৩ জুলাই) ৪০৩ জনকে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৩ জনের এক লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রাফিক বিভাগ ৪৪১টি গাড়ির বিপরীতে ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

এদিকে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাইরাসটির শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। ২৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৭৯ জনে। এর আগে ২৬ জুলাই দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৪৭ জনের মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৯২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জনে।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.