• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

১০-১২ ডিসেম্বর ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩ ২০২৬, ১৬:০৫ অপরাহ্ণ
অ- অ+
১০-১২ ডিসেম্বর ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা : দেশি-বিদেশি ব্র্যান্ড ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে রাজধানীতে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। ‘আকর্ষণীয়’ ছাড়ে পণ্য ক্রয়-বিক্রয় করতে দেশে প্রথমবারের মতো বড় পরিসরে এই আয়োজন হতে যাচ্ছে। এতে অংশ নেবে দেশি-বিদেশি ২৫০টি জনপ্রিয় ব্র্যান্ড, উদ্যোক্তা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। ফেস্ট উপলক্ষে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা। এছাড়াও, নির্বাচিত কিছু পণ্য ও সেবার ওপর এক্সাইটিং অফার, ফ্ল্যাশ সেল ও সীমিত সময়ের বিশেষ মূল্যছাড় থাকবে।

বুধবার (১ জুলাই) ঢাকার সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

ইভেন্টকমের উদ্যোগে অনুষ্ঠিতব্য এ মেলায় সহযোগী হিসেবে আছে ভ্যানটোরা কমিউনিকেশন্স লিমিটেড। মেলার পিআর পার্টনার হিসেবে রয়েছে ওপাস কমিউনিকেশন্স লিমিটেড।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন শোভন, হেড অব অপারেশনস শফিকুল ইসলাম এবং চিফ ফ্যাসিলিয়েটর (উইমেন এম্পাওয়ারমেন্ট) জিন্নাত আরা বারী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০-১২ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের এই মেলা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকাসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের প্রখ্যাত ও জনপ্রিয় সব ব্র্যান্ড ও প্রতিষ্ঠান অংশ নেবে।

এ আয়োজনের অন্যতম লক্ষ্যই হচ্ছে, দেশি-বিদেশি ব্র্যান্ডকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা। ক্রেতারা যেন একই ছাদের নিচ থেকে নামকরা সব ব্র্যান্ডের পণ্য আকর্ষণীয় মূল্যে কিনতে পারেন, সেই সুযোগ সৃষ্টি করা। ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ একইসাথে স্থানীয় রাইজিং ব্র্যান্ডগুলোকেও পরিচিত করবে। পাশাপাশি, কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যবসায়িক অংশীজনদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করবে।

মেলায় অংশগ্রহণ করতে আগ্রহী ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের জন্য থাকছে বিশেষ সুযোগ; আগামী ১৬ জুলাইয়ের মধ্যে আর্লি বার্ড স্টল বুকিং করলেই ফ্ল্যাট ৫০ শতাংশ ডিসকাউন্ট পাবেন তারা।

সংবাদ সম্মেলনে মো. তাসলিম আমিন শোভন বলেন, “ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬ দেশীয় ও বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে অর্থবহ যোগাযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন খুচরা বাজার, ক্রেতাদের সাথে ব্র্যান্ড-প্রতিষ্ঠানের সম্পর্ক বৃদ্ধি ও ব্র্যান্ড ইকোসিস্টেমকে আরও গতিশীল করবে।”

‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর হেড অব অপারেশনস শফিকুল ইসলাম বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আকর্ষণীয় ছাড়ে ক্রেতাদের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ড এখানে অংশগ্রহণ করবে। জনপ্রিয় ব্র্যান্ডের সেরা অফারগুলো এখানে পাবেন। ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ বাংলাদেশের রিটেইল, ব্র্যান্ড মার্কেটিং এবং কনজ্যুমার এনগেজমেন্টে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পাবে নতুন বাজার, নতুন গ্রাহক এবং সম্ভাবনার নতুন দ্বার।”

মেলায় নারীদের অংশগ্রহন নিয়ে ‘জিন্নাত আরা বারী বলেন, “বর্তমানে দেশের হাজারো নারী উদ্যোক্তা অত্যন্ত মানসম্মত পণ্য তৈরি করছেন। কিন্তু তাদের অনেকের জন্য বৃহৎ পরিসরে ক্রেতার কাছে পৌঁছানো, ব্র্যান্ড পরিচিতি তৈরি করা এবং নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজে পাওয়া এখনও বড় একটি চ্যালেঞ্জ। ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ সেই সীমাবদ্ধতাকে দূর করবে। ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এ নারী উদ্যোক্তারা পণ্য বিক্রির পাশাপাশি হাজার হাজার সম্ভাব্য ক্রেতা, কর্পোরেট প্রতিষ্ঠান, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক অংশীদার এবং গণমাধ্যমের সামনে নিজেদের ব্র্যান্ডকে উপস্থাপনের সুযোগ পাবেন।”

এখন থেকে প্রতি বছরই ঢাকা ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে। ঢাকার আয়োজনটি সফল করার পর দেশের প্রধান বিভাগীয় শহরগুলোতেও প্রতিবছর এই আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা। এরই ধারাবাহিকতায়, আগামী বছরের ১১-১৩ মার্চ চট্টগ্রামে, ১৩-১৫ মে রাজশাহীতে, ১০-১৩ জুন সিলেটে ও ৯-১১ সেপ্টেম্বর খুলনায় বর্ণাঢ্য এই ‘ডিসকাউন্ট ফেস্ট’ অনুষ্ঠিত হবে।

একইসাথে, আগামীতে দেশের বাইরেও এই মেলা আয়োজনের আগ্রহ জানান তারা।

ShareTweetShare

আরও পড়ুন

খালেদা জিয়া ছিলেন মানবতার প্রতীক : শাহাদাত হোসেন
রাজনীতি

খালেদা জিয়া ছিলেন মানবতার প্রতীক : শাহাদাত হোসেন

নীরব ঘাতক ‘পানিতে ডোবা’ : ঝুঁকিতে আমাদের ভবিষ্যৎ
মতামত

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন ভাঙ্গলেই ফাইন হবে অটো
চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন ভাঙ্গলেই ফাইন হবে অটো

ব্যতিক্রমী বার্তা নিয়ে নাটক ‘বাজির তাস’
বিনোদন

ব্যতিক্রমী বার্তা নিয়ে নাটক ‘বাজির তাস’

চুয়েটের অকাল প্রয়াত দুই শিক্ষার্থীর স্মরণে শোক সভা অনুষ্ঠিত
শিক্ষা

চুয়েটের অকাল প্রয়াত দুই শিক্ষার্থীর স্মরণে শোক সভা অনুষ্ঠিত

নজরুল বর্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের আহ্বান প্রতিমন্ত্রীর
বিনোদন

নজরুল বর্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের আহ্বান প্রতিমন্ত্রীর

পুরোনো সংখ্যা

সর্বশেষ

গুলশানে ওরিয়েন্টাল ইকোউডসের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা শুরু

গুলশানে ওরিয়েন্টাল ইকোউডসের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা শুরু

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

খালেদা জিয়ার জন্মদিনে চট্টগ্রাম নগর ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

খালেদা জিয়ার জন্মদিনে চট্টগ্রাম নগর ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

স্ট্রিটফুডের স্বাস্থ্যঝুঁকি কমাতে আইনি তদারকির দাবি

স্ট্রিটফুডের স্বাস্থ্যঝুঁকি কমাতে আইনি তদারকির দাবি

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.