• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২৯ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ স্বাস্থ্য

চিকিৎসকদের ‘গণবদলি’ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযোগ্যতার বহিঃপ্রকাশ: বিএমএ

চট্টগ্রাম নিউজ ডটকম:

প্রকাশিত: জুলাই ৯ ২০২১, ২৩:০৮ অপরাহ্ণ
অ- অ+
চিকিৎসকদের ‘গণবদলি’ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযোগ্যতার বহিঃপ্রকাশ: বিএমএ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাস মহামারির এসময়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে একযোগে হাজারের ওপরে চিকিৎসকে ‘গণহারে বদলি’ অযোগ্যতার বহিঃপ্রকাশ বলে ক্ষোভ প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

শুক্রবার (৯ জুলাই) বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক দুলাল স্বাক্ষরিত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে দেওয়া এক চিঠিতে বলা হয়েছে, চিকিৎসকদের ‘গণহারে বদলি’কে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অস্থিরতা, বেহাল দশা ও অযোগ্যতার বহিঃপ্রকাশ। অনতিবিলম্বে এই বিতর্কিত আদেশ বাতিল করা না হলে বিএমএ এই আদেশ বাতিলের প্রয়োজনে যেকোনও কর্মসূচি দিতে বাধ্য হবে।

সাম্প্রতিক সময়ে মন্ত্রণালয়ের ভিন্ন ভিন্ন আদেশে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে প্রায় ১ হাজার ৩শ’ চিকিৎসককে বদলি করা হয়েছে। এটি তাদের বিস্মিত করেছে জানিয়ে চিঠিতে বলা হয়েছে, চিকিৎসকদের গণবদলির আদেশ সবাইকে অবাক করে দিয়েছে। এই আদেশের ফলে মন্ত্রণালয়ের অস্থিরতা, বেহালদশা ও অযোগ্যতা প্রকট আকারে বের হয়ে এসেছে।

‘যে মন্ত্রণালয় একটি সুনির্দিষ্ট ও কল্যাণকামী আদেশ করতে পারে না সেই মন্ত্রণালয় সারাদেশে কীভাবে মহামারি নিয়ন্ত্রণ করবে’, এমন প্রশ্ন তুলে বিএমএ লিখেছে, উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, যখনই চিকিৎসায় মন্ত্রণালয়ের ব্যর্থতা সব মহলে আলোচিত হয়, তখনই ব্যবস্থাপনার বিষয়গুলো আড়াল করার জন্য কৌশলে মন্ত্রণালয় চিকিৎসকদের ঘাড়ে সব দায়দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করে।

আদেশে মৃত ও অবসরপ্রাপ্ত চিকিৎসকদের বদলির সঙ্গে সঙ্গে যেসব চিকিৎসক দীর্ঘদিন রোগী দেখেন না তাদেরও করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য বদলি করা হয়েছে জানিয়ে বিএমএ চিঠিতে লিখেছে, বেসিক সাবজেক্ট ও রক্ত পরিসঞ্চালনা বিভাগে কর্মরত চিকিৎসক, তাদেরও করোনা রোগী দেখার জন্য বদলি করা হয়েছে।

বিএমএ বলছে, এমনকি দন্ত্য চিকিৎসক, নিউরো সার্জনসহ অন্যান্য বিশেষায়িত বিভাগের বিশেষজ্ঞদেরও বদলি করা হয়েছে। তারা করোনা রোগী দেখায় কীভাবে ভূমিকা রাখবে তা আমাদের বোধগম্য নয়।

একইসঙ্গে মাইক্রোবায়োলজি বিভাগ কিংবা করোনা ল্যাবে কর্মরত চিকিৎসকদের বদলি করে দেওয়ায় আরটিপিসিআর ল্যাবে করোনা পরীক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে বলেও জানায় বিএমএ।

আর এই আদেশের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসকদের সুকৌশলে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে নিজেদের ব্যর্থতার দায়ভার অন্যের ঘাড়ে চাপাতে চায় বলেও জানিয়েছে সংগঠনটি। চিঠিতে বিএমএ শিগগিরই এই বিতর্কিত আদেশ বাতিল করার জোর দাবি জানায়।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান
রাজনীতি

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান

দেশে প্রথমবারের মত ভেন্টিলেটরে রেখেই ব্রেইনস্টেম গ্লিওমার চিকিৎসা
শিরোনাম

দেশে প্রথমবারের মত ভেন্টিলেটরে রেখেই ব্রেইনস্টেম গ্লিওমার চিকিৎসা

চমেক হাসপাতালে বিপুল সংখ্যক ডাস্টবিন দিল এপিক হেলথ কেয়ার
চট্টগ্রাম

চমেক হাসপাতালে বিপুল সংখ্যক ডাস্টবিন দিল এপিক হেলথ কেয়ার

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল
লীড-২

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন
লীড-২

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে : মেয়র শাহাদাত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.