• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

জিইসি মোডের ম্যানোলা হিল দখলে মরিয়া সন্ত্রাসীরা; দাবি মালিকের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭ ২০২৪, ২১:১৭ অপরাহ্ণ
অ- অ+
জিইসি মোডের ম্যানোলা হিল দখলে মরিয়া সন্ত্রাসীরা; দাবি মালিকের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটির জিইসি মোড়ের পাশে অবস্থিত শত কোটি টাকার সম্পদ ম্যানোলা হিল দখল করার চেষ্টার অভিযোগ তুলেছেন মালিক মো. নূরুল ইসলাম।

তিনি জানান, সন্ত্রাসী ও ভূমিদুস্য সৈয়দ জিয়াদ রহমান ও তার ভাই পারভেজ উদ্দিন আওয়ামী লীগের নেতা নুরুল আজিমকে নিয়ে স্থানটি দখলে নিতে মরিয়া হয়ে ওঠেছেন। ভূমির মালিকানা ছাড়তে একাধিক বার চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকিও দেয়া হয় তাকে। এসব ঘটনায় আইনী ব্যবস্থা নিলেও সন্ত্রাসীরা পেশীশক্তির জোর দেখিয়ে যাচ্ছেন।

রোববার (১৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে সন্ত্রাসীদের শাস্তি দাবি করেন ভুক্তভোগী ম্যানোলা হিলের মালিক নূরুল ইসলাম। সিটির জামালখান মোড়স্থ একটি রেস্টেুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূরুল ইসলাম বলেন, ‘আমি ‘স্ট্যান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক। ২০১১ সালে ৩০ কোটি টাকা দিয়ে ম্যানোলা হিল কিনে আমার প্রতিষ্ঠান। তখন থেকে স্থানটির কর-খাজনাদি আদায় করে আসছি আমরা। সেখানে থাকা দোকানের ভাড়াও আমরা আদায় করে আসছি। এরমধ্যে গেল কয়েক বছর সন্ত্রাসী ও ভূমিদূস্য সৈয়দ জিয়াদ রহমান ও তার ভাই পারভেজ উদ্দিন একাধিক বার আওয়ামী সন্ত্রাসী নুরুল আজিমকে সঙ্গে নিয়ে স্থানটি জোরপূর্বক দখল করার চেষ্টা করে। নানা সময় সশস্ত্র এ সন্ত্রাসীরা আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে না চাইলে আমাকে প্রাণনাশের হুমকিও দেয়। এসব ঘটনায় ২০২২ সালে চকবাজার থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করি। সেসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যাপারটি অবগত করলে মন্ত্রণালয় আমাদের আবেদনের প্রেক্ষিতে ম্যানোলা হিলে ২৪ জন স্বশস্ত্র আনসার বাহিনী নিয়োগ দেন।’

সরকারের পট পরিবর্তনে সন্ত্রাসীরা আরো তৎপর হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকার পতনের পর ৫ আগস্ট ৬০-৭০ জন অস্ত্রধারী সন্ত্রাসী লোক নিয়ে ম্যানোলা হিলে হামলা করে। লুটপাট, ডাকাতি ও ভাঙচুরসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে। যার ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে। এ ঘটনায়ও সেনাবাহিনীর কমান্ডার অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রাণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দেয়া হয়। এমনকি আমাদের ভাড়াটিয়া দোকানদাররাও সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী ও থানায় জিডি করেন। এরপরও সন্ত্রাসী জিয়াদ রহমান, পারভেজ উদ্দিন ও নুরুল আজিম ম্যানোলা হিল দখল করার চেষ্টা করে যাচ্ছে। তারা প্রতিনিয়তও আমার ব্যবসায়িক দোকানদার থেকে চাঁদা দাবি করছে। জোরপূর্বক পানির লাইন বন্ধ করে দিচ্ছে।’

নূরুল ইসলাম বলেন, ‘ম্যানোলা হিলের মালিক আমরা। সব বৈধ কাগজপত্র আমাদের কাছে আছে। উল্টো সন্ত্রাসীরা একটি বেসরকারি একটি টিভি চ্যানেলে মিথ্যা অপপ্রচার চালায়। সেখানে স্থানীয় চকবাজার থানা ওয়ার্ড জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. ইলিয়াছকে দখলদার বলে অবহিত করেছেন। যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যেমূলক। ইলিয়াছ আমাদের ব্যবসায়িক পার্টনার। দীর্ঘ দিন ধরে আমরা ব্যবসা করছি। এতে কোন রাজনৈতিক কোন দলের সংম্পৃত্ততা নেই। শুধু সন্ত্রাসীরা ম্যানোলা হিল দখল করতে একটি রাজনৈতিক গোষ্ঠীর নাম উচ্চারণ করে সংকট সৃষ্টি করছে। আমরা সন্ত্রাসীদের এমন হয়রানি থেকে মুক্তি চাই। ম্যানোলা হিল প্রকৃত মালিকদের বুঝিয়ে দিতে ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি প্রশাসনের নিকট অনুরোধ জানাই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা জামায়াতের নেতা মো. ইলিয়াছ বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন প্রোপ্রাগান্ডা ছড়িয়েছে দখলদার বাহিনীটি। আমার বিরুদ্ধে যা ইচ্ছে বলুক আপত্তি নেই। কিন্তু, একটা পবিত্র সংগঠনকে তারা কলুষিত করার চেষ্টা করেছে। এখানে জামায়াতের নূন্যতম সংশ্লিষ্টতা নেই। আমার বিরুদ্ধে হুমকির অভিযোগ আনা হয়েছে। অথচ আমি ম্যানোলা হিলে পর্যন্ত যায়নি। কেউ যদি একটা ভিডিও ফুটেজ দেখাতে পারে, তাহলে আমাকে যা শাস্তি দেন মাথা পেতে নেব। আমি ম্যানোলা হিলের মালিক নূরুল ইসলামের ব্যবসায়িক পার্টনার। একসঙ্গে ব্যবসায় করি। দখলদার সন্ত্রাসীরা এটাকে পুঁজি করে আমার ও জামায়াতের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

ShareTweetShare

আরও পড়ুন

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত
লীড-২

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
চট্টগ্রাম

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের
চট্টগ্রাম

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ
চট্টগ্রাম

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা
চট্টগ্রাম

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান
লীড-২

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.