• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

১২০x জুমসহ উন্মোচিত হল অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২১ ২০২৬, ০০:০১ পূর্বাহ্ণ
অ- অ+
১২০x জুমসহ উন্মোচিত হল অপো রেনো১৫ সিরিজ ফাইভজি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

কক্সবাজার : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি উন্মোচন করা হয়েছে।

দেশের অন্যতম দৃষ্টিনন্দন স্মার্টফোন উন্মোচন হিসেবে জায়গা করে নিয়েছে এই আয়োজন। দিগন্তজোড়া আকাশ আর সমুদ্রের বিশালতাকে সাক্ষী রেখে আয়োজিত এই অনুষ্ঠানটি মূলত রেনো১৫ সিরিজ ফাইভজির ১২০x জুম সক্ষমতাকে ফুটিয়ে তুলেছে, যা আরও বিস্তৃত দৃশ্য, গভীর গল্প এবং জীবনকে ধারণ করার এক অনন্য মাধ্যম।

কক্সবাজারে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি উন্মোচনের পেছনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল। ১২০ কিলোমিটার দীর্ঘ এই উপকূলরেখা উন্মুক্ততা এবং বিশালতার প্রতীক, যা ডিভাইসটির উন্নত ইমেজিং সক্ষমতার সাথে মিলে যায়।

অনুষ্ঠানে দেখানো হয়েছে কীভাবে রেনো১৫ সিরিজ ফাইভজি ব্যবহারকারীদের তাদের চারপাশের পরিবেশ, গভীর আবেগ ও আনন্দময় মুহূর্তগুলোকে আরও বড় পরিসরে ডিজিটাল গল্পে রূপান্তরিত হতে সাহায্য করে।

এই অভিজ্ঞতাকে আরও ছড়িয়ে দিতে অপো বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাথে একটি সহযোগিতামূলক অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো মানুষকে অপো রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে বাংলাদেশকে নতুন করে পরিচিত করাতে উৎসাহিত করা। সমুদ্র সৈকত থেকে পাহাড় এবং ঐতিহাসিক নিদর্শন থেকে শুরু করে শহুরে দৃশ্য, যাই হোক না কেন, অপো চায় ব্যবহারকারীরা একটি বিস্তৃত লেন্সের মাধ্যমে তাদের ভ্রমণকাহিনী শেয়ার করুক।

এই অনুষ্ঠানে শিক্ষা, সৃজনশীলতা, চলচ্চিত্র ও ডিজিটাল সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের এমন চারজন প্রতিভাবান ইনফ্লুয়েন্সার উপস্থিত ছিলেন। আয়োজনে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক প্রযুক্তির মাধ্যমে সুযোগ ও শিক্ষা প্রসারের ধারণা তুলে ধরেন। ইংরেজি শিক্ষিকা ও কন্টেন্ট ক্রিয়েটর মুনজেরিন শহীদ আত্মবিশ্বাস ও যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন। পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা আদনান আল রাজীব দেখিয়েছেন কীভাবে মোবাইল ডিভাইস এখন পেশাদার মানের গল্প তৈরিতে সহায়তা করছে। অন্যদিকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও কমেডিয়ান রাফসান সাবাব তরুণ প্রজন্মের সৃজনশীলতার দিকগুলো তুলে ধরেন। রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে জীবনের বৈচিত্রপূর্ণ গল্পগুলো আরও বড় পরিসরে প্রকাশের সক্ষমতাকে জোরালো করেছে তাদের উপস্থিতি।

অপো রেনো১৫ সিরিজ ফাইভজির মূল আকর্ষণ হলো এর ক্যামেরা সিস্টেম, যা মূলত ‘লাইভ ওয়াইড’ স্লোগানকে বাস্তবে রূপ দিয়েছে। এতে রয়েছে ‘গোল্ডেন সেলফি অ্যাঙ্গেল’, যা ১০০ ডিগ্রি ফিল্ড অব ভিউসহ ০.৬x আল্ট্রা-ওয়াইড ফ্রন্ট ক্যামেরা দিয়ে পরিচালিত। এটি ছবিতে চেহারাকে স্বাভাবিকভাবে সুন্দর রাখার পাশাপাশি, চারপাশের পরিবেশকে আরও বেশি করে ফ্রেমে ধারণ করে। এর আল্ট্রা-ওয়াইড লেন্স ছবিতে গভীরতা ও প্রাণশক্তি যোগ করে, যা সেলফি ও গ্রুপ শটগুলোকে করে তোলে আরও আকর্ষণীয় এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার উপযোগী।

