• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ৬ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ মতামত

রমজানের শেষ দশ দিনে লাইলাতুল কদরের অনুসন্ধান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩১ ২০২৪, ১৬:২২ অপরাহ্ণ
অ- অ+
রমজানের শেষ দশ দিনে লাইলাতুল কদরের অনুসন্ধান
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ইসলাম ধর্মালম্বীদের কাছে লাইলাতুল কদর সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি রাত। এ রাতের বৈশিষ্ট্য সম্পর্কে কোরআনে স্বতন্ত্র একটি সুরা নাজিল করা হয়েছে। সুরা দুখানে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। রমজানের পূর্ব থেকেই রাসুলুল্লাহ (সা.) লাইলাতুল কদরের কথা গুরুত্বের সাথে বয়ান করেছেন।

এখানে নির্বাচিত কয়েকটি হাদিস উল্লেখ করা হল।

লাইলাতুল কদরের খোঁজ: লাইলাতুল কদর রমজানের শেষ দশ দিনের মধ্যে লুকানো আছে। বিশেষ করে বিজোড় রাতগুলোতে হওয়ার সম্ভাবনা প্রবল। নানা ইবাদতের মাধ্যমে লাইলাতুল কদর অনুসন্ধানের তাগিদ দেয়া হয়েছে। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন ও বলতেন, তোমরা রমজানের শেষ দশ দিনে লাইলাতুল কদর তালাশ কর। (বুখারি, হাদিস: ১৮৯৩; মুসলিম, হাদিস: ২৬৪৭)

লাইলাতুল কদরের সম্ভাব্য তারিখ: একাধিক হাদিসের ভাষ্য মতে, রমজানের শেষ দশ দিনের বিজোড় রাতে লাইলাতুল কদর হয়ে থাকে। এ জন্য রমজানের ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ তারিখে গুরুত্বের সাথে ইবাদত করতে হয়। তবে ২৭ রমজানে হওয়ার ব্যাপারটি সমাজে প্রসিদ্ধ। উবাই ইবনে কাব (রা.) থেকে বর্ণিত, তিনি লাইলাতুল কদর সম্পর্কে বলেন, আল্লাহর কসম! আমি তা অবশ্যই জানি ও আমার অধিক ধারণা হল, যে রাত জেগে ইবাদত করার জন্য আল্লাহর রাসুল আদেশ দিয়েছিলেন, সেটি ২৭ এর রাত। (মুসলিম, হাদিস: ১৬৫৯)

লাইলাতুল কদর গোপন কেন: লাইলাতুল কদর গোপন রাখার প্রকৃত রহস্য আল্লাহ ভাল জানেন। যদিও, মুহাদ্দিস আলেমরা যুক্তিসঙ্গত নানা অভিমত পেশ করেছেন। এর সারাংশ হল- মানুষ যেন লাইলাতুল কদরের আশায় রমজানের শেষ দশ দিন পুরোপুরি ইবাদতে কাটায়- এ জন্য গোপন করে রাখা হয়েছে। উবাদা ইবনে সামিত (রা.) বলেন, ‘এক বার রাসুল (সা.) আমাদের লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখের সম্পর্কে অবহিত করার জন্য বের হয়েছিলেন। তখন দুইজন মুসলমান ঝগড়া করছিল। তা দেখে তিনি বলেন, আমি তোমাদের লাইলাতুল কদরের খবর দেয়ার জন্য বের হয়েছিলাম, তখন অমুক অমুক ঝগড়া করছিল। ফলে, তার নির্দিষ্ট তারিখের পরিচয় হারিয়ে যায়। সম্ভবত এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে। তোমরা নবম, সপ্তম ও পঞ্চম রাতে তা তালাশ কর।’ (বুখারি, হাদিস: ১৮৯৬)

লাইলাতুল কদরের বৈশিষ্ট্র: লাইলাতুল কদর সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত পুরোটাই গুরুত্বপূর্ণ। এ রাতে চাঁদ হবে উজ্জ্বল। জোছনায় আলোকিত থাকবে চার দিক। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘লাইলাতুল কদরের আলামত হচ্ছে, স্বচ্ছ রাত যে রাতে চাঁদ উজ্জ্বল হবে। আবহাওয়ায় প্রশান্তি থাকবে। না ঠাণ্ডা না গরম। সকাল পর্যন্ত আকাশে কোন উল্কাপিণ্ড দেখা যাবে না। ওই রাতের চাঁদের মত সূর্য উঠবে (তীব্র) আলোকরশ্মি ছাড়া। শয়তান সেই সময় বের হয় না।’ (মুসনাদে আহমাদ, হাদিস: ২২৭৬৫) উবাই ইবনে কাব (রা.) বলেন, ‘আর ওই রাতের আলামত এ যে, দিনের সূর্য উদিত হয় উজ্জ্বল হয়ে তাতে (কিরণের) তীব্রতা থাকে না।’ (মুসলিম, হাদিস: ১৬৫৮)

লাইলাতুল কদরের ফজিলত: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, তার পেছনের সব গুনাহ ক্ষমা করা হবে। আর যে ব্যক্তি ঈমানসহ সওয়াবের আশায় রমজানের রোজা পালন করবে, তারও অতীতের সব গুনাহ মাফ করা হবে। (বুখারি, হাদিস: ১৭৮০, মুসলিম, হাদিস: ১৬৫৪)

লাইলাতুল কদরের দোয়া: রমজান দোয়া কবুলের মৌসুম। এ মাসে একাগ্রচিত্তে বার বার দোয়া করতে হয়। পৃথিবীল শান্তি ও আখিরাতের মুক্তির জন্য বেশি বেশি দোয়া করতে হয়। লাইলাতুল কদরে আরো বেশি পরিমাণে দোয়া পড়তে হয়। আয়েশা (রা.) বলেন, ‘আমি বললাম, হে আল্লাহর রাসুল! কোন রাতটি লাইলাতুল কদর- এ কথা যদি আমি জানতে পারি, তবে সে রাতে কী দোয়া করব? তিনি বলেন, বলবে ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।’ অর্থ হে আল্লাহ! তুমি তো খুবই ক্ষমাশীল, ক্ষমা করাই তুমি ভালবাস। সুতরাং, ক্ষমা করে দাও আমাকে। (তিরমিজি, হাদিস: ৩৫১৩)

ShareTweetShare

আরও পড়ুন

মুজাফরাবাদ : রক্তে লেখা ৩ মে, স্মৃতিতে অমর এক গণহত্যা
মতামত

মুজাফরাবাদ : রক্তে লেখা ৩ মে, স্মৃতিতে অমর এক গণহত্যা

শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস
মতামত

শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস

পরীক্ষা নয় ভয়ের, সাফল্যের উৎসব : এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা
মতামত

পরীক্ষা নয় ভয়ের, সাফল্যের উৎসব : এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব
মতামত

মাদ্রাসা শিক্ষা : সীমাবদ্ধতা ভেঙে সম্ভাবনার নতুন দিগন্ত

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা
মতামত

বাংলা নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময়

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব
মতামত

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.