• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

কবিতা: মায়ের মুখের মধুর হাসি । । আতিকুল হাসান রবিন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩১ ২০২৪, ১৬:৪৫ অপরাহ্ণ
অ- অ+
কবিতা: মায়ের মুখের মধুর হাসি । । আতিকুল হাসান রবিন

আতিকুল হাসান রবিন

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ফুটন্ত ঐ ফুলের মাঝে, দেখরে মায়ের হাসি,
সন্তান মোরা মায়ের হাসি, বড়ই ভালবাসি।
ভালবাসি সবে মাকে যে আর, মায়ের মুখের হাসি,
সন্তানের জীবনে মা যে সবার, রহমত রাশি রাশি।

ফুলেরই ঐ কুড়ির মাঝে, দেখি আমার মায়ের মুখ,
অনাবিল এক আনন্দে তাই, ভরে ওঠে সারা বুক।
মা আমাদের ধরার বুকে, সর্বশ্রেষ্ঠ ধন,
দরদী যে কেউ হয় না রে ভাই, মায়েরই মতন।

মা আছে ভাই থাকবে সদাই, এ বুকেরই ভিতর,
সব হয়ে যায় পর দুনিয়ায়, হয় না যে মা পর।
সব মায়েরই সন্তানেরা, ঘুরে ফিরে দুনিয়ায়,
সন্তানের কিছু হলে জেনে যায়, সবার আগে তার মায়।

আসতে একটু দেরি হলে ভাই, মা জেগে বসে থাকে,
হয়ে গেলে বড় মাকে তখন, কেউ কি আর মনে রাখে?
অসুখ হলে মা যে আমার, ঘুমায় না রাত দিন,
যায় কি বল শোধ করা ভাই, ঐ সে মায়ের ঋণ?

সেই মাকে আজ কত জনে দেখ, করে কত অপমান,
ঠিক তখনই আল্লার আরশ, ভেঙে হয় খানখান।
যাও যে সবাই হজ্ব করতে, মক্কা মদীনাতে,
মা যে সবার কেবলা ক্বাবা, দু জাহান দুনিয়াতে।

খুশী হলে ঐ মা যে তোমার, আল্লাহ খুশী হয়,
মায়ের পায়েই জান্নাত তোমার, সে কথা মিছে নয়।
মা যে অনেক কষ্টে তোমায়, আনিলেন এ ভবে,
গায়ের চামড়ায় জুতা বানালেও, সে ঋণ শোধ না হবে।

যপে যাও সবে মায়েরই নাম, তোমাদের দমে দমে,
মনের ভুলেও রেখ না তাদের, কষ্টেরই আশ্রমে।
থাকতে যে মায় বুঝে না যে জন, সেই মায়েরই মর্ম,
মাকে আগে কর খুশী সবে, ফেলে রেখে কাজ কর্ম।

কাজ কর্ম হারিয়ে গেলে, আবার ফিরে পাওয়া যায়,
যায় না পাওয়া কারো যদি মা, একেবারেই হারায়।
মা-বাবাকে কষ্ট দিয়ে, যায় না গো থাকা সুখে,
সেই মাকে আজ উপোস রেখে, খাস তোরা কোন মুখে?

খাওয়ালে তোমার মা-বাবাকে, সম্পদ নাহি কমে,
কত দুখী মা না খেয়ে আজ, পড়ে আছে আশ্রমে।
এ দুনিয়ার অমানুষ তোরা, হলি কেন এত নির্বোধ,
মা-বাবা ছাড়া যায় না পাওয়া, ঐ খোদার রহমত।

মা-বাবার মনে কেউ কোন দিন, দিশরে যদি কষ্ট,
এপার ওপার ঈমান আমল, হয়ে যাবে সব নষ্ট।
মানুষ তোমরা এটা ভেব না, মরে গেলেই সব শেষ,
মায়ের পায়ের নিচেই যে সব, সন্তানের বেহেস্ত।।

কবি: অভিনেতা, উত্তরা, ঢাকা

ShareTweetShare

আরও পড়ুন

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিনোদন

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা
বিনোদন

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা

১০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘অন্যপাতা’
বিনোদন

১০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘অন্যপাতা’

নবীন কবিদের জন্য পাণ্ডুলিপি আহ্বান
বিনোদন

নবীন কবিদের জন্য পাণ্ডুলিপি আহ্বান

আহমেদাবাদে দুর্গাপুজোর মঞ্চে দর্শক মাতালেন চট্টগ্রামের ছেলে অভ্র
বিনোদন

আহমেদাবাদে দুর্গাপুজোর মঞ্চে দর্শক মাতালেন চট্টগ্রামের ছেলে অভ্র

মহাসমারোহে আহমেদাবাদে নবরাত্রির উদ্বোধন, অংশ নিলেন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী
বিনোদন

মহাসমারোহে আহমেদাবাদে নবরাত্রির উদ্বোধন, অংশ নিলেন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.