• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

তামিলনাড়ু জয় করল তানভীর পিয়ালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিটার্ন’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ১৪ ২০২৪, ১৮:৩৯ অপরাহ্ণ
অ- অ+
তামিলনাড়ু জয় করল তানভীর পিয়ালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিটার্ন’
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: ভারতের তামিলনাড়ুতে দুইটা চলচ্চিত্র উৎসবে পৃথক পুরস্কার জিতেছে তানভীর পিয়ালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিটার্ন’। রোহিপ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে বেস্ট এশিয়ান শর্ট ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে এবং বেস্ট ডেবু শর্ট ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে সিত্তান্নাভাসাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে।

ইকরাম ফরিদ চৌধুরীর গল্প অবলম্বনে তানভীর পিয়াল নির্মিত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন তৌকির মাহমুদ ও সায়মন মারমা। মাত্র দুইটা চরিত্রের সাহায্যে গড়ে উঠেছে সাত মিনিটের এ গল্প। এর চিত্রনাট্যও তানভীর পিয়ালের লেখা।

সিনেমাটোগ্রাফার শারাফাত আলী শওকতের ক্যামেরা পরিচালনা ও সম্পাদনায় চলচ্চিত্রটির শরীরনির্মিত। সাউন্ড ডিজাইন করেছেন লোকেশন সাউন্ড রেকর্ডিস্ট নাহিদ মাসুদ ও শারমিন দোজা। চলচ্চিত্রের স্কোরটি তৈরি করেছেন তৌকির মাহমুদ।

‘রিটার্ন’ এক বিষণ্ন ও জীবন থেকে পালাতে চাওয়া তরুণের গল্প। চলচ্চিত্রের শুরুতে তরুণটির মোবাইল ফোনে বাড়িওয়ালার বার বার ফোনকল ও ইতস্তত ছড়িয়ে থাকা সরকারি চাকরির প্রস্তুতির বই-পত্র ছড়িয়ে থাকতে দেখা যায়- যা থেকে সহজেই অনুমেয় বেকারত্ব ও অর্থাভাবের কষাঘাতে জর্জরিত এক তরুণেরই গল্প দেখাতে চলেছেন নির্মাতা। ফ্যানে গামছা ঝুলিয়ে আত্মহত্যায় নিজেকে সঁপে দেওয়ার ঠিক পূর্ব মুহূর্তেই দরজায় করাঘাত গল্পের মোড় ঘুরিয়ে দেয়।

চিত্রশিল্পী ভ্যান গঘের অনুপ্রেরণায় সিনেগঘ নামের ইউটিউব চ্যানেলে সম্প্রতি এ চলচ্চিত্রটি মুক্তি দেয়া হয়, যা ইতিমধ্যে আড়াই হাজারেরও বেশি মানুষ দেখেছেন। এছাড়াও, বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি দেখানো হচ্ছে। ভারতের তামিলনাড়ুতে রোহিপ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে বেস্ট এশিয়ান শর্ট ফিল্ম হিসেবে এবং সিত্তান্নাভাসাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে বেস্ট ডেবু শর্ট ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে এটি। এছাড়া রোমানিয়ার ইস্টার্ন ইউরোপ ফিল্ম ফেস্টিভাল, রাশিয়ার শর্ট শট ফেস্ট ও কানাডার কিনো ফিল্ম ফেস্টিভালে এটি প্রদর্শন ও পুরস্কারের জন্য অফিসিয়াল সিলেকশন পেয়েছে।

তানভীর পিয়াল জানান, স্বীকৃতি সব সময়ই কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়। বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণের প্রেক্ষাপটে চট্টগ্রামে বসে এ ধরনের প্রচেষ্টা সব সময়ই দুরূহ। নানা প্রতিবন্ধকতাকে জয় করে চলচ্চিত্র তৈরি করার পর সেই চলচ্চিত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া অবশ্যই বিশেষ কিছু। সামনে আরো বেশ কিছু ফেস্টিভালে এটি দেখানো হবে। এসব উৎসবেও আমাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বাংলাদেশের চলচ্চিত্রের এক নয়া পরিচয় বিশ্ববাসীর কাছে তুলে ধরবে বলে আশা করছি।

ShareTweetShare

আরও পড়ুন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন
বিনোদন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে
বিনোদন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

চট্টগ্রামে চার দিনের লোক ও কনটেম্পোরারি নৃত্য কর্মশালা শুরু
বিনোদন

চট্টগ্রামে চার দিনের লোক ও কনটেম্পোরারি নৃত্য কর্মশালা শুরু

চট্টগ্রামে ১৬-১৯ সেপ্টেম্বর ‘৫৩ পেরিয়ে অরিন্দম’ শীর্ষক অনুষ্ঠানমালা
বিনোদন

চট্টগ্রামে ১৬-১৯ সেপ্টেম্বর ‘৫৩ পেরিয়ে অরিন্দম’ শীর্ষক অনুষ্ঠানমালা

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী
বিনোদন

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী

কবিতা: সময় । উম্মে সালমা চৌধুরী
বিনোদন

কবিতা : আপন গতি । । উম্মে সালামা চৌধুরী

পুরোনো সংখ্যা

সর্বশেষ

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.