• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল উপলক্ষে অপোর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ২ ২০২৪, ২১:৪২ অপরাহ্ণ
অ- অ+
২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল উপলক্ষে অপোর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ও মর্যাদাপূর্ণ এ ফুটবল প্রতিযোগিতার অফিসিয়াল গ্লোবাল পার্টনার হিসেবে দ্বিতীয় বছর উদযাপন উপলক্ষে অপো রোববার (২ জুন) ওয়েম্বলি স্টেডিয়ামে এর সর্বশেষ ফ্ল্যাগশিপ ফাইন্ড এক্স৭ আল্ট্রা আনার ঘোষণা দিয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অফিসিয়াল ফটোগ্রাফাররা মাঠে ও মাঠের বাইরে দারুণ মুহূর্তগুলো ধরে রাখতে ও পৃথিবীজুড়ে ভক্তদের সঙ্গে শেয়ার করে নিতে ফোনটি ব্যবহার করবেন। অপো স্মার্টফোনের মাধ্যমে ফুটবলের বিরামহীন উত্তেজনা হয়ে ওঠে স্মৃতির চেয়েও বেশি কিছু। টেলিফটো ফটোগ্রাফি, পোর্ট্রেট বা নাইটসিনের মাধ্যমে ধারণ করা অবিস্মরণীয় মুহুর্তগুলো বন্ধু ও পরিবারের সঙ্গেও শেয়ার করা যায় সহজেই।

এ উদযাপনের অংশ হিসেবে অপোর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকা ফের অপোর হোয়াট এ শট ক্যাম্পেইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং অপোর সাথে চ্যাম্পিয়ন্স ভিলেজে এক্সক্লুসিভ অপো হসপিটালিটি লাউঞ্জে ভক্তদের সাথে দেখা করবেন। ফাইনালে ভক্তদের জন্য অবিস্মরণীয় অভিজ্ঞতা দিতে অপো উয়েফা চ্যাম্পিয়ন্স ফেস্টিভ্যালের অংশ হিসেবে পটার্স ফিল্ড পার্কে অপো বুথ চালু করবেন।

কাকা বলেন, ‘গেল দুই চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে অপোর সাথে অংশীদারিত্ব এবং অফলাইন ও ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে ভক্তদের সাথে সম্পৃক্ত হতে পারাটা আমার জন্য সম্মানের। এ বছরের ফাইনালের জন্য আমি দারুণ রোমাঞ্চিত এবং এ বছর কে ইউরোপ চ্যাম্পিয়ন হবে, তা দেখার জন্য আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।’

অপোর হোয়াট এ শট ক্যাম্পেইন খেলার প্রতি ভালবাসা প্রকাশ করতে ফুটবল ভক্তদের আমন্ত্রণ জানাচ্ছে: এ মাসের শুরুতে অপো #OPPOimagineIF ফটোগ্রাফি অ্যাওয়ার্ডের অংশ হিসেবে হোয়াট এ শট ফ্রম ইউ সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চালু করে, যা পৃথিবীব্যাপী ব্যবহারকারীদের মনোমুগ্ধকর ফটোগ্রাফির মাধ্যমে তাদের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলো শেয়ার করতে উৎসাহিত করেছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল চলাকালীন ওয়েম্বলি স্টেডিয়ামে এলইডি ডিসপ্লের মাধ্যমে বড় পর্দায় তোলা নির্বাচিত ছবিগুলো দেখানো হবে।

সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের পাশাপাশি অপো কাকাকে তার ফুটবল ক্যারিয়ারের সেরা শটগুলি পর্যালোচনা ও স্কোর দেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। কাকাকে একটি নয়া থিমযুক্ত ভিডিও ‘হোয়াট এ শট’-এ অভিনয়ের জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে। ভিডিওতে কাকা দেখাবেন, কীভাবে ব্র্যান্ডটি সর্বাধুনিক ক্যামেরা এবং ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে ফুটবলের ভিতরের ও বাইরের অবিস্মরণীয় সব স্মৃতিকে জীবন্ত করে তুলছে।

অপোর সঙ্গে যোগ দিন আর মেতে উঠুন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের উত্তেজনায়: এ বছর অপো হসপিটালিটি লাউঞ্জ নির্ধারিত অতিথিদের জন্য ১ জুন ওয়েম্বলি স্টেডিয়ামে ফিরে আসছে। এ দিন বিশ্বের সেরা এই ফুটবল কম্পিটিশনের চ্যাম্পিয়ন্স স্পিরিট নিয়ে কাকা লাউঞ্জে আসবেন ও ভক্তদের সাথে সাক্ষাৎ করবেন।

উদযাপনের আমেজ বাড়াতে ৩০ মে থেকে ২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে উয়েফা চ্যাম্পিয়ন্স ফেস্টিভ্যাল, যেখানে একটি বিশাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির রেপ্লিকার সঙ্গে ছবি তোলার সুযোগসহ ভক্ত এবং দর্শকদের উপভোগ করার জন্য বিভিন্ন বিনোদন ও কার্যক্রমের সুবিধা থাকবে। অপো উৎসবের আনন্দে বাড়তি মাত্রা আনতে পটার্স ফিল্ড পার্কের উৎসবে এর নিজস্ব এক্সপেরিমেন্টাল বুথও রাখবে। এ বছর অপোর দেয়া সুযোগের মধ্যে রয়েছে দুই ফাইনালিস্ট দলের বেঞ্চের রেপ্লিকা ও নয়া অপো ফাইন্ড এক্স৭ আলট্রা ব্যবহার করে দারুণ মুহূর্তগুলি ধারণ করার সুযোগ। এর পাশাপাশি নয়া রেনো১১ এফ স্মার্টফোন ও জেনারেটিভ এআই ফটো এডিটিং টুল ‘অপো এআই ইরেজার’ ব্যবহার করে দেখার সুযোগও থাকছে।

ShareTweetShare

আরও পড়ুন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
তথ্যপ্রযুক্তি

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
তথ্যপ্রযুক্তি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’
অর্থনীতি

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর এই লক্ষ্য বাস্তবায়ন করছে অপো
তথ্যপ্রযুক্তি

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর এই লক্ষ্য বাস্তবায়ন করছে অপো

দুই বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি আনলো রেডমি নোট ১৭ সিরিজ
তথ্যপ্রযুক্তি

দুই বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি আনলো রেডমি নোট ১৭ সিরিজ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.