• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

সিটির সৌন্দর্য্য রক্ষায় নিজের ব্যানার নিজেই ছিড়লেন চসিকের মেয়র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০ ২০২৪, ২৩:৩৭ অপরাহ্ণ
অ- অ+
সিটির সৌন্দর্য্য রক্ষায় নিজের ব্যানার নিজেই ছিড়লেন চসিকের মেয়র
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: নগরীর সৌন্দর্য্য হানি করে এমন ব্যানার, ফেস্টুন, স্টিকারের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে নিজের ব্যানার নিজেই ছিঁড়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন।

বুধবার (২০ নভেম্বর) বিকালে সিটির টাইগারপাসস্থ নগর ভবনের সামনে থেকে মেয়রকে শুভেচ্ছা জানিয়ে টানানো ব্যানার ও পোস্টার নিজ হাতে খোলেন তিনি। এ সময় সিটি চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমীকে সিটির ৪১টি ওয়ার্ডে সড়ক, অলি-গলিতে যত ব্যানার, পোস্টার, ফেস্টুন রয়েছে তা দ্রুত অপসারণ করার নির্দেশনা দেন শাহাদাত হোসেন।

মেয়র বলেন, ‘আমি বলেছি, আপনারা কেউ ব্যানার পোস্টার লাগাবেন না। এ শহরকে সুন্দর রাখুন, পরিষ্কার রাখুন। নালার মধ্যে কাগজ, বোতল, প্লাস্টিক, পলিথিন কিছুই ফেলবেন না। আপনার শহরকে আপনার পরিষ্কার রাখতে হবে।’

শাহাদাত বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হয়েছি, এ জন্য আপনারা আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আপনাদের ইমোশনকে আমি সম্মান জানাচ্ছি, আপনারা আমাকে ভালবাসেন।’

আপনাদের এ ভালবাসার দাম কতটুকু আমি দিতে পারব জানি না। কিন্তু এর প্রেক্ষিতে আপনারা যে ব্যানার পোস্টার লাগিয়েছেন এখন থেকে সেটা খুলে ফেলবেন। আমি সাত দিন আগেও বলেছি। কিন্তু এর মধ্যে আমি প্রত্যেকটা জায়গায় দেখেছি এখনও ব্যানার রয়ে গেছে, পোস্টার রয়ে গেছে। ওই ব্যানার-পোস্টার সব খুলে ফেলবেন। পাশাপাশি অন্যান্য ব্যানার ও পোস্টার যেগুলো আছে অন্য কারো নামে সেগুলো আপনারা পরিষ্কার করে ফেলবেন। সবাই মিলে এ শহরকে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই।’

‘আমি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে এক সপ্তাহ আগে ইনস্ট্রাকশন দিয়েছি। এখন উনাকে বলছি, সব ব্যানার পোস্টার শুধু এখানে নয়, চট্টগ্রাম শহরে যত ব্যানার পোস্টার সবগুলো ক্লিয়ার হয়ে যাক।’

এ দিকে, চট্টগ্রাম সিটি করপোরেশনের চলমান ‘এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্পের কাজে গুণগত মান ঠিক না থাকলে বিল না দেয়ার ঘোষণা দিয়েছেন শাহাদাত হোসেন। এছাড়া, প্রকল্পের কাজে কেউ অবৈধ লেন-দেন করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।

প্রায় আড়াই হাজার কোটি টাকার এ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানতে বুধবার (২০ নভেম্বর) দুপুরে নগর ভবনের কনফারেন্স রুমে প্রকৌশলী ও ঠিকাদারদের সাথে বৈঠকে এ হুঁশিয়ারি দেন মেয়র।

বৈঠকে মেয়র বলেন, ‘এ শহর আমার আপনার সবার। এখানকার রাস্তা দিয়ে আমার পরে আমার ছেলে-মেয়েরা হাঁটবে, আত্মীয়-স্বজন হাঁটবে, নেক্সট জেনারেশন এ পথ দিয়ে হাঁটবে।’

‘তাই, কাজের কোয়ালিটি শত ভাগ ঠিক রাখতে হবে। এমনভাবে রাস্তা করতে হবে যাতে বছরের পর বছর উদাহরণ হিসেবে সবাই বলতে পারে, এ রাস্তাটা অমুক প্রতিষ্ঠান করেছে।’

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘ইমিডিয়েটলি সব প্রকল্প ভিজিট করে রাস্তার মালামাল ও কোয়ালিটি টেস্ট করে জানাবেন। যারা ভাল কাজ করেছেন, তাদের বিল দিয়ে দেয়া হবে। আর যারা খারাপ কাজ করবে তাদের পানিশমেন্টের আওতায় আনা হবে। এখানে আমি ছাড় দিতে রাজি নই। জনগণের টাকা নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, তাদেরকে কিন্তু আমরা পানিশমেন্টের আওতায় আনব। কাজেই আপনারা কোয়ালিটির দিকে নজর দিয়ে সুন্দরভাবে কাজ করুন। আজ থেকে কাজ শুরু করেন, কাজ বন্ধ রাখবেন না।’

নগরীর প্রয়োজনীয় স্থানগুলোতে ফুটওভার ব্রিজ হচ্ছে না অভিযোগ প্রসঙ্গে মেয়র বলেন, ‘আপনারা ফুটওভার ব্রিজের কথা বলছেন। ফুটওভার ব্রিজের বাস্তবতা নিরীক্ষা করে ১৭ টা ফুটওভার ব্রিজ দিয়ে দেয়া হবে এবং সব কাজ দ্রুত শেষ আমি কিছু দৃশ্যমান রেজাল্ট জনগণকে দেখাতে চাই।’

ঠিকাদাররা কাজ করার ক্ষেত্রে পূর্বের কাউন্সিলররা ঘুষ নিতেন এবং ঘুষ না দিলে মেয়র-কাউন্সিলর মিলে কাজে বাধা সৃষ্টি করতেন অভিযোগ করলে মেয়র বলেন, ‘আপনারা ঘুষ হিসেবে কাউকে টাকা দেবেন না। আপনারা বললেন, কোন কোন কাউন্সিলর আগে আপনাদের কাছ থেকে ৮, ১০, ১৫ লাখ করে টাকা নিয়েছে। এটার তালিকা দিন। কোন কর্মকর্তা আপনাদের কাছে টাকা ডিমান্ড করলে সরাসরি আমাকে জানাবেন, তাকেও পানিশমেন্টের আওতায় আনব। কোন ছাড় দেওয়া হবে না।’

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, চসিকের আওতায় ‘এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পরিচালক মো. আনিসুর রহমানসহ প্রকৌশল বিভাগের কর্মকর্তা ও ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

ShareTweetShare

আরও পড়ুন

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
রাজনীতি

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা
জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত
লীড-২

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.