সেলফির বাইরে অপো রেনো১৫ সিরিজ ফাইভজিতে রয়েছে ৩.৫x টেলিফটো ভাইব পোর্ট্রেট, যা গভীরতা ও সিনেমাটিক ফিচারসহ পোর্ট্রেট তুলতে সক্ষম। পাশাপাশি, এতে এআই পোর্ট্রেট গ্লো ফিচারের মাধ্যমে যেকোনো আলোতে মুখের ডিটেইলস আরও নিখুঁত হয়ে ওঠে। ভিডিও নির্মাতাদের জন্য এতে রয়েছে ৪কে এইচডিআর আল্ট্রা-স্টেডি ভিডিও সুবিধা, যা হাঁটাচলার সময়ও অত্যন্ত স্থিতিশীল এবং প্রাণবন্ত ভিডিও নিশ্চিত করে।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো রেনো১৫ সিরিজ ফাইভজি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ব্যবহারকারীরা প্রতিটি ফ্রেমে তাদের বিশ্বকে আরও বেশি করে ধারণ করতে পারেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে এই ডিভাইসের উন্মোচন মূলত আমাদের ‘লাইভ ওয়াইড’ স্লোগানটির প্রতিফলন; যেখানে দেখা যায়, কীভাবে বিস্তৃত ভিউ ও উন্নত ক্যামেরা প্রযুক্তি সাধারণ মুহূর্তগুলোকে অর্থপূর্ণ গল্পে রূপান্তর করতে পারে।”

অপো বাংলাদেশে তাদের নতুন পণ্যের মূল্য ঘোষণা করেছে। অপো রেনো১৫ ফাইভজি (১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি রম) পাওয়া যাচ্ছে অরোরা হোয়াইট ও টোয়াইলাইট ব্লু রঙে, যার দাম ৭৯,৯৯০ টাকা মাত্র। অপো রেনো১৫ এফ ফাইভজি (৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি রম) পাওয়া যাচ্ছে অরোরা ব্লু ও টোয়াইলাইট ব্লু রঙে, যার দাম ৫৪ হাজার ৯৯০ টাকা মাত্র। এছাড়াও, অপো প্যাড এসই (৬ জিবি + ১২৮ জিবি) পাওয়া যাচ্ছে ৩১ হাজার ৯৯০ টাকায় এবং অপো প্যাড ৩ (৮ জিবি + ২৫৬ জিবি) এর দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ৯৯০ টাকা মাত্র।

একইসাথে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ক্রেতাদের জন্য বিশেষ অফার ঘোষণা করা হয়েছে। অপো রেনো১৫ সিরিজ ফাইভজি কিনলে ক্রেতারা নিশ্চিত উপহার হিসেবে টিডব্লিউএস ইয়ারবাডস এবং ২ হাজার টাকা পর্যন্ত গোজায়ান ট্রাভেল কুপন পাবেন। পাশাপাশি, ক্রেতাদের সুবিধার জন্য ১৪টি নির্ধারিত ব্যাংকের মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০ শতাংশ ইএমআই সুবিধা অথবা টপপের মাধ্যমে মাত্র ২ হাজার ৮১৫ টাকা মাসিক কিস্তিতে ফোনটি কেনার সুযোগ থাকছে। এছাড়াও, ১ বছরের ফ্রি স্ক্রিন প্রোটেকশন প্ল্যান, ১ বছরের বর্ধিত ওয়ারেন্টি এবং অপোর নতুন বছরের মেগা লটারি অফারের মাধ্যমে দারুণ সব পুরস্কার জেতার সুযোগ রয়েছে।

কক্সবাজারে এই উন্মোচন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাথে অংশীদারিত্ব, ইনফ্লুয়েন্সারদের অংশগ্রহণ এবং ইন্ডাস্ট্রির সেরা ক্যামেরা উদ্ভাবনের মাধ্যমে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি ‘লাইভ ওয়াইড’ দর্শনকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে, যেখানে বাংলাদেশের ব্যবহারকারীরা নিজেদের গল্প আরও বড় পরিসরে তুলে ধরতে অনুপ্রাণিত হবেন।

ShareTweetShare

আরও পড়ুন

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
জাতীয়

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের
অর্থনীতি

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত
লীড-২

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
চট্টগ্রাম

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি
বিনোদন

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি

সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ
চট্টগ্রাম

সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি

চট্টগ্রাম ওয়াসার সব স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ এমডি জানে আলমের

চট্টগ্রাম ওয়াসার সব স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ এমডি জানে আলমের

সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.