• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ স্বাস্থ্য

বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৪০ লাখ ৪২ হাজার ছাড়াল

প্রকাশিত: জুলাই ১১ ২০২১, ০৯:৫২ পূর্বাহ্ণ
অ- অ+
বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৪০ লাখ ৪২ হাজার ছাড়াল
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ২৬৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় ১ হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লাখ ৪২ হাজার ৬৬১ জনে।

একই সময়ে করোনাভাইরাসে নতুন করে ৪ লাখ ২১ হাজার ৮৭০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৭২ লাখ ৬৪ হাজার ৯৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১৬৭ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে রোববার (১১ জুলাই) সকালে এই তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৭ লাখ ২৬ হাজার ১১১ জন আর মারা গেছেন ৬ লাখ ২২ হাজার ৮২১ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮৩ লাখ ৬ হাজার ২৩১ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৮ হাজার ৭২ জনের।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৯০ লাখ ৬৯ হাজার ৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৩২ হাজার ৯৪৯ জনের।

বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৫ জন মারা গেছেন। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৬ হাজার ১৮৯ জন। একই সময় শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭৭২ জন।শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৯ হাজার ৩১৫ জনে।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৮ লাখ ৮ হাজার ৩৮৩ জন, রাশিয়ায় ৫৭ লাখ ৫৮ হাজার ৩০০ জন, যুক্তরাজ্যে ৫০ লাখ ৮৯ হাজার ৮৯৩ জন, ইতালিতে ৪২ লাখ ৬৯ হাজার ৮৮৫ জন, তুরস্কে ৫৪ লাখ ৭৬ হাজার ২৯৪ জন, স্পেনে ৩৯ লাখ ৩৭ হাজার ১৯২ জন, জার্মানিতে ৩৭ লাখ ৪৩ হাজার ১৩৮ জন এবং মেক্সিকোতে ২৫ লাখ ৭৭ হাজার ১৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ৩২১ জন, রাশিয়ায় এক লাখ ৪২ হাজার ২৫৩ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ৩৯৯ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৭৬৮ জন, তুরস্কে ৫০ হাজার ১৯২ জন, স্পেনে ৮১ হাজার ৩ জন, জার্মানিতে ৯১ হাজার ৭৫৯ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩৪ হাজার ৬৭৫ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
চট্টগ্রাম

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন
চট্টগ্রাম

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন
চট্টগ্রাম

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি
অর্থনীতি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত হতে হবে : মেয়র
চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত হতে হবে : মেয়র

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.