• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

শাকিব খান বনাম ওপার বাংলার সুপারস্টার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ৩০ ২০২৪, ১৮:০২ অপরাহ্ণ
অ- অ+
শাকিব খান বনাম ওপার বাংলার সুপারস্টার
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের কিং শাকিব খান। বছরের দুইটা ঈদে তার অভিনীত চলচ্চিত্র মানেই হিট। বরাবরের মত গেল ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিবের ‘তুফান’ চলচ্চিত্র। দর্শকরা চলচ্চিত্রটির প্রশংসা করছেন। বক্স অফিসেও ঝড় তুলেছে রায়হান রাফী নির্মিত চলচ্চিত্রটি।

‘তুফান’ বাংলাদেশের সাথে যৌথভাবে প্রযোজনা করেছে কলকাতার এসভিএফ। এতে ভারতীয় বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীও অভিনয় করেছেন। চলচ্চিত্রটি দেখার জন্য ভারতীয় দর্শকরাও আগ্রহ প্রকাশ করছেন। খুব তাড়াতাড়ি ভারতে এটি রিলিজের কথা রয়েছে।

এ পরিস্থিতিতে কলকাতার সুপারস্টারদের নিয়ে কড়া সমালোচনা করলেন টলিউডে চলচ্চিত্র প্রযোজক রানা সরকার। কেবল তাই নয়, তাদের চেয়ে শাকিবকে ঢের এগিয়ে রাখলেন তিনি। পাশাপাশি, বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন ‘ব্যোমকেশ’ চলচ্চিত্রের এ প্রযোজক। নিজের ফেসবুকে দেয়া দীর্ঘ স্ট্যাটাসে এসব ব্যাপারে কথা বলেন তিনি।

লেখার শুরুতে শাকিব খানের অভিনয় নিয়ে যেমন সমালোচনা করেন, তেমনি তার দর্শকপ্রিয়তার প্রশংসা করে রানা সরকার বলেন, ‘শাকিব খান অভিনেতা হিসেবে খুব ভাল এ রকম না। কিন্তু তার প্রত্যেকটা চলচ্চিত্র সুপারহিট হয়। এমনকি ঈদের ছুটিতে শাকিব খানের একের বেশি চলচ্চিত্র রিলিজ হলেও সবকটা সুপারহিট হয়। গান সুপারহিট হয়, মিউজিক ভিডিও সুপারহিট হয়। এক শাকিব খানের জন্য পুরো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি লাভের মুখ দেখে। এমন অবস্থা হয়েছে, এখন কলকাতার প্রযোজকরাও ঢাকায় গিয়ে শাকিব খানের চলচ্চিত্র প্রযোজনা করে মুনাফা করার রাস্তা নিয়েছে। কিন্তু, কলকাতার সুপারস্টারদের নিয়ে চলচ্চিত্র বানাতে পারছে না বা চাইছে না, কেন?’

কলকাতার সুপারস্টারদের দর্শকদের সমালোচনা করে রানা সরকার বলেন, ‘বাংলাদেশের দর্শক, মূলত শাকিব খানের ফ্যানরা (ভক্তরা) সিনেমা হলে গিয়ে চলচ্চিত্র দেখার জন্য পাগল। বাংলাদেশের দর্শকদের মধ্যে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র দর্শকদের মত পাগলামি দেখা যায়। শাহরুখ, সালমানের ফ্যানদের মত পাগলামি দেখতে পাওয়া যায়। কিন্তু আমি ঠিক বুঝি না আমাদের কলকাতার সুপারস্টারদের কথা। এত প্রচার, এত গালভরা ইন্টারভিউ, কিন্তু এত দিন পরেও কেন পশ্চিম বাংলার দর্শক মিনিমাম ব্যবসায় দিতে ইচ্ছুক নয়, হলে চলচ্চিত্র দেখতে যাওয়ার কোন ইচ্ছা নেই, দর্শকের কোন লয়্যালটি নেই প্রিয় সুপারস্টারদের প্রতি।’

কলকাতার সুপারস্টারদের সমস্যা কোথায়? এ প্রশ্ন ছুড়ে দিয়ে রানা সরকার বলেন, ‘ফ্যানদের যত কথা শুধু সোস্যাল মিডিয়ায়। তারা সবাই সিনেমা হলে গেলে এপার বাংলাতেও সুপারস্টারদের চলচ্চিত্রগুলো শাকিব খানের মত হিট হত। সমস্যাটা ঠিক কোথায় আমাদের সুপারস্টারদের? তারা অভিনয় পারেন না? চলচ্চিত্র ভাল তৈরি করতে পারেন না? কাজ কম কথা বেশি? প্রযোজক পান না বলে নিজের চলচ্চিত্র নিজেকেই প্রযোজনা করতে হয়? শুধু স্যাটেলাইট রাইট বিক্রি থেকে লাভ করার কথা ভেবে চলচ্চিত্র বানান, বক্স অফিসের কথা ভাবেন না? নাকি পশ্চিমবঙ্গের মেনস্ট্রিম চলচ্চিত্রের দর্শক সিনেমা হলে গিয়ে এদের চলচ্চিত্র আর দেখতে চান না, তারা হিন্দি আর দক্ষিণী চলচ্চিত্র দেখেন?’

ভারতীয় বাংলা চলচ্চিত্রের সুপারস্টারদের চেয়ে শাকিবের জনপ্রিয়তা ঢের বেশি। তা জানিয়ে রানা সরকার বলেন, ‘সুপারস্টার হলেই যে সে ভাল প্রযোজনা করতে পারবে, এটা এ বাংলায় এখনো সত্যি না। সুপারস্টারদের প্রযোজনায় হিট চলচ্চিত্রের সংখ্যা হাতেগোনা। আর কলকাতার প্রযোজকরা কেন সুপারস্টারদের নিয়ে চলচ্চিত্র বানাচ্ছে না, তার কারণও সুপারস্টারদের অতিরিক্ত চাহিদা। হিন্দি বা দক্ষিণের সুপারস্টারদের সাথে তুলনা করা যায় না। কিন্তু, আমাদের সুপারস্টাররা ন্যূনতম শাকিব খানের মত জনপ্রিয়তা গড়ে তুলতে পারলেন না কেন? ট্রল করুন সাথে উত্তরও খুঁজুন।’

ShareTweetShare

আরও পড়ুন

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’
বিনোদন

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর
বিনোদন

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

বাচিক শিল্পের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়াই যায় : শুভ্রা বিশ্বাস
বিনোদন

বাচিক শিল্পের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়াই যায় : শুভ্রা বিশ্বাস

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক
বিনোদন

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

বাংলা সংস্কৃতি বলয় চট্টগ্রাম সংসদের আয়োজনে ‘বৈশাখী আড্ডা’
বিনোদন

বাংলা সংস্কৃতি বলয় চট্টগ্রাম সংসদের আয়োজনে ‘বৈশাখী আড্ডা’

নিভৃতচারী প্রশিক্ষক জোবাইদ রশীদ : ৩৮ বছরের নিবেদিত পথচলার অবসান
বিনোদন

নিভৃতচারী প্রশিক্ষক জোবাইদ রশীদ : ৩৮ বছরের নিবেদিত পথচলার অবসান

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.