• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ৯ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ স্বাস্থ্য

মাত্রাতিরিক্ত ব্যবহারে টাঙ্গাইলে আইসিইউতে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫ ২০২১, ১৯:৪৫ অপরাহ্ণ
অ- অ+
মাত্রাতিরিক্ত ব্যবহারে টাঙ্গাইলে আইসিইউতে অগ্নিকাণ্ড
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

হাই ফ্লো নাজাল ক্যানুলা মেশিনের মাত্রাতিরিক্ত ব্যবহার ও নির্দেশনা অনুযায়ী ব্যবহার না করার কারণে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল।

জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে অগ্নিকাণ্ডের জন্য ওই দুই কারণসহ আরও কয়েকটি কারণের কথা উল্লেখ করে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে আটটি সুপারিশও করা হয়েছে।

জেলা প্রশাসক মো. আতাউল গনি জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তিনি তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠিয়ে দিয়েছেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হাই ফ্লো নাজাল ক্যানুলা টানা ব্যবহার না করে কিছু সময় বিরতি দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে বিরতিহীনভাবে হাই ফ্লো নাজাল ক্যানুলা ব্যবহার করা হয়েছে। ফলে অতিরিক্ত গরম হয়ে এতে আগুন ধরে যায়।

অগ্নিকাণ্ডের কারণ হিসেবে আরও উল্লেখ করা হয়েছে, আইসিইউর ভেতরে অতিরিক্ত অক্সিজেন সব সময় থাকে। আইসিইউ মেশিন পরিচালনার জন্য দক্ষ জনবলের অভাব রয়েছে। তাই ব্যবহারের নির্দেশনা অনুযায়ী মেশিন পরিচালনা করা হয়নি। এখানে কর্মরত চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণের অভাব এবং অতিরিক্ত আটটি হাই ফ্লো নাজাল ক্যানুলা মেশিন প্রতিস্থাপনে দীর্ঘসূত্রতাকে অগ্নিকাণ্ডের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

বৈদ্যুতিক কোনো ত্রুটি, ভোল্টেজের হ্রাস-বৃদ্ধি কিংবা শর্টসার্কিটের কারণে। এ ছাড়া বাহ্যিক কোনো দাহ্য পদার্থের উপস্থিতির কারণে এ অগ্নিকাণ্ড ঘটেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে আইসিইউ যন্ত্রপাতি অবশ্যই নিয়মিত রক্ষণাবেক্ষণ করার জন্য একজন অভিজ্ঞ কারিগর এবং আইসিইউর তত্ত্বাবধানের জন্য একজন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ও অ্যানেসথেটিস্ট পদায়ন করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া আইসিইউতে জনসাধারণের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং কোনোরূপ মাল্টিপ্লাগ, হিটার, চার্জার ইত্যাদি ইলেকট্রিক্যাল সরঞ্জাম ব্যবহার করা থেকে বিরত থাকার ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

পুনরায় আইসিইউ চালু করার জন্য আবশ্যিকভাবে সব দিক ভালোভাবে পরীক্ষা–নিরীক্ষা করা এবং হাই ফ্লো নাজাল ক্যানুলা ব্যবহারে সব স্বাস্থ্যকর্মীর নিশ্চিত করার কথা বলা হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক খন্দকার সাদিকুর রহমান জানান, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী টেকনিশিয়ান পদায়নের জন্য স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের কাছে চিঠি দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর গণপূর্ত কাজ করেছে। বিদ্যুতিক সংযোগসহ সবকিছু ঠিক আছে। ন্যাশনাল মেডিকেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মীরা টেকনিক্যাল বিষয়গুলো দেখে গেছেন। সোমবার সেখান থেকে একটি দল আসবে। তারা কাজ করার পর আইসিইউ চালু করা যাবে বলে আশা করা যাচ্ছে।

১৫ জুলাই টাঙ্গাইলের জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটে। এতে ওই দিনই আইসিইউ অকেজো হয়ে যায়।

ShareTweetShare

আরও পড়ুন

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু
লীড-২

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই : মেয়র শাহাদাত
লীড-২

কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই : মেয়র শাহাদাত

চট্টগ্রামে অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার উদ্বোধন
লীড-১

চট্টগ্রামে অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার উদ্বোধন

নিরাপদ খাদ্য নিশ্চিত করা না গেলে ক্যান্সার রোগী বাড়বে : বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
লীড-২

নিরাপদ খাদ্য নিশ্চিত করা না গেলে ক্যান্সার রোগী বাড়বে : বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে : সাঈদ আল নোমান
রাজনীতি

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে : সাঈদ আল নোমান

স্বাস্থ্যসেবা নিয়ে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব
তথ্যপ্রযুক্তি

স্বাস্থ্যসেবা নিয়ে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.