চট্টগ্রাম : আগামী শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাতটায় কথক নাট্য সম্প্রদায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) নাটক ‘মুচিরাম গুড়’ মঞ্চায়ন করছে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প মচিরাম গুড়ের চরিত অবলম্বনে ‘মুচিরাম গুড়’। নাটকটি নিদের্শনা দিয়েছেন বিক্রম চৌধুরী।
মুচিরাম গুড়ের জীবন চরিতে ব্যঙ্গের ভাবটা অত্যন্ত প্রবল। কিন্তু এই ব্যঙ্গ ব্যক্তিগত বিদ্বেষ প্রসূত নয়। এই ব্যঙ্গ সমাজের এক শ্রেণীর প্রতি। সে কালে ইংরেজদের মোসায়েবি করে যে সব অযোগ্য ব্যক্তি রায়বাহাদুর ইত্যাদি উপাধি লাভ করতেন তাদেরই প্রতি বঙ্কিম চন্দ্র কটাক্ষ করেছেন। ১৯২০ বঙ্গাব্দ/১৮৮৪ খ্রিষ্টাব্দে পুস্তকাকারে প্রকাশিত বিজ্ঞাপনে বঙ্কিম চন্দ্র লেখেন পাঠকদিগকে বলিয়া দেওয়া আবশ্যক যে, এই গ্রন্থ কোন বিশেষ বা শ্রেণী বিশেষের লক্ষ্য করিয়া লিখিত হয় নাই। সাধারণ সমাজ ভিন্ন কাহারও প্রতি ইহাতে ব্যঙ্গ নাই। ইহাতে পাঠক যে রূপ মনুষ্যচরিত্র দেখিবেন, সেরূপ মনুষ্য চরিত্র সকল সমাজে, সকল কালেই বিদ্যমান। এই সব সুবিধাবাদি মনুষ্যচরিত্র সে যুগের মত বর্তমান যুগেও আমাদের সমাজে স্বগর্ভে বিচরণ করছে। এই সত্য উম্মোচনের প্রয়াসে আমাদের এবারের নিবেদন বঙ্কিম চট্টোপাধ্যায়ের গল্প মুচিরাম গুড়ের জীবন চরিত অবলম্বনে ‘মুচিরাম গুড়’।
নাটকটির কলাকুশলী হলেন পোশাক, মঞ্চ ও আলোক পরিকল্পনা বিক্রম চৌধুরী, সঙ্গীত পরিকল্পনা শাহীন চৌধুরী, আলোক প্রক্ষেপন বিক্রম চৌধুরী, মঞ্চ ব্যবস্থাপনা জানে আলম টিটু, প্রযোজনা অধিকর্তা মো. তারেক আজিজ ।
নাটকটির কুশীলবরা হলেন শাহীন চৌধুরী, বেদারুল হোসেন খোকন, শফিকুর রহমান, মো. নাছির উদ্দিন, লামেছেন এখন রাখাইন, একেএম ইসমাইল হোসেন, বছির মিয়া স্বপন, জানে আলম টিটু, সালমা বেগম, কেশব রায়, নাজমুল কবির খান, অরিত্রি চৌধুরী, সুদর্শন চক্রবর্ত্তী, দেবাশীষ ভট্টাচার্য, জনি আচার্য্য, বিবি জহুরা সালমা স্নিগ্ধা।
















