• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২৯ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ স্বাস্থ্য

চট্টগ্রাম বিভাগের ৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য পরিচালক

প্রকাশিত: জুলাই ২৩ ২০২১, ১৯:১৪ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রাম বিভাগের ৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন  করলেন স্বাস্থ্য পরিচালক
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদ-উল আযহার ছুটি শেষে আজ ২৩ জুলাই শুক্রবার সপ্তাহিক ছুটির দিন থেকে শুরু হয়েছে সরকার ঘোষিত দুই সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের বিধি বিধিনিষেধ।

এসময়ে সারাদেশের ন্যায় চট্টগ্রাম বিভাগের অধীন সকল সদর হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিটি মূহুর্তেই রোগীদের চিকিৎসা সেবায় স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মাঠ পর্যায়ের স্বাস্থ্য সেবা কার্যক্রমের চিত্র অবলোকন ও দায়িত্ব পালনরত চিকিৎসক-নার্স-কর্মচারীদের আরও উৎসাহ প্রদানের লক্ষ্যে আজ শুক্রবার পৃথক পৃথক সময়ে বিভাগের ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।

স্বাস্থ্য পরিচালকের পি.এ মোঃ শাহাদাৎ হোসেন জানান, আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌণে ১১টায় চট্টগ্রাম জেলাধীন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেলা সোয়া ১২টায় কুমিল্লা জেলাধীন চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১২টা ৫০ মিনিটে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আসার পথে বিকেল সোয়া ৫টায় চট্টগ্রাম জেলাধীন সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

পৃথক পৃথক ভাবে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাগণ ও আবাসিক মেডিকেল অফিসারদেরকে (আরএমও) প্রতিষ্ঠানের পরিস্কার-পরিচ্ছন্নতা ও রোগী সাধারণের ডায়েটের দিকে নজর দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।

পরিদর্শনকালে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে শ্বাসকষ্ট নিয়ে আগত একজন কোভিড-১৯ সাসপেক্টেড রোগীকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নির্দেশনায় তাৎক্ষনিক অক্সিজেন সাপোর্ট দেয়া হয় এবং রোগীর অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত জরুরী বিভাগে অবস্থান করেন তিনি। এ স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ১৭জন কোভিড-১৯ পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্পষ্ট নির্দেশনায় বিভাগের প্রত্যেক জেলা-উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা চ্যালেঞ্জ নিয়ে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারী হাসপাতালগুলোতে অক্সিজেন, হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা, আইসিইউ বেডসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামের কিছুটা সংকট দেখা দিয়েছে। এর পরেও করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সাধ্যমত সেবা দিয়ে যাচ্ছেন। ঘরের বাইরে সবসময় মাস্ক পরিধান ও শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ আমরা সকলে সমন্বয়ের মাধ্যমে কাজ করলে করোনা যুদ্ধে জয়ী হবো।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান
রাজনীতি

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান

দেশে প্রথমবারের মত ভেন্টিলেটরে রেখেই ব্রেইনস্টেম গ্লিওমার চিকিৎসা
শিরোনাম

দেশে প্রথমবারের মত ভেন্টিলেটরে রেখেই ব্রেইনস্টেম গ্লিওমার চিকিৎসা

চমেক হাসপাতালে বিপুল সংখ্যক ডাস্টবিন দিল এপিক হেলথ কেয়ার
চট্টগ্রাম

চমেক হাসপাতালে বিপুল সংখ্যক ডাস্টবিন দিল এপিক হেলথ কেয়ার

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল
লীড-২

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন
লীড-২

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে : মেয়র শাহাদাত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